ছানার জিলাপি

তাহসিন অর্না · Sep 12, 2019 · 1 min read

ছানার জিলাপি

জিলাপি আমাদের সবারই খুব পছন্দ। কোন স্পেশাল অনুষ্ঠান ছাড়াও আমরা জিলাপি খেয়ে থাকি। খুব সহজেই ভিন্ন ভিন্ন জিলাপি তৈরি করা যায়। আজকে আমরা আপনাদের ভিন্ন ধরনের ছানার জিলাপি তৈরি করার সহজ পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন সুস্বাদু ছানার জিলাপি।

ছানার জিলাপি তৈরির পদ্ধতি

উপকরণ

  • ছানা- ১ কাপ
  • সুজি- ১ চা চামচ
  • ময়দা- ১ টেবিল চামচ
  • গুঁড়াদুধ- ২ টেবিল চামচ
  • এলাচগুঁড়া- ১/২ চা চামচ
  • দারুচিনিগুঁড়া- ১/২ চা চামচ
  • চিনি- পরিমাণমতো
  • ঘি- ১/২ চা চামচ
  • তেল- ভাঁজার জন্য
  • বেকিং পাওডার- ১/৩ চা চামচ

প্রস্তুত প্রণালী

১. প্রথমে একটি পাতিলে এক কাপ চিনির সাথে ৪ কাপ পানি ও এলাচ দিয়ে  ফুটিয়ে সিরা তৈরি করে নিবো। ২. এবার আরেকটি পাত্রে ছানার সাথে একে একে সুজি, ময়দা, গুঁড়াদুধ, এলাচগুঁড়া, দারুচিনিগুঁড়া, ঘি ও বেকিং পাওডার দিয়ে ভালো করে মাখিয়ে ডো তৈরি করে নিতে হবে।

৩. তৈরি করা ডো ৩০ মিনিট রেখে দিবো।

৪. এবার ডো থেকে ১০ ভাগ নিয়ে লম্বা দড়ির মতো করে পেঁচিয়ে জিলাপির আকার দিতে হবে।

৫. তারপর একটি প্যানে তেল গরম করে তাতে জিলাপিগুলো দিয়ে অল্প আঁচে লাল লাল করে ভেঁজে নিবো।

৬. ভাঁজা হয়ে গেলে নামিয়ে সিরায় দিয়ে দিন।

দেখলেন তো কীভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার ছানার জিলাপি। ঘরে বসেই এখন তৈরি করে সুস্বাদু জিলাপির মজা নিন!

 

ছবি- সংগৃহীত: স্টারবাংলানিউজ.নেট

সম্পর্কিত লেখা

ভিন্না স্বাদের জিলাপির হালুয়া
ডেজার্ট

ভিন্না স্বাদের জিলাপির হালুয়া

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদের একটি রেসিপি। শিরোনাম পড়ে ইতোমধ্যেই বুঝে গিয়েছেন জিলাপি দিয়ে হালুয়া রান্নার কৌশল আজকে আপনাদের জানাবো। উপকরণ...

রেশমি জিলাপি
ডেজার্ট

রেশমি জিলাপি

রেশমি জিলাপি খুব মজার এবং জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি। স্পেশাল অকেশন ছাড়াও আমরা কমবেশি সকলেই জিলাপি খেয়ে থাকি এবং পছন্দ করি। চট করেই বানিয়ে ফেলা যায়...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

আরও পড়ুন

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি
ডেজার্ট

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি

দারুন সফট আর নরম তুলতুলে স্পঞ্জি। স্পঞ্জ রসগোল্লা। আমরা এই মিষ্টিকে স্পঞ্জ মিষ্টিও বলে থাকি। শক্ত হবে না আর ভেঙ্গেও যাবে না, একদম পারফেক্ট হবে। দেখে ন...

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

ইয়াম্মি ছানার জর্দা
ডেজার্ট

ইয়াম্মি ছানার জর্দা

ছানা দিয়ে কখনও কি জর্দা তৈরি করা হয়েছে? না হয়ে থাকলে আজকের রেসিপিটি দেখে তৈরি করে ফেলুন মজাদার ছানার জর্দা। উপকরণ ছানা - ২ কাপ ময়দা - ১ টে...

স্পঞ্জ মিষ্টি
ডেজার্ট

স্পঞ্জ মিষ্টি

উপকরণ: ছানা দুধ ১ লিটার সিরকা ১/২ কাপ + পানি ১/২ কাপ একসাথে মিশিয়ে নিন সিরার জন্য চিনি ১ ১/২ কাপ পানি ৩ কাপ প্রণালী: দুধ...

…