ক্রিস্পি বিফ ফ্রাই | ঈদের স্পেশাল মেন্যুতে রাখুন মজাদার আইটেমটি!

sub-editor · Sep 01, 2017 · 1 min read

ক্রিস্পি বিফ ফ্রাই | ঈদের স্পেশাল মেন্যুতে রাখুন মজাদার আইটেমটি!

এরমধ্যেই নিশ্চয়ই সবাই কুরবানি ঈদ এর প্রস্তুতি নেয়া শুরু করেছেন। ঈদের স্পেশাল মেন্যুতে কী কী আইটেম রাখা যায়, সেটা নিয়েও অনেকের চিন্তা শুরু হয়ে গেছে! ঈদ মানেই মাংসের নানা আইটেম থাকবেই। তবে এর মধ্যেও যদি ভিন্নরকম কিছু হয়, তাহলে খারাপ হয় না! আজ নিয়ে এসেছি তেমনই একটি আইটেম। আসুন দেখে নিই, কীভাবে করবেন ক্রিস্পি বিফ ফ্রাই।

ক্রিস্পি বিফ ফ্রাই বানানোর নিয়ম 

মাংস ম্যারিনেট এর জন্য উপকরণ  - গরুর সলিড মাংস - ৫০০ গ্রাম - আদার রস - ১ টেবিল চামচ - রসুনের রস - ১ টেবিল চামচ - পেঁয়াজের রস - ১ টেবিল চামচ - কাঁচামরিচ কুঁচি - পছন্দ অনুযায়ী - লেবুর রস - ২ টেবিল চামচ - গরম মশলার গুঁড়া – ১ চা চামচ - পেঁপে বাটা - ১ চা চামচ - টম্যাটো সস - ২ টেবিল চামচ - লবন - স্বাদ মতো - সরিষার তেল - ২ টেবিল চামচ ময়দার মিশ্রণের জন্য উপকরণ  - ময়দা - ৪ টেবিল চামচ - কর্ণফ্লাওয়ার - ৬ টেবিল চামচ - লবন - সামান্য - গোলমরিচ গুঁড়া - আধা চা চামচ প্রণালী

- মাংসের চর্বি , হাড় এবং পর্দা বাদ দিয়ে ১ ইঞ্চি সাইজে পাতলা করে কেটে নিতে হবে। পেঁপে বাদে সব উপকরণ এক সাথে মিশিয়ে মাংসের সাথে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। ১ ঘণ্টা পর এই মাংসের সাথে পেঁপে বাটা দিয়ে দিতে হবে।

- এবার আরও ১৫-২০ মিনিট রাখতে হবে।

- ময়দার মিশ্রণের জন্য সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে।

- এবার ম্যারিনেট করা মাংস ১ পিছ করে নিয়ে ময়দার মিশ্রণে গড়িয়ে ডুবো তেলে মুচমুচে করে ভাজতে হবে। এভাবে সবগুলো ভেজে ফেলুন। ব্যস, হয়ে গেল ক্রিস্পি বিফ ফ্রাই।

সসের সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন। চাইলে পোলাও কিংবা পরোটার সাথেও খেতে পারেন এটি। কেমন হল জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।

 রেসিপি - সানজিদা মীম

সম্পর্কিত লেখা

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

গরুর মাংসের ঝাল ফ্রাই
মেহমানদারী

গরুর মাংসের ঝাল ফ্রাই

কোরবানি ঈদ মানেই মাংসের নানা পদ। আর মাংসের সাথে ঝাল ব্যাপারটা খুব জমে। ঈদ এর দিনে একটু ঝাল কিছু রাখতে চাইলে নিঃসন্দেহে এই আইটেমটি পছন্দ করবেন। আসুন দে...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

আরও পড়ুন

সুন্দর ও লাবণ্যময় ত্বকের জন্য পেঁপের ৩ টি ফেসমাস্ক
ত্বকের যত্ন

সুন্দর ও লাবণ্যময় ত্বকের জন্য পেঁপের ৩ টি ফেসমাস্ক

আপনার ত্বকের রং ফর্সা, কালো কিংবা শ্যামলা যেমনই হোক না কেন মূল ব্যাপার হল আপনার ত্বক সুন্দর আর লাবণ্যময় কিনা। আপনার সৌন্দর্য নির্ভর করে আপনার ত্বকের দ...

বিফ নাগেট
চা – নাস্তা

বিফ নাগেট

ছোট-বড় সবারই প্রিয় একটি খাবার হলো নাগেট। তানিয়া তার বাচ্চাকে নাস্তায় কী স্কুলের টিফিন-এ প্রায় সবসময়ই ঘরে বানানো চিকেন নাগেট দেয়। একদিন চিকেন নাগেট বান...

মাটন কোরমা
মেহমানদারী

মাটন কোরমা

কেমন আছো সাজগোজের ভোজনরসিক বন্ধুরা? দুপুরে কিংবা রাতের খাবারের টেবিলে জিভে জল আনা মাটন কোরমা হলে কিন্তু দারুণ হয়। তবে চলুন শিখে নিই কীভাবে রান্না কর...

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল | মাত্র ৫টি ধাপে ঘরেই করে নিন ত্বকের যত্ন
ত্বকের যত্ন

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল | মাত্র ৫টি ধাপে ঘরেই করে নিন ত্বকের যত্ন

সামনেই আসছে ঈদ। সবার ঈদের কেনাকাটাও নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে পুরোদমে! সুন্দর পোশাকের সাথে সুন্দর সাজগোজটা কিন্তু তখনই পারফেক্টলি মানাবে যখন স্কিন-এ মেক...

বিফ তেহারি
রেসিপি

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ কর...

…