ডিপ ফ্রাইড প্রন

তাহসিন তারান্নুম · Jul 31, 2018 · 1 min read

ডিপ ফ্রাইড প্রন

ডিপ ফ্রাইড প্রন আমরা সাধারণত রেস্টুরেন্টে খেয়ে থাকি। চাইলে ঘরেই বানিয়ে নেওয়া যায় এই টেস্টি অ্যাপেটাইজার ডিশটি। স্যুপ অথবা ফ্রাইড রাইস-এর সাথে দারুণ মানিয়ে যায়। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই এখন।

ডিপ ফ্রাইড প্রন

উপকরণ

  • চিংড়ি মাঝারি সাইজের- ৩০০ গ্রাম (মাথা ও উপরের খোসা ফেলে দেওয়া)
  • লবণ- পরিমাণমতো
  • গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
  • লাল মরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • আদা-রসুন বাটা- ১/২ চা চামচ
  • ময়দা- ১/২ কাপ
  • ব্রেড ক্রাম্ব- ১/২ কাপ
  • ডিম- ১টি

প্রণালী

১) চিংড়ি ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়ে কিছুটা থেতলিয়ে নিতে হবে প্রথমেই।

২) এবার লবণ, গোলমরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা দিয়ে প্রনগুলো ভালোভাবে কোট করে নিন।

৩) তারপর ডিম ফেটিয়ে নিতে হবে। চিংড়িগুলো এখন এক এক করে প্রথমে ময়দায় গড়িয়ে নিন, তারপর ডিমে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস-এ কোটিং দিয়ে নিন।

৪) একটি প্যানে তেল হাই হিটে গরম করে তাতে চিংড়িগুলো ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজতে হবে। হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন।

খুবই সিম্পল রেসিপি, মাত্র ১৫ মিনিট সময় নিলেই এই ডিশটি তৈরি করা যাবে। মেয়োনিজ, কেচাপ, চিলি সস যেকোনো কিছু দিয়ে সার্ভ করে দিতে পারে।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

নানা গুনের গোলমরিচ
সুস্থতা

নানা গুনের গোলমরিচ

গোল মরিচ, যা আমরা সকলেই চিনি। বিশ্বের প্রায় সব ধরণের কুইজিনেই এই মশলাটির কম বেশি ব্যবহার রয়েছে। এর রয়েছে বেশ তীক্ষ্ণ ঝাঁঝালো স্বাদ। অনেক ক্ষেত্রে আস্ত...

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

আরও পড়ুন

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

ভিডিও

মজাদার ক্রিস্পি প্রন ফ্রাই

ইফতারের পর চায়ের সাথে মুচমুচে কিছু খেতে ইচ্ছা করছে? তাহলে ঝটপট তৈরি করে নিন নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স স্বাদে মজাদার ক্রিস্পি প্রন ফ্রাই। উপকরণ...

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস
চা – নাস্তা

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পা...

…