চিজি পটেটো ললিপপ উইথ মেয়োনিজ ডিপ!

Farhana Preeti · Jul 26, 2017 · 1 min read

চিজি পটেটো ললিপপ উইথ মেয়োনিজ ডিপ!

আমার ছেলের খুব পছন্দের একটি আইটেম হচ্ছে চিজি পটেটো ললিপপ! আমার ছেলের মত ছোট বাচ্চাদের, এমনকি বড়দের ও ভালো লাগে এই আইটেমটি। বাচ্চাদের গেট টুগেদারে, বিকেলে চায়ের সাথে আড্ডায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই মজার স্ন্যাকস-টি। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কী কী লাগছে -

  • ৩টা বড় সেদ্ধ আলু
  • ২টা পেঁয়াজ কুঁচিকুঁচি করে কাটা
  • ৩টা কাঁচামরিচ
  • আধ চা চামচ আদা-রসুন বাটা
  • ৫০ গ্রাম চীজ / পনির
  • ২ চা চামচ গুঁড়ো দুধ
  • সামান্য ধনিয়াপাতা কুঁচি
  • আধ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো
  • ব্রেডক্রাম্ব / টোস্ট বিস্কিটের গুঁড়ো
  • সামান্য লবন
  • একটা ডিম
  • ভাজার জন্য তেল
  • ২ টেবিল চামচ মেয়োনিজ
[picture]

৩টা বড় আলু সেদ্ধ করে ভালোভাবে হাত দিয়ে বা চামচের সাহায্যে ম্যাশ করে নিন। এবার এতে পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি, আদা-রসুন বাটা, চীজ / পনির, সাদা গোলমরিচের গুঁড়ো, লবন, গুঁড়ো দুধ, ধনিয়াপাতা কুঁচি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিন। হাত দিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিন। এবার প্রথমে একবার ফেটানো ডিমে, একবার ব্রেডক্রাম্বে, আরেকবার ফেটানো ডিমে, তারপর আবার ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে ফেলুন। এবার একটা করে টুথপিক বা কাঠিতে বলগুলো গেঁথে গেঁথে পরিবেশন করুন দারুণ মজাদার চিজী পট্যাটো ললিপপ!

বাচ্চারা তো এমনি এমনিই খেয়ে ফেলে, কিন্তু বড়দের জন্য সাথে একটা হোমমেইড মজার সস ও রাখতে পারেন কিন্তু। ২ টেবিল চামচ মেয়োনিজ, সামান্য ধনিয়াপাতা আর ২টা কাঁচামরিচ ব্লেন্ডারে মিক্স করে নিন। তৈরি হয়ে যাবে স্পাইসি মেয়োনিজ ডিপ!

খেতে কেমন হয়েছে বানিয়ে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

লিখেছেন - ফারহানা প্রীতি

ছবি - অর্চনা'জ কিচেন

সম্পর্কিত লেখা

পারফেক্ট মেয়োনিজ রেসিপি!
চা – নাস্তা

পারফেক্ট মেয়োনিজ রেসিপি!

ফাস্টফুডের সাথে মেয়োনিজ ছাড়া যেন চলেই না। বিকালে চায়ের আড্ডাতে ফ্রেঞ্চ ফ্রাই বা স্যান্ডউইচ আছে, কিন্তু কীসের যেন একটা কমতি! ঠিক, মেয়োনিজ থাকলে নাস্তার...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বউ-শ্বাশুড়ি সম্পর্ক | তিতাই কেন হতে হবে?
সম্পর্ক

বউ-শ্বাশুড়ি সম্পর্ক | তিতাই কেন হতে হবে?

বউ-শ্বাশুড়ি সম্পর্ক যুগে যুগে সবচেয়ে আলোচিত সম্পর্ক। এই সম্পর্ক সবসময়-ই এক ধরনের জটিলতার মধ্য দিয়ে যায় আর এটার কারণ হলো একে অপরের প্রতি সমান শ্রদ...

আরও পড়ুন

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি
মা ও শিশু

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি

"বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই লাগলো। বেশ অনেকদিন ধরে না খাওয়া-দাওয়া ঠিকঠাক মতো করছে, না অন্য কোন অ্যাক্টিভিটি। ডাক্তার বেশ কিছু টেস্ট করতে দি...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

পিতা-পুত্রের বিরোধ প্রতিকারে মায়ের ভূমিকা কেমন হওয়া উচিত?
সম্পর্ক

পিতা-পুত্রের বিরোধ প্রতিকারে মায়ের ভূমিকা কেমন হওয়া উচিত?

ঘড়ির কাঁটা রাত ১০:৩০ পেড়োলো! মাধ্যমিক কিংবা সদ্য উচ্চ মাধ্যমিকে পা দেয়া ছেলের জন্য গম্ভীর মুখে রাতের খাবার না খেয়ে বাড়ির প্রবেশ পথে পায়চারি করতে থাকে...

শ্রিম্প উইথ ক্রিম চীজ
মেহমানদারী

শ্রিম্প উইথ ক্রিম চীজ

চীজের সাথে চিংড়ি! খেয়েছেন কখনও? পশ্চিমা দেশে কিন্তু এটি খুবই জনপ্রিয় একটি খাবার। রেস্টুরেন্টে তো শ্রিম্পের কত রকম আইটেমই খেয়ে থাকেন। আজকে নিজেই ঘরে তে...

আচারি কুমড়া
৩০ মিনিটের রান্না

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিং...

…