গোলাপ জামুন বিরিয়ানি

sub-editor · Feb 08, 2017 · 1 min read

গোলাপ জামুন বিরিয়ানি

নামটা শুনে আবার ভেবে বসবেন না এটি ডেজার্ট আইটেম! মজাদার এই ভিন্নধর্মী আইটেমটি একবার ট্রাই করা মাস্ট! দেখে নিন কীভাবে রান্না করবেন মজাদার এই গোলাপ জামুন বিরিয়ানি।

 উপকরণ

  • চিকেন কিমা ১/২ কেজি
  • তান্দুরি মশলা ২ টেবিল চামচ
  • লবন স্বাদানুযায়ী
  • মরিচ গুঁড়া ১ চা চামচ বা পছন্দমতো
  • কাঁচা মরিচ কুঁচি ৫-৬টি
  • পেঁয়াজ কুঁচি ২টি
  • ধনে পাতা কুঁচি পরিমানমতো
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ
  • লাল ফুড কালার পরিমানমতো
  • বেসন ২-৩ টেবিল চামচ
  • কর্ণফ্লাওয়ার ২-৩ টেবিল চামচ
  • ডিম ২ টি

প্রণালী

ফুড প্রসেসরে সবগুলো উপকরণ এক সাথে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ডুবো তেলে হালকা আঁচে বড়াগুলো ভেজে তুলে রাখতে হবে।

[picture]

পোলাও তৈরির উপকরণ

  • বাসমতি বা পোলাও চাল ৪ কাপ (ধোয়া এবং পানিতে ভিজানো ২০ মিনিট)
  • তরল দুধ ১ কাপ
  • ঘি ২-৩ টেবিল চামচ  
  • এলাচ ৪/৫ টি
  • দারচিনি ২ টি
  • তেজপাতা ২ টি
  • লবন স্বাদমতো
  • আদা বাটা ১/২ টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
  • তেল ১/২ কাপ বা প্রয়োজনমতো
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • কেওড়া জল ১-২ টেবিল চামচ
  • আস্ত জিরা ১/৪ চা চামচ (ইচ্ছা)
  • চিনি ১/২ চা চামচ
  • পানি ৪ থেকে ৫ কাপ
  • কাঁচা মরিচ ৮-১০টি
  • পেঁয়াজ বেরেস্তা পরিমানমতো

প্রণালী

প্রথমে একটা কড়াতেই তেল দিতে হবে। এবার তেল একটু গরম হলে একে একে জিরা, এলাচি, দারচিনি, তেজপাতা সামান্য ভেজে পেঁয়াজ আর আদা বাটা দিয়ে আরও একটু ভেজে চাল দিয়ে দিতে হবে। এরপর চালগুলোকে সামান্য একটু নেড়ে পরিমানমতো পানি আর তরল দুধ দিয়ে লবন, চিনি, লেবুর রস দিয়ে ঢেকে দিতে হবে। রান্নার শেষের দিকে ঢাকনা খুলে এর মধ্যে কেওড়া জল ও ঘি দিয়ে আবার ঢেকে দিতে হবে। এবার পোলাও এর মধ্যে কাঁচা মরিচ, বেরেস্তা ও চিকেন এর বড়াগুলো দিয়ে দমে দিতে হবে এবং দম শেষে গরম গরম পরিবেশন করতে হবে।

ছবি এবং রেসিপি - ফাতেমা রহমান

 

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
রিভিউ

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

আপনি কি হতাশায় ভুগছেন? আপনার মাথায় কি চুল কম? নতুন চুল একদমই গজাচ্ছে না? খুশকির সমস্যা? আপনার কি মাসলে পেইন হচ্ছে? আজকে আমি আপনাদের এমন একটি অ্যাসেনশি...

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!
মেহমানদারী

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে জিভে জল আনা মোরগ পোলাও। সুস্বাদু এই মোরগ পোলাওয়ের সাথে সালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। উপকরণ দেশি মোরগ - ২...

আরও পড়ুন

চিকেন দম বিরিয়ানি
মেহমানদারী

চিকেন দম বিরিয়ানি

আজকের রেসিপিতে অতিথি আপ্যায়নে বা ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে আয়োজন করে খাওয়ার জন্য চিকেন দম বিরিয়ানি শেয়ার করব। চলুন দেখে নিই, কিভাবে এটি রান্না ক...

জাফরান পোলাও
মেহমানদারী

জাফরান পোলাও

আজকের রেসিপিতে রয়েছে জাফরান পোলাও। তবে চলুন শিখে নেয়া যাক, কীভাবে তৈরি করা হয় জাফরান পোলাও। উপকরণ পোলাওর চাল ৪ কাপ ঘি ১/২ কাপ পেয়াজ কু...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

…