মেদ কমানো ও মেটাবোলিজম রেট বৃদ্ধি করতে ৫টি টিপস!

মাহাবুবা বীথি · Mar 15, 2016 · 1 min read

মেদ কমানো ও মেটাবোলিজম রেট বৃদ্ধি করতে ৫টি টিপস!

মেদ কমানো ও মেটাবোলিজম নিয়ে বিস্তারিত বর্ণনা করার পূর্বে কিছু কথা বলে নেওয়া দরকার। আজকাল অনেকের মুখেই একটা কমন সমস্যা শুনতে পাই এবং তা হলো, "ওজন বেড়ে যাচ্ছে" ! হালকা পাতলা ছিলেন ঠিকই, কিন্তু হঠাৎ করেই যেন পেটের মেদ বেড়ে যাচ্ছে, কোমরের দু'পাশে মেদ জমে যাচ্ছে! পছন্দের পোশাকগুলোকে ইচ্ছে থাকা সত্ত্বেও আর পরতে পারছেন না। আর এখন জীবনযাত্রাই এমন যে চাইলেও আপনি খুব নিয়ম মেনে ডায়েট বা ব্যায়াম কোনটাই করতে পারছেন না। আজ ডায়েট করলেন তো কালই আবার দাওয়াত বা বাইরে হ্যাং আউট। সারাদিনই কাজ করেন কিন্তু সেটা বসে বসে, দিনের শেষে তাই ব্যায়ামের জন্য না থাকে সময়, না থাকে ইচ্ছা। আবার অনেকে ডায়েট বা ব্যায়াম করেও কোনভাবেই ওজন কমাতে পারছেন না । ফলাফল মুটিয়ে যাওয়া শরীর। তাই জমে থাকা মেদকে ঝরিয়ে ফেলতে তথা মেদ কমানো ও মেটাবোলিজম রেট বৃদ্ধি করতে আজ জানাবো ৫টি সহজ ও দ্রুত উপায়।

শরীরের মেদ কমানোর বিষয়টি নির্ভর করে আপনার শরীরের মেটাবলিজম রেট এর উপর। মেদ কমানো ও মেটাবোলিজম রেট বৃদ্ধি করতে শতকরা প্রায় ৯০ ভাগ ভূমিকা রাখে আপনার ডায়েট চার্ট আর বাকি ১০ ভাগ আপনার ব্যায়াম চর্চা।

মেটাবোলিজম

প্রথমেই আপনাকে আপনার মেটাবোলিজম সম্পর্কে বুঝতে হবে। মেটাবোলিজম প্রক্রিয়ায় আপনার শরীর আপনি যা খাচ্ছেন ও পান করছেন তা ক্রমাগত এনার্জি বা শক্তিতে পরিণত করছে। এই এনার্জি কোনোভাবে হয় বার্ন হচ্ছে না হয়  ফ্যাট হিসেবে জমে যাচ্ছে। এই ফাংশনটি পুরো করতে যে পরিমান ক্যালরি আপনার শরীর ব্যবহার করে সেটাই হচ্ছে মেটাবলিক রেট। এই মেটাবলিক রেট স্লো হয়ে যেতে পারে বেশ কিছু কারণে, যার ফলে আপনার পক্ষে ওজন কমানো প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। প্রথমেই জেনে নেই তাহলে এই বিষয়গুলো কি কি -

মেটাবলিক রেট স্লো হয়ে যাওয়ার কারণ

১) আপনার পেট, উরু ও নিতম্বে যদি অতিরিক্ত পরিমান মেদ জমে থাকে।

২) আপনার যদি মেনপোজ হয়ে থাকে বা মেনোপোজের প্রক্রিয়া চলতে থাকে।

৩) ঘুমের সমস্যা থাকলে।

৪) মাসল টোন এর সমস্যা থাকলে।

৫) খাবারের তালিকায় ভুল খাদ্য অনেক বেশি পরিমাণে এবং সঠিক খাবার কম পরিমাণে থাকলে।

৬) অনেক বেশি পরিমান ব্যায়াম, খুবই কম ব্যায়াম অথবা ভুল ভাবে ব্যায়াম করলে।

৭) জেনেটিক্যালি যদি আপনার মেটাবলিক রেট স্লো এবং মোটা হবার ধাঁচ থেকে থাকে।

এছাড়াও ৪০ এর পরে এমনিতেই মেটাবলিক রেট কমতে থাকে।

মেটাবলিক রেট বৃদ্ধি করার উপায়সমূহ

১) আপনার সারা দিনের খাবারের রুটিনকে ১০-১২ ঘণ্টার একটি সাইকেলে ফেলে দিন। এতে করে আপনার শরীর ফ্যাট বার্ন করার উপযোগী পরিবেশ পাবে এবং সারারাত ধরে শরীর ডিটক্সিফাই হতে থাকবে। অর্থাৎ আপনাকে খেতে হবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।

২) ঘুম থেকে উঠে খালি পেটে ব্যায়াম করুন। সকাল বেলায় ন্যাচারালি আপনার শরীর ফ্যাট বার্ন করার জন্য প্রস্তুত থাকে, যা ওজন কমাতে অনেক সহায়তা করে। ম্যাক্সিমাম ফ্যাট লস করার জন্য প্রয়োজনীয় ব্যায়ামগুলোর ২-৩ টি সেট করুন কোন ধরনের বিশ্রাম ছাড়াই। সপ্তাহে ৩ বার এভাবে ওয়ার্কআউট করুন।

৩) ওয়ার্কআউট এর পরে ছানার পানি বা ঘোল দিয়ে তৈরি কোন একটা প্রোটিন শেক পান করুন। এটি একদিকে আপনার খাওয়ার ইচ্ছা মেটাবে আরেকদিকে প্রায় ১২ ঘণ্টা না খেয়ে থাকার পরে আপনার মেটাবোলিজমকে বৃদ্ধি করবে। তবে এই প্রোটিন শেক এ কোন ধরনের চিনি ব্যবহার করা যাবে না।

৪) থারমোজেনিক খাবার খেতে হবে, যা মেটাবলিজম বৃদ্ধি করে। শুনতে নতুন লাগছে? থারমোজেনিক খাবার শরীরে তাপ উৎপন্ন করে শরীরের ফ্যাট বার্ন করতে সাহায্য করে। যেমন- লিন প্রোটিন (মাছ, চর্বি ছাড়া মুরগির মাংস) , ডিমের সাদা অংশ, গ্রিন টি, ফাইবার যুক্ত খাবার, সবুজ শাক সবজি, গোলমরিচ, ঠাণ্ডা পানি।

৫) সব শেষের কথা খাবারের তালিকায় রাখুন ফাইবারযুক্ত খাবার। ওজন কমাতে গেলে অনেক সময় ব্লাড সুগার ওঠা-নামা করে থাকে, যে কারণে খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। তাই এমন সব খাবার খান যা আপনাকে পেট ভরপুর অনুভুতি দেবে ঠিকই কিন্তু ফ্যাট জমতে দেবে না। এজন্য খেতে পারেন বার্লি, ব্রাউন রাইস বা ব্রাউন আটার রুটি, ওটমিল, গাজর, ব্রকলি, ফুলকপি, বাদাম, বিভিন্ন ধরনের ডাল, আপেল, পেয়ারা, কমলা, খেজুর, কিশমিশ।

তাহলে আর দেরি কেন? আমরা যেহেতু আমাদের বয়স বা জেনেটিক বদলাতে পারবো না, তাই এসব ছোট্ট কিন্তু কার্যকরী পরিবর্তনের মাধ্যমেই আমরা শরীরের মেদ কমানো ও মেটাবোলিজম রেট বৃদ্ধি করতে পারি। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে মেদ যেমন শরীরে একদিনে জমে না তেমনি একদিনে তাকে ঝেড়ে ফেলাও সম্ভব নয়। ধৈর্য নিয়ে নিয়ম মেনে চলুন মেদ ঝরবে, পাশাপাশি আপনিও থাকবেন একদম ফিট।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

   

সম্পর্কিত লেখা

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

মেটাবোলিজম রেট বাড়াতে ৮টি কার্যকর খাবার কোনগুলো?
সুস্থতা

মেটাবোলিজম রেট বাড়াতে ৮টি কার্যকর খাবার কোনগুলো?

ওজন কমাতে বা ফিগার শেইপে রাখতে আমরা সবাই খুব সচেতন সব সময়। সেজন্য শুধু নামমাত্র ডায়েট করলেই হবে না বরং তার পাশাপাশি চাই সচেতনতা এবং ডায়েট চার্টে কোন...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

আরও পড়ুন

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

শরীরের মেটাবলিজম বুস্ট করতে ডায়েটে কোন খাবারগুলো রাখবেন?
সুস্থতা

শরীরের মেটাবলিজম বুস্ট করতে ডায়েটে কোন খাবারগুলো রাখবেন?

আমরা সবাই জানি, সুস্বাস্থ্যের জন্য হেলদি মেটাবলিজম খুবই প্রয়োজনীয়। মেটাবলিজম ঠিকঠাক থাকলে আমাদের শরীর দ্রুত কাজ করে। আমরা অনেকেই মনে করি ইচ্ছেমতো না খ...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

পেটের মেদ কমানো সম্ভব ৫ ধরনের ব্যায়াম ও খাবারে!
ফিটনেস

পেটের মেদ কমানো সম্ভব ৫ ধরনের ব্যায়াম ও খাবারে!

পেটের মেদ নিয়ে বিব্রত অবস্থায় পড়তে হয় অনেককেই। এটি যেমন শরীরের শেপ নষ্ট করে শরীরকে করে তোলে অনাকর্ষণীয় তেমনি নিজের সেলফ কনফিডেন্সও কমিয়ে দেয় অন...

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!
ফিটনেস

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!

অনেকদিন পর পুরাতন টপসটা পরার জন্য বের করলো নীলা। টপসটা পরতে যেয়ে নীলা অবাক এত টাইট হয়ে গেছে? বিশেষ করে পেটের দিকটা একটু বেশিই টাইট হয়ে গেছে। আয়নাতে ন...

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!
ফিটনেস

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!

একটা ব্যাপার খেয়াল করেছেন, অনেকরই শরীরে মেদ বাড়লেই সবার আগে মুখেই তার প্রভাব পড়তে শুরু করে। ফলে মুখ ভারী দেখায়, গাল ফুলে যায়, বিশেষত থুতনির কাছে...

…