পারফেক্ট মেয়োনিজ রেসিপি!

তানিজা ইসলাম · Feb 02, 2020 · 1 min read

পারফেক্ট মেয়োনিজ রেসিপি!

ফাস্টফুডের সাথে মেয়োনিজ ছাড়া যেন চলেই না। বিকালে চায়ের আড্ডাতে ফ্রেঞ্চ ফ্রাই বা স্যান্ডউইচ আছে, কিন্তু কীসের যেন একটা কমতি! ঠিক, মেয়োনিজ থাকলে নাস্তার টেবিল একদম পরিপূর্ণ হতো, তাই না? কিন্তু বাইরে থেকে কেনা এক বোতল মেয়োনিজের দাম তো অনেক, আবার মান নিয়েও মনে প্রশ্ন থেকে যায়। অনেক বাসায় সকালের নাস্তাতে টোস্ট বা পাউরুটির সাথে মাখিয়ে খেতে মেয়োনিজ ব্যবহার করা হয়। আবার আমার মতো অনেকেই আছে যারা শুধু শুধুই মেয়োনিজ খেতে পছন্দ করে। কিন্তু বাসায় তৈরি করতে গেলে অনেক সময় ঠিকমতো হয় না বা ফেটে যায়, আবার কখনো তেল বেশি হয়ে যায়। চলুন জেনে নেই পারফেক্ট মেয়োনিজ-এর রেসিপি তৈরির পদ্ধতি।

পারফেক্ট মেয়োনেজ তৈরির রেসিপি

উপকরণ

• ডিম- ১টি • সাদা সরিষার গুঁড়ো- ১/২চা চামচ • সাদা গোলমরিচের গুঁড়ো- ১/২চা চামচ • লেবুর রস- ১টেবিল চামচ • চিনি- ১/৪চা চামচ • লবণ- সামান্য • তেল- ৩ বা ৪কাপ

পারফেক্ট মেয়োনিজ-এর রেসিপি প্রস্তুত প্রণালী

১) প্রথমে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিন। আলাদাভাবে বিটার দিয়ে ফাটিয়ে নিতে হবে।

২) এবার দুটো মিশ্রণকে একসাথে করে এর মধ্যে সাদা সরিষার গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সামান্য লবণ ও চিনি মিশিয়ে বিট করে নিন।

৩) তারপর মিক্স করে রাখা উপকরণগুলো একটি ব্লেন্ডারে নিন। ধীর গতিতে ব্লেন্ডার চলবে এবং উপর থেকে অল্প অল্প করে তেল ঢালতে হবে।

৪) কিছুক্ষণ পর পর তেল দিতে হবে, একবারে সবটুকু দিয়ে দিলে কিন্তু মেয়োনিজ জমবে না।

৫) মিশ্রণটি ঘন হয়ে জমে গেলে সাথে সাথে ব্লেন্ডার বন্ধ করে দিন। ব্যস, ২ মিনিটেই কিন্তু রেডি হয়ে গেল!

সাবধানতা

১) মেয়োনিজ বানানোর সময় ফ্রিজে রাখা ডিম সরাসরি ব্যবহার করবেন না। ডিম ফ্রিজ থেকে বের করে আগে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে।

২) তেলের পরিমাণ নির্ভর করে ডিমের সাইজের উপর। ব্লেন্ডারে যখনই মিশ্রণটি একদম ঘন হয়ে যাবে, তখনই বুঝবেন যে আর তেল দিতে হবে না।

৩) যদি বানানোর সময় মেয়োনিজ ফেটে যায়, তাহলে আরেকটা ডিম ফাটিয়ে নিয়ে  ব্লেন্ড করতে থাকুন। এতে মিশ্রণটি জমে যাবে।

৪) স্বাদের ভিন্নতা আনার জন্য ধনেপাতা, রসুন, পুদিনা পাতা বা পছন্দমতো উপকরণ দিতে পারেন।

৫) এটা  ২-৩ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ১ সপ্তাহের জন্য করতে চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিতে পারেন।

তাহলে জানা হয়ে গেল ঘরে কিভাবে সহজেই পারফেক্ট মেয়োনিজ-এর রেসিপি বানিয়ে নেওয়া যায়। এই মেয়োনিজ তৈরি করে ফ্রেশ অবস্থায় খেয়ে নেওয়াই ভালো, তাতে ব্যাকটেরিয়া তৈরি হবার সুযোগ থাকে না। বারবিকিউ চিকেন, স্যান্ডউইচ, বার্গার, শর্মা বা যে কোন ফাস্টফুড আইটেমের সাথে দারুণ মানিয়ে যাবে এটি। তাহলে স্বাদ ও মান নিয়ে আর কোনো আপোষ নয়, বাসায়ই বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো মজাদার মেয়োনিজ।

 

ছবি- সংগৃহীত: manometcurrent

সম্পর্কিত লেখা

চিজি পটেটো ললিপপ উইথ মেয়োনিজ ডিপ!
চা – নাস্তা

চিজি পটেটো ললিপপ উইথ মেয়োনিজ ডিপ!

আমার ছেলের খুব পছন্দের একটি আইটেম হচ্ছে চিজি পটেটো ললিপপ! আমার ছেলের মত ছোট বাচ্চাদের, এমনকি বড়দের ও ভালো লাগে এই আইটেমটি। বাচ্চাদের গেট টুগেদারে, বি...

মজাদার মেয়ো পাস্তা
২০ মিনিটের রান্না

মজাদার মেয়ো পাস্তা

অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে পাস্তা খেতে ইচ্ছে করছে? আমরা রেস্টুরেন্ট কিংবা ঘরে কত ধরনের পাস্তা-ই তো খেয়ে থাকি। যেমন- বেকড পাস্তা, চিজ পাস্তা, হোয়াইট...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

ভিডিও

ক্রিমি চিকেন পাস্তা

মজা করে ক্রিমি চিকেন পাস্তা রান্না করতে অনেকেই হিমশিম খান । হাতের কাছে যদি থাকে নর-এর নুডলস তাহলে কিন্তু ঝামেলা অনেকটা কমে যাবে আর স্বাদ কয়েকগুণ বেড়ে...

আরও পড়ুন

খুব সহজেই তৈরি করুন কোলস্লো
রেসিপি

খুব সহজেই তৈরি করুন কোলস্লো

ফাস্ট ফুডের সাথে কোলস্লো এক অপরিহার্য খাবার। জানলে অবাক হবেই ঘরেই কত সহজে তৈরি করা যায় কোলস্লো। চলুন দেখে নিই, কী কী লাগবে কোলস্লো তৈরি করতে। উপকরণ...

ফ্ললেস মেকআপ পেতে বেস্ট বিউটি ব্লেন্ডার বেছে নিয়েছেন তো?
রিভিউ

ফ্ললেস মেকআপ পেতে বেস্ট বিউটি ব্লেন্ডার বেছে নিয়েছেন তো?

মেকআপ করতে আমরা কত ধরনের টুলস ব্যবহার করি। ফেইস মেকআপের জন্য মেকআপ ব্রাশ ছাড়াও বিউটি ব্লেন্ডার ব্যবহার করে থাকি। তবে ব্রাশের তুলনায় বিউটি ব্লেন্ডার ফ্...

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?
মেকআপ

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?

নামীদামী ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেও কি মনে হচ্ছে “মেকআপটা আরেকটু সুন্দরভাবে বসলো না কেন?” মেকআপ করার সময় যারা এমন কমপ্লেইন করে থাকেন, এক...

ব্যাং ব্যাং চিংড়ি নুডলস / পাস্তা
চা – নাস্তা

ব্যাং ব্যাং চিংড়ি নুডলস / পাস্তা

বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট আইটেম ব্যাং ব্যাং চিংড়ি নুডলস। ক্রিমি টেক্সচারের দারুণ মজাদার এই রেসিপিতে চাইলে আপনি নুডলসের...

বিফ কাবাব শর্মা
চা – নাস্তা

বিফ কাবাব শর্মা

চিকেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পার...

চুলের ধরণ ভেদে ৩টি কার্যকরী প্যাক
চুলের যত্ন

চুলের ধরণ ভেদে ৩টি কার্যকরী প্যাক

অয়েলি হেয়ার নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন! এই যন্ত্রণা থেকে বাঁচতে ইন্টারনেট ঘেঁটে একটা হেয়ার প্যাকের রেসিপি পেলেন! ভাবলেন বাহ! এইটা ট্রাই করে দেখি তো। কিন...

…