হেয়ার মাস্ক | ৮টি উপায়েই পান নজরকাড়া ঝলমলে চুল

তাপসী · Jul 24, 2013 · 1 min read

হেয়ার মাস্ক | ৮টি উপায়েই পান নজরকাড়া ঝলমলে চুল

ইদানিং বলতে গেলে সবারই এক সমস্যা, “চুল পড়া’’। চুল অনেক কারণেই পড়তে পারে। তাই, সঠিক কারণ বের করা জরুরী। আমাদের চুল পড়ে ভিটামিনের স্বল্পতা, অতিরিক্ত দুশচিন্তা, অ্যান্টি-বায়োটিক গ্রহণ, প্রেগন্যান্সি-এর সময়, চুল রিবন্ডিং করলে, ধূলাবালি, খুশকি, রাত জাগলে, অনেকদিন একটানা ওষুধ গ্রহণ করলে। এছাড়া আরও বিভিন্ন রকম কারণ থাকতে পারে। ভিটামিন স্বল্পতা থাকলে প্রতিদিন ভিটামিন বি কমপ্লেক্স খাওয়া উচিত। চুলের জন্য আয়রন ট্যাবলেট অনেক উপকার দেয়। এছাড়াও প্রাকৃতিকভাবে যত্ন নেয়া উচিত। সেজন্য চুলের যত্নে আজ শেয়ার করব ৮টি হেয়ার মাস্ক!

চুলের যত্নে যেভাবে হেয়ার মাস্ক বানাতে পারেন

১) তেলের মাস্ক

১ চামচ বাদাম তেল, ১ চামচ নারিকেল তেল, এক চামচ ক্যাস্টর অয়েল, ১ চামচ সরিষার তেল, ১ চামচ অলিভ অয়েল, ১ চামচ মেথি গুঁড়ো মিশিয়ে গরম তেল চুলে লাগিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করুন। সারারাত রেখে দিন। পরের দিন চুল ভিজিয়ে শ্যাম্পু করে ফেলবেন। এতে করে চুল পড়া কমবে, চুল তাড়াতাড়ি বাড়বে, খুশকি দূর হবে, নতুন চুল গজাবে।

২) কলার মাস্ক

১ টি কলা, ৩ চামচ মধু মিশিয়ে চুলে দিবেন ৩০ মিনিটের জন্য। তারপর শ্যাম্পু করে ফেলবেন।

৩) প্রোটিন প্যাক

২ চামচ মধু, ১ টি ডিম, টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখবেন ১ ঘণ্টা। চুল অনেক বেশি নরম হবে।

৪) অ্যালোভেরা জেল

চুলের যত্নে অ্যালোভেরা জেল - shajgoj.com

শুধু অ্যালোভেরা জেল লাগালে চুল পড়া কমে, খুশকি দূর হয়।

৫) ফলের হেয়ার মাস্ক

ব্লেনডার-এ একটি কলা, ৩ চামচ অ্যালোভেরা জেল, ৫ চামচ টক দই, একটি ভিটামিন-ই ক্যাপসুল ভেঙ্গে ব্লেন্ড করে চুলে লাগান ৩০ মিনিটের জন্য। পরে শ্যাম্পু করে ফেলুন।

৬) মধু হেয়ার মাস্ক

চুলের যত্নে মধু ও দইয়ের মাস্ক - shajgoj.com

৫ চামচ মধু, ১ চামচ টক দই, ২ চামচ মেয়নেজ মিশিয়ে চুলে লাগান। চুল আগের থেকে অনেক বেশি নরম এবং উজ্জ্বল হবে।

৭) ডিম মাস্ক

২ টি ডিম, ১ টেবিল চামচ বেকিং সোডা, ৫ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ১০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। এতে করে চুল পড়া কমবে।

৮) খুশকি দূর করার হেয়ার মাস্ক

চুলের যত্নে খুশকি দূর করার হেনা মাস্ক - shajgoj.com

১. ৩ টেবিল চামচ মেহেদি গুঁড়া, ১ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ বাদাম তেল মিশিয়ে চুলে ১ ঘণ্টার জন্য দিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

২. ১ চামচ হরতকি গুঁড়া, ১ চামচ আমলকি গুঁড়া, ১ চামচ মেহেদি গুঁড়া, ১ চামচ মেথি গুঁড়ার সাথে নারিকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। তারপর শ্যাম্পু করে ফেলুন।

৩. পেঁয়াজ় বেটে চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট।

৪. ৬ চামচ টক দই, ৬ চামচ লেবুর রস মিশিয়ে চুলে দিন। খুশকি কমবে।

৫. চা এর লিকার পানি হিসেবে, টক দই ২ চামচ, লেবুর রস ২ চামচ, সামান্য কালো মরিচ মিশিয়ে চুলে দিন গোসল করার ২ ঘণ্টা আগে।

এই হল শ্যাম্পু করার আগের মাস্ক। তেলের মাস্ক আপনি নরমাল তেল হিসেবেও ব্যবহার করতে পারেবেন। চুলে তেল দেবার পর চুলে গরম ভাপ নিলে চুল পড়া কমে। যে কোন চুলের মাস্ক লাগানোর আগে চুলে তেল দেয়া থাকলে অনেক ভালো হয়। চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনিং করা আবশ্যক।

কন্ডিশনার

প্রাকৃতিক উপায় ৩ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং পানি মিশিয়ে চুল শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে দিতে পারেন। এতে করে খুশকি চলে যাবে, চুল নতুন করে গজাবে। তাছাড়া চা-এর লিকার কন্ডিশনার হিসেবে দিতে পারেন। কন্ডিশনার ব্যবহার করার পর চুল ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

সবশেষে ছোট্ট একটি টিপস দেই-  চুল বড় এবং ঘন করার জন্য ক্যাস্টর অয়েল ও মেথির তুলনা নেই। আর চুল নরম করার জন্য কলা এবং ডিমের তুলনা নেই। যারা রিবন্ডিং করেছেন তারা চুলের বেশি যত্ন নিবেন।

আশা করি হেয়ার মাস্ক নিয়ে পোস্টটি সবার ভালো লাগবে। ধন্যবাদ!

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

আরও পড়ুন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!
চুলের যত্ন

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!

আর্দ্র বা শুষ্ক আবহাওয়াতে কোঁকড়া চুলের সবচেয়ে বড় সমস্যা ফ্রিজি হয়ে যাওয়া। মেঘবরণ কুঞ্চিত কালো কেশ কিংবা ঢেউ খেলানো চুলের উপমা তখন আর মানায় না।...

…