এগ অ্যান্ড ভেজিটেবল মোমোর সাথে পুদিনা পাতার মজাদার চাটনি

sub-editor · Jul 02, 2017 · 1 min read

বাসায় হঠাৎ মেহমান এসেছে ? ঘরে তেমন কিছু নেই ? বাচ্চা ডিম , সবজি খেতে অনীহা প্রকাশ করে ? স্কুলের টিফিন মেন্যুতে নতুন কী দেয়া যায় খুঁজে পাচ্ছেন না ? হাতে সময় এবং উপকরণ দুটোই কম , কিন্তু একই সাথে টেস্টি আর হেলদি কিছু বানাতে চান ? আজকে এমনই খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা ঝটপট বানানো যাবে , খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে , সেটা হলো এগ অ্যান্ড ভেজিটেবল মোমো । চলুন তাহলে এক নজরে দেখে নেয়া যাক, এটা বানাতে আমাদের কী কী লাগবে -

(১) ময়দা / আটা - ২ কাপ (২) পরিমাণ মতো লবণ (৩) আধ চা চামচ বেকিং পাউডার (৪) এক কাপ কোরানো গাজর (৫) এক কাপ কোরানো আলু (৬) এক কাপ কোরানো বাঁধাকপি (৭) আধ কাপ মটরশুঁটি (৮) দু'টো ডিম (৯) ২ টেবিল চামচ ভোজ্য তেল (১০) পৌনে এক কাপ পেঁয়াজ কুঁচি (১১) আধা চা চামচ আদা-রসুন বাটা (১২) ৩ - ৪ টা কাঁচামরিচ (১৩) ১ চা চামচ সয়াসস

কীভাবে বানাবো ?

- প্রথমে ময়দা/আটার সাথে বেকিং পাউডার আর লবণ দিয়ে তাতে পরিমাণ মতো গরম পানি ঢেলে ময়ানটা ভালো করে মেখে ডো তৈরি করে নিন ।  মাখানো হলে ডো-টা ঢেকে চুলার পাশে হালকা গরম জায়গায় এক ঘণ্টার জন্য রেখে দিন ।

[picture]

- এবার কড়াইয়ে তেল গরম করে তাতে ডিমটা ঝুড়িঝুড়ি করে ভেজে তুলে একটা বাটিতে রেখে দিন, তারপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি , কাঁচামরিচ কুঁচি, আদা-রসুন বাটা, কোরানো আলু, গাজর, বাঁধাকপি, মটরশুঁটি আর পরিমাণ মতো লবণ দিয়ে মাঝারি আঁচে ঢেকে ১০ মিনিট নেড়েচেড়ে রান্না করে নিন । নামানোর আগে তাতে এক চা চামচ সয়াসস আর সেই ঝুড়িঝুড়ি করে রাখা ডিম মিক্স করে নিন ।

- এবার ডো থেকে ছোট ছোট বল বানিয়ে ছোট ছোট করে রুটি বেলে নিন । এবার তার ভিতরে ডিম আর সবজির পুরটা ভরে মোমোর শেইপে ভাঁজ করে আটকে নিন ।

- এবার স্টীম দেয়ার পালা ।  একটা বড় হাড়িতে পানি ফুটাতে দিন, পানি ফুটে উঠলে হাড়ির মুখে একটা স্টিলের চালুনি বসিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে/আঙ্গুল দিয়ে মাখিয়ে একটা একটা করে মোমো বসিয়ে দিন । এবং উপরে একটা বড় স্টিল/অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিন ।  ১০-১৫ মিনিটের মধ্যে মোমো তৈরি হয়ে যাবে । বিকল্প হিসেবে রাইস কুকারে ও বানাতে পারেন ।  রাইস কুকারের সাথে যে ছিদ্রওয়ালা ঢাকনা থাকে তার উপরে বসিয়ে দিয়ে রাইস-কুকারের ঢাকনা বন্ধ করলেও ঝটপট মোমো তৈরি করা যায় ।

03recipehealth_600-articleLarge

পুদিনা পাতার চাটনি বানাতে যা যা লাগবে -

(১) আধ কাপ পুদিনা পাতা (২) ৩ টা কাঁচামরিচ (৩) আধা চা চামচ চিনি (৪) ৩ চা চামচ তেতুলের রস (৫) পরিমাণ মতো বিটলবণ (৬) ১ চা চামচ রসুন বাটা

- সব উপকরণ বেটে নিয়ে অথবা ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পুদিনা পাতার চাটনি।

মোমো বানিয়ে গরম গরম পরিবেশনের সময় সাথে পুদিনা পাতার চাটনিটা দিয়ে পরিবেশন করুন ।  আশা করি , বাসায় এই সহজ রেসিপিটি ট্রাই করবেন ।  সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন । ছবি - হাংরিফরএভার ডট কম লিখেছেন - ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

চা – নাস্তা

ফ্রাইড চিকেন মোমো

আমার খুব প্রিয় স্ন্যাকস এর মধ্যে মোমো একটি। ফুলকো ফুলকো মোমো, ধোঁয়া ওঠা... খুব মজা খেতে। খুব চটপট বানিয়ে নেয়া যায় এই নাস্তাটি। উপকরণ ডো এর জন্য...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

আরও পড়ুন

সজনে পাতার হেলথ বেনিফিটস | ডায়েট চার্টে কেন রাখবেন এই হার্বটি?
সুস্থতা

সজনে পাতার হেলথ বেনিফিটস | ডায়েট চার্টে কেন রাখবেন এই হার্বটি?

সজনে গাছ আমাদের দেশের অতি পরিচিত ও সহজলভ্য একটি গাছ। মোটামুটি মফস্বলে বা গ্রামে সবার বাসার পাশেই সজনে গাছের উপস্থিতি দেখা যায়। সজনে গাছের ইংরেজি নাম ‘...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে
ত্বকের যত্ন

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে

মুখের সৌন্দর্য নষ্ট করার আতংকের নামই ব্রণ। ব্রণ আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ব্রণ আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন- ত্বকের তৈলাক্ততা বেড়ে...

রাইস ওয়াটার স্ক্রাব | স্মুথ ও ক্লিয়ার স্কিনের ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

রাইস ওয়াটার স্ক্রাব | স্মুথ ও ক্লিয়ার স্কিনের ইনস্ট্যান্ট সল্যুশন!

সাপ্তাহিক স্কিনকেয়ার রুটিনে এক্সফোলিয়েশন একটি ইম্পরট্যান্ট স্টেপ। স্কিনের ডেড সেলস ও ইমপিওরিটিস রিমুভ করে ফেইসে হেলদি গ্লো ফিরিয়ে আনে চটজলদি! কিন্তু হ...

মেক্সিকান রাইস বোল
১ ঘণ্টার রান্না

মেক্সিকান রাইস বোল

রেস্টুরেন্টে গেলে আমার মতো অনেকেরই প্রথম পছন্দ থাকে রাইস বোল। ক্রিস্পি চিকেন রাইস বোল, মেক্সিকান রাইস বোল, বারবিকিউ রাইস বোল আরও কত বাহারি নাম! রেস্টু...

একই উপায়ে ৪ ধরণের বান
বেকিং

একই উপায়ে ৪ ধরণের বান

নিত্যদিনের খাবারে পাউরুটি থাকে না এমন পরিবার পাওয়া মুশকিল। ব্রেকফাস্ট এ , বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় পাউরুটি বা পাউরুটি থেকে তৈরি স্যান্ডউইচ...

…