ফ্রায়েড ডাম্পলিং / জাপানিজ গিয়োজা রেসিপি 

সাজগোজ উপ সম্পাদক · May 22, 2015 · 1 min read

ফ্রায়েড ডাম্পলিং / জাপানিজ গিয়োজা রেসিপি 

যা যা লাগবেঃ
ডো বানানোর জন্যঃ
দেড় কাপ ময়দা 
-গরম পানি  -এক চিমটি লবণ 

প্রণালীঃ

প্রথমে ময়দার সাথে লবণ মিশিয়ে নিন। তারপর প্রথমে ১/৩ কাপ গরম পানি দিন আর ভালো ভাবে মাখাতে থাকুন। পানি লাগলে পরে আরো অল্প অল্প করে দিতে পারেন। অন্তত ৫ মিনিট ময়ান দিন। তারপর ঢেকে রেখে দিন ৩০ মিনিট।

 ডাম্পলিং এর ফিলিং বানানোর জন্যঃ -মাংসের কিমা ১ কাপ -বাধাকপি কুচি ১/২ কাপ -পেঁয়াজ কুচি ১/২ কাপ -রসুন বাটা ১ চা চামচ -আদা বাটা ১/২ চা চামচ -সয়া সস ১ চা চামচ -চিনি ১/২ চা চামচ -অয়েস্টার সস ১/২ চা চামচ -তেল ১/২ চা চামচ -এক চিমটি মরিচ গুঁড়া

প্রণালীঃ

মাংসের কিমা, বাধা কপি কুচি আর পেঁয়াজ কুচি আগে মাখিয়ে নিন। অন্তত ৫ মিনিট মাখবেন। তারপর বাকি মশলাগুলো একে একে মাখিয়ে নিন। ১০ মিনিট রেখে দিন।

এখন আগে যে ডো বানিয়ে রেখেছিলেন সেটা থেকে রুটির মত বেলে নিন, যতটা সম্ভব পাতলা করা যায় সেই চেষ্টা করবেন। বড় একটু রুটি বানিয়ে সেখান থেকে কুকি কাটার দিয়ে কেটে নিন (কুকি কাটার না থাকলে চা এর কাপ দিয়েও কেটে নিতে পারেন)

এবার ছোট একটা রুটি হাতে নিয়ে এক চামচের মত ফিলিং দিন। আমাদের দেশী কুলি পিঠার মত করে জোড়া লাগিয়ে দিন।

ভাজার নিয়মঃ

একটা বড় ননস্টিক ফ্রাইং প্যানে অনেকগুলো গিয়োজা একসাথে রাখুন। ১/২ কাপ পানি ঢেকে ঢেকে দিন , ৫ মিনিট বেশি আঁচে রাখুন। এ পানি শুকিয়ে গেলে ১ টেবিল চামচ তেল ঢেলে দিন। এবার দুই পিঠ ২ মিনিট করে ভেজে নিন।

সয়াসস এর সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার ডাম্পলিং !

রেসিপিঃ সিম্পলকুকিংএ্যান্ডবিউটিটিপস

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

চকলেট পিনহুইল কুকি
বেকিং

চকলেট পিনহুইল কুকি

চা কফির আড্ডায় মজাদার কুকিজ কে না পছন্দ করেন? আর সেটা যদি হয় বাসায় তৈরি, তবে তো কথাই নেই। আমরা আজকে আপনাদের একটি ভিন্ন ধাঁচের কুকি চকলেট পিনহুইল কুকি...

মিনি‬ কিমা মোগলাই পরোটা
চা – নাস্তা

মিনি‬ কিমা মোগলাই পরোটা

ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা সবসময় ডিম দিয়ে তৈরি যে মোগলাই পরোটা খাই তার থেকে ভিন্ন স্বাদ নি...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

ভেজ পরোটা
চা – নাস্তা

ভেজ পরোটা

আজ একটি মজাদার ব্রেকফাস্ট আইটেম-এর রেসিপি শেয়ার করবো। ভেজ পরোটা হলো এর নাম! চাটনি বা টক দই দিয়ে খেতে খুবই মজা! ব্রেকফাস্টে তো বটেই, বিকেলের নাস্তাতে...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

…