মেটাবোলিজম রেট বাড়াতে ৮টি কার্যকর খাবার কোনগুলো?

নাহার · Nov 12, 2013 · 1 min read

মেটাবোলিজম রেট বাড়াতে ৮টি কার্যকর খাবার কোনগুলো?

ওজন কমাতে বা ফিগার শেইপে রাখতে আমরা সবাই  খুব সচেতন সব সময়। সেজন্য শুধু নামমাত্র ডায়েট করলেই হবে না বরং তার পাশাপাশি চাই সচেতনতা এবং ডায়েট চার্টে কোন কোন খাবার রাখা উচিত সে সম্পর্কে ভালো মতো জানা। ওজন কমানোর ক্ষেত্রে মেটাবোলিজমের সম্পর্কে অবশ্যই ধারনা থাকতে হবে। মেটাবোলিজম হচ্ছে যে হারে আমাদের শরীরের ক্যালরি চর্বিতে পরিনত না হয়ে বার্ন হয়ে যায় সেটি।

শরীরে মেটাবোলিজম রেট বুস্ট হচ্ছে দ্রুত - shajgoj.com

তাহলে বুঝতেই পারছেন শরীরের মেটাবোলিজম রেট বেশি থাকলে খুব সহজেই অতিরিক্ত ওজন কমিয়ে আনা সম্ভব। এখন প্রশ্ন হলো কী করে আমরা শরীরের মেটাবোলিজম বাড়াতে পারি? না, খুব বেশি কিছু করতে হবে না, শুধু আপনার ডায়েট চার্টে এমন সব খাবার যোগ করতে হবে যেগুলো মেটাবোলিজম বাড়াতে সাহায্য করবে। আজকের এই লেখা তাই তেমন কিছু খাবার নিয়ে যেগুলো আমাদের শরীরের মেটাবোলিজমকে বাড়াতে কার্যকর ভুমিকা পালন করে।

মেটাবোলিজম রেট বাড়াতে ৮টি কার্যকর খাবার

১) ব্রোকোলি

দেহের মেটাবোলিজম বাড়িয়ে ওজন কমিয়ে আনতে ক্যালসিয়াম এবং ভিটামিন সি এই দুটি জিনিস একসাথে খুব কার্যকর। ব্রোকোলিতে এই দুটি জিনিসই রয়েছে উচ্চমাত্রায়। ক্যালসিয়াম মেটাবোলিজম বাড়িয়ে দেয় আর অন্যদিকে ভিটামিন সি আরও বেশি পরিমাণে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে।

তাই এই দুটি জিনিস শরীরের অতিরিক্ত ওজন কমাতে খুবই কার্যকর ভুমিকা পালন করে। তাই খাবারের তালিকায় ব্রোকোলি পরিমাণ বাড়িয়ে খুব সহজেই কমিয়ে নিতে পারেন দেহের অতিরিক্ত ওজন।

২) আদা

আদা দেহের মেটাবোলিজম বাড়ানোর সাথে সাথে ব্লাড সার্কুলেশন এবং ডাইজেস্টিভ সিস্টেমও ইম্প্রুভ করতে সাহায্য করে। আদার খোসা ছাড়িয়ে গ্রেট করে সালাদের ড্রেসিং এর সাথে যোগ করতে পারেন অথবা চায়ের সাথে যোগ করতে পারেন আদার রস।

৩) লেবু

লিভার হচ্ছে আমাদের দেহের এমন একটি অংশ যা ফ্যাট বার্ন করতে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। লেবুর রসে থাকা এনজাইম, ভিটামিন সি এবং অন্যান্য উপকারী উপাদান লিভারকে ডিটক্সিফাই করে যার ফলে লিভারের কার্যক্ষমতা আরও বেশি বৃদ্ধি পায়। লেবুর রস লিভারকে পরিষ্কার করার মাধ্যমে দেহের মেটাবোলিজম রেট বাড়াতে সাহায্য করে। সকালে এক গ্লাস ঈষদুষ্ণ পানির সাথে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন, অথবা সালাদ বা সবজির সাথে মিশিয়ে খেতে পারেন লেবুর রস।

৪) পানি

আমাদের দেহের ওজনের দুই তৃতীয়াংশ ওজনই হচ্ছে পানির ওজন। তাহলে বুঝতেই পারছেন দেহের জন্য পানি কতটা গুরুত্বপূর্ণ। তাই যখন শরীরে পানির ঘাটতি দেখা দেয় তখন শারীরিক বিভিন্ন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এর ফলে শরীরের মেটাবলিক ফাংশনও ঠিকমতো কাজ করতে পারে না। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করার মাধ্যমে শরীর হাইড্রেটেড থাকে যার ফলে মেটাবোলিজম বৃদ্ধি পায় এবং ওজন কমাতে সহায়তা করে। তাই প্রতিদিন কমপক্ষে ৬-৮ গ্লাস পানি পান করুন।

৫) জাম্বুরা

জাম্বুরা দেহের মেটাবোলিজম বাড়াতে খুবই কার্যকর একটি খাবার। এজন্যই বিভিন্ন ডায়েট প্ল্যানে জাম্বুরাকে অগ্রাধিকার দেয়া হয়। বিভিন্ন গবেষণা অনুযায়ী, প্রতিদিন সকাল, দুপুর এবং রাতের খাবারের পূর্বে অর্ধেক জাম্বুরা অথবা দিনে ৩ বার জাম্বুরার জুস পানের মাধ্যমে ১২ সপ্তাহে ৪ পাওন্ড এর মতো ওজন কমানো সম্ভব। জাম্বুরা শরীরের ক্যালরিকে চর্বিতে রূপান্তরিত করার পরিবর্তে এনার্জীতে রূপান্তর করে । তাই যারা ওজন কমাতে ইচ্ছুক তারা তাদের ডায়েট প্ল্যানে যোগ করে নিতে পারেন এই কার্যকর খাবারটি। তবে যাদের গ্যাস্ট্রিক রয়েছে বা অন্যান্য মেডিকেশনে আছেন তারা অবশ্যই নিজ নিজ ডাক্তারের সাথে কথা বলে নেবেন।

৬) বাঁধাকপি

বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা শরীরের মেটাবোলিজম বাড়ানোর জন্য প্রাকৃতিক একটি উপাদান হিসেবে বিবেচিত। প্রতিদিনের সবজ়ির তালিকায় অবশ্যই বাঁধাকপি রাখুন। আপনার সালাদের সাথেও যোগ করতে পারেন এই স্বাস্থ্যকর সবজিটি।

৭) ওটমিল

সকালের শুরুটা করুন এক বাটি ওটমিল দিয়ে। এটি ফাইবারে সমৃদ্ধ একটি খাবার যা ক্যালরি বার্ন করতে খুবই উপকারী। ওটমিল কোলেস্টেরল লেভেল কমানোর সাথে সাথে হার্টের রোগের সম্ভাবনাও কমিয়ে দেয় অনেকখানি।

৮) স্যালমন এবং টুনামাছ

শরীরে লেপটিন নামক এক ধরনের হরমোনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে মেটাবোলিজম হ্রাস পায় এবং ফলাফল স্বরুপ ওজন বেড়ে যায়। স্যালমন এবং টুনা মাছে এমন এক ধরনের অয়েল রয়েছে যা শরীরের লেপটিনের পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে যার ফলে মেটাবোলিজম রেট বাড়ে। তাই আপনার প্রতিদিনের খাবারের তালিকায় এই সামুদ্রিক মাছগুলো রাখতে ভুলবেন না যেন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

মেদ কমানো ও মেটাবোলিজম রেট বৃদ্ধি করতে ৫টি টিপস!
ফিটনেস

মেদ কমানো ও মেটাবোলিজম রেট বৃদ্ধি করতে ৫টি টিপস!

মেদ কমানো ও মেটাবোলিজম নিয়ে বিস্তারিত বর্ণনা করার পূর্বে কিছু কথা বলে নেওয়া দরকার। আজকাল অনেকের মুখেই একটা কমন সমস্যা শুনতে পাই এবং তা হলো, "ওজন বেড়ে...

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!
ফিটনেস

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!

অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয়। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয়। কাজের কাজ তো হয় না কিছুই। অনেকেই আবার অস্বাস্থ...

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

আরও পড়ুন

ওজন কমানোর খাদ্য | ৭টি খাবারে কমাতে পারেন আপনার বাড়তি ওয়েট!
ফিটনেস

ওজন কমানোর খাদ্য | ৭টি খাবারে কমাতে পারেন আপনার বাড়তি ওয়েট!

বর্তমানে কম বেশি সবাই স্বাস্থ্য সচেতন, আর সেই সচেতনতার রেশ ধরেই সবাই নিজেদের ওজন নিয়ন্ত্রণে ও কমাতে ব্যস্ত। অনেক ভোজন রসিক মানুষ ও ঠিকভাবে না জেনে শুন...

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

ওজন বাড়াতে শরীরচর্চার গুরুত্ব জানা আছে কি?
ফিটনেস

ওজন বাড়াতে শরীরচর্চার গুরুত্ব জানা আছে কি?

স্লিম হওয়ার জন্য ব্যায়াম করতে বলা হয়, কিন্তু ওজন বাড়ানোর জন্যও কি ব্যায়াম করা প্রয়োজন? ওজন বাড়াতে শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে অনেকেই জানেন না! আপনার ল...

স্বাস্থ্যগুণে ভরপুর পেয়ারা
সুস্থতা

স্বাস্থ্যগুণে ভরপুর পেয়ারা

পেয়ারা, অত্যন্ত পছন্দের একটি ফলের নাম। সুমিস্ট এই ফলটি আমরা প্রায় সবাই পছন্দ করি। পেয়ারা একটি সবুজ বেরী জাতীয় ফল, তবে লাল রঙয়ের পেয়ারাও পাওয়া যায় যা ল...

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান
ফিটনেস

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান

মেদ ভুঁড়ি কিংবা একটু বাড়তি ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সবসময়ই অনেক চিন্তিত থাকেন। কী করলে, কী না কী খেলে ওজন কমবে, কোন কোন খাবার ওজন কমায়, ডায়েট কর...

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!
ফিটনেস

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা...

…