কুনাফা | ইফতারে থাকুক আরবীয় এই ডেজার্ট

sub-editor · May 29, 2016 · 1 min read

কুনাফা | ইফতারে থাকুক আরবীয় এই ডেজার্ট

ইফতারের আয়োজনে মিষ্টি কিছু না খেলে অনেকের ভালো লাগে না। আবার প্রতিদিন জিলাপি খেতে খেতেও একঘেয়ে লাগে। তাই, ইফতারে তৈরি করতে পারেন মজাদার আরবীয় ডেজার্ট কুনাফা। চলুন শিখে নিই, দারুণ সুস্বাদু আরবীয় ডেজার্ট কুনাফা তৈরির পুরো প্রণালীটি!

কুনাফা বানানোর নিয়ম

উপকরণ

১) লাচ্ছা সেমাই-১ পেকেট (২০০গ্রাম)

২) বাটার-৫ টেবিল চামচ

৩) চিনি-১ কাপ

৪) পানি-আধা কাপ

৫) লেবুর রস– ১ টেবিল চামচ

৬) গোলাপজল– ১ টেবিল চামচ

৭) ক্রিম-১টিন

৮) ক্রিম চিজ -১কাপ

৯) চিনি গুড়া-১/৪কাপ

প্রণালী

১. প্রথমে অল্প বাটার ও রং নিয়ে যে প্যান-এ কুনাফা বসাবেন তাতে লাগিয়ে নিন। একটি পাত্রে লাচ্ছির সাথে রং মিশিয়ে নিন। অপরদিকে বাটার চুলায় দিয়ে গরম করে গলিয়ে নিন।

২. এরপর লাচ্ছা সেমাই-এর মধ্যে গলানো বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিন। বাটার লাগানো প্যান-এ অর্ধেকের একটু বেশি লাচ্ছা প্যান-এ সমানভাবে দিয়ে চেপে নিন ভালো করে। এবার ক্রিম তৈরির পালা।

৩. ক্রিম, ক্রিম চিজ ও চিনি ভালোভাবে মিক্স করে কুনাফা ডেজার্ট-এর ক্রিম তৈরি করে নিন। তারপর লাচ্ছার উপর ঢেলে দিন। হাল্কা করে ছড়িয়ে দিবেন যেন নিচের লাচ্ছার লেয়ার-টা উঠে না আসে। এবার লাচ্ছার বাকি মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দিন। হাল্কা হাতে চেপে দিন। বেশী চাপার দরকার নাই, তাহলে ক্রিম উঠে যাবে।

৪. এইবার ৩৫০ ডিগ্রি ফারেনহাইট-এ ৩০-৩৫ মিনিট বেক করতে দিন।

৫. তারপর বেক হতে হতে এরমাঝে পানিতে চিনি গুলিয়ে জ্বাল দিয়ে লেবুর রস ও গোলাপ জল দিয়ে সিরাপ তৈরি করে নিন। বেক হয়ে গেলে নামিয়ে উপরে অর্ধেকটা সিরাপ দিয়ে দিন।

কিছুটা ঠাণ্ডা হয়ে এলে উপরে বাদামকুচি এবং সিরাপ খানিকটা ছড়িয়ে পরিবেশন করুন কুনাফা। চাইলে একেবারে ঠাণ্ডা ঠাণ্ডাও পরিবেশন করতে পারেন ফ্রিজে রেখে!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

দুধের সর দিয়ে দারুণ মজাদার লাচ্ছা সেমাই!
ডেজার্ট

দুধের সর দিয়ে দারুণ মজাদার লাচ্ছা সেমাই!

[topbanner] সেমাই আর ঈদ এর অনেক দিনের সম্পর্ক। লাচ্ছা সেমাই অতি পরিচিত মিষ্টান্ন। তবে কেবল ঈদেই কেন বিকেলের নাস্তা হসেবেও রাখতে পারেন এই দুধের সর দিয়...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

আরও পড়ুন

দারুণ মজাদার লাচ্ছা সেমাই!
ডেজার্ট

দারুণ মজাদার লাচ্ছা সেমাই!

লাচ্ছা সেমাই খুব জনপ্রিয় একটা ডেজারট আইটেম কিন্তু নতুন রাঁধুনি রা প্রায় সময় ই এটা রান্না করতে গিয়ে যে সমস্যায় পড়েন সেটা হলো দুধের পরিমান নিয়ে। হয়তো খু...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

ওটস সেমাই
ডেজার্ট

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর এ...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?
ত্বক

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে ন...

…