আমড়ার টক ঝাল ডাল

শাহরীন অনি · Nov 03, 2020 · 1 min read

আমড়ার টক ঝাল ডাল

আমড়া আমাদের অনেকের কাছেই খুব পছন্দের একটি ফল। এটি খেতে যেমন মজাদার তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। আমরা অনেকেই এটি শুধু লবণ মরিচ দিয়ে খেতে ভালবাসি। আবার অনেকেই আচার বানিয়ে রেখে দেই অনেক দিনের জন্যে। কিন্তু জানেন কি? এই ফলটি দিয়ে কিন্তু খুব সহজেই রান্না করা যায় দারুণ মজাদার এবং মুখরোচক কিছু আইটেম। আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি আইটেম হলো আমড়া দিয়ে ডাল। চলুন আজকে তবে আমড়ার টক ঝাল ডাল তৈরির রেসিপিটি জেনে নেয়া যাক।

আমড়ার টক ঝাল ডাল বানাতে যা যা লাগবে

উপকরণ

  • কাচা পাকা আমড়া- ৪ থেকে ৫টি
  • সরিষার তেল- ১ থেকে ২ টেবিল চামচ
  • পাঁচফোড়ন- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • ডাল- ৩/৪ কাপ
  • শুকনো লাল মরিচ- ২/৩ টি
  • লবণ- স্বাদ মতো
  • পানি- প্রয়োজন অনুযায়ী

প্রস্তুত প্রণালী

(১) শুরুতেই আমড়াগুলো ভাল ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার ভাল করে খোসা ছাড়িয়ে নিন।

(২) এবার চুলায় একটি প্যানে পানি দিয়ে ফুঁটে উঠা পর্যন্ত অপেক্ষা করুন। এবার তাতে ছিলে রাখা আমড়াগুলো সিদ্ধ হতে দিয়ে দিন। চাইলে কাজটি প্রেসার কুকারেও করে নিতে পারেন।

(৩) সিদ্ধ হয়ে এলে আমড়াগুলো চুলা থেকে নামিয়ে নিন। ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হয়ে এলে হাত দিয়ে চটকে হালকা করে ভেঙ্গে নিন। পুরোপুরি মাখবেন না। আর সিদ্ধ করা পানি ফেলবেন না।

(৪) এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিন। প্যান হালকা গরম হয়ে এলে তাতে সরিষার তেল দিয়ে দিন। এবার তাতে পাঁচফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে নিন। খেয়াল রাখবেন পাঁচফোড়ন কখনই একদম গরম তেলে দিবেন না। এতে পাঁচফোড়ন পুড়ে যাবে এবং বাজে স্মেল আসতে পারে ডালে।

(৫) এবার এতে শুকনো লাল মরিচ হাত দিয়ে ভেঙ্গে দিয়ে দিন। হালকা নেড়েচেড়ে নিন।

(৬) এবার তেলের মাঝে, চটকে রাখা আমড়া আর যে পানিতে সিদ্ধ করা হয়ে হয়েছে সেই পানিতে ধুয়ে রাখা ডাল ঢেলে দিন।

(৭) এবার স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে ৪ থেকে ৫ মিনিট রান্না করে নিন। এতে হলুদের কাঁচা স্মেলটা চলে যাবে।

(৮) এবার ডালটাকে ভালমত নেড়ে দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নিন। এবার আমড়ার ডাল একটু ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।

এইতো! রেডি হয়ে গেল ঝটপট দারুণ মজাদার টক ঝাল আমড়ার ডাল। দুপুরে গরম গরম ভাতের সাথে খাবার টেবিলে পরিবেশন করুণ এই মুখরোচক খাবারটি। ছোট থেকে বড় সবার জন্যেই এটি হতে পারে পারফেক্ট একটি রেসিপি।

সম্পর্কিত লেখা

আমড়ার আচার | বানানোর ঝামেলা আর না!
রেসিপি

আমড়ার আচার | বানানোর ঝামেলা আর না!

আমড়া সাধারণত ভর্তা করে অথবা লবণ মরিচ দিয়ে খাওয়াটাই বেশি জনপ্রিয়। তবে সেই সাথে আমড়া দিয়ে অনেক রকম রান্নাও করা হয়। সারা বছর আমড়া খেতে চাইলে আচার...

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল
ত্বকের যত্ন

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল। প্রাচীন কাল থেকে মসুর ডাল তাই খাবারের পাশাপাশি ত্বকের যত্নেও বিভিন্নভাবে ব্যাবহার করা হয়ে আসছে। একটা সময় আমাদের দাদি...

ফোঁড়নের স্বাদে লাউ ডাল
৩০ মিনিটের রান্না

ফোঁড়নের স্বাদে লাউ ডাল

লাউ শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই পাওয়া যায়। লাউয়ের মূল উপাদান হলো পানি। তাই বলা হয়ে থাকে, লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। এছাড়া এতে ফাইবার, ভিটামিনসহ...

আরও পড়ুন

আলু দিয়ে মুগ ডাল ভুনা
রেসিপি

আলু দিয়ে মুগ ডাল ভুনা

দুপুরে কিংবা রাতে মেনুতে রাখতে পারেন আলু দিয়ে মুগ ডাল ভুনা। অবশ্যই বেশি করে ধনিয়া পাতা দিয়ে, সাথে লাল আটার রুটি ! উপকরণ মুগ ডাল ১ কাপ সিদ্ধ...

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন
রিভিউ

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন

‘প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কীভাবে! হেয়ার একদম ডাল ও ফ্রিজি হয়ে আছে! কোনো হেয়ার স্টাইলই তো করতে পারছি না!’ আপনিও কি এই সমস্যায় ভুগছেন? যাদের চুল রাফ ও...

করলা ডাল
৩০ মিনিটের রান্না

করলা ডাল

তেঁতো স্বাদের জন্য করলা খেতে অনেকেরই আপত্তি আছে! কিন্তু করলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। প্রেশার নিয়ন্ত্রণ, দৃষ্টি শক্তি ভাল...

আমড়ার আচার
রেসিপি

আমড়ার আচার

ঊপকরণ-ঃ ১)আমড়া ১২ টা ২)সির্কা ১ কাপ ৩)হলুদ গুড়া ১/২ চা চামচ ৪)মরিচ গুড়া ১ টেবিল চামচ ৫)আদা বাঁটা ১/২ চা চামচ ৬)রসুন বাঁটা...

বিকালের নাস্তায় গরম গরম ডালপুরি
চা – নাস্তা

বিকালের নাস্তায় গরম গরম ডালপুরি

বিকালের নাস্তায় ডালপুরি খেতে কার না ভালো লাগে? তবে বাইরেরটা না খেয়ে বাসায় বানিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সহজ রেসিপি দিয়েছি ট্রাই করে দেখবেন। গরম...

…