ঈদের সাজের সাতকাহন

sub-editor · Jun 30, 2016 · 1 min read

ঈদের সাজের সাতকাহন

 [topbanner]

নীল রঙের প্রাধান্যযুক্ত সাজ হতে পারে এই ঈদে। মানিয়ে যাবে দিব্যি, কেননা সময়টা বর্ষাকাল! নীলের রঙের শেডগুলি ইচ্ছেমতো নিয়ে আসুন পোশাকে। হয়ে যাক বর্ষাকালের আমেজে একটা দারুণ ঈদ!

makeup 2

নীলের শেডে পোশাক হলে হালকা গোলাপি রঙে ঠোঁট রাঙানো যায়। পুরো সাজসজ্জায় গোলাপি আভা ছড়িয়ে দিন। চোখেও বুলিয়ে নিতে পারেন গোলাপি আইশ্যাডোর পরশ।

                 makeup 3

চোখের সাজসজ্জায় নীল কাজল, ছাই রঙ কাজলের সাথে পান্না সবুজাভ রঙের মিশেলও চলবে বেশ। স্নিগ্ধভাব সাথে জমকালো রূপ, সবটাই ছেয়ে থাকবে এমন সাজে।

 makeup 4

বর্ষাকালের ফুলেদের ঠাঁই দিতে পারেন কেশবিন্যাসে। কদম কিংবা চাঁপাফুল, বেশ লাগবে দিনের হালকা সাজসজ্জায়। সবসময়ের গোলাপকেও রাখতে পারেন চুলের সাজে। তবে কড়া লালরঙা গোলাপ এড়িয়ে সাদা কিংবা মিষ্টি গোলাপি রঙের গোলাপ বেছে নিন। ফুলের সাজে জড়ানো চুল উৎসবের আমেজে চমৎকার ফুটে থাকবে।

 makeup 5

মুক্তো কিংবা রঙিন সব সুতোর গয়নায় ঝলমলে হোক ঈদের সাজ। নীল রঙের ছোঁয়ায় যদি ঈদসাজ হয়েই থাকে, সাদা মুক্তোর আভিজাত্য আপনাকেই মানাবে।

 makeup 6

রাতের আয়োজনে পাথরের গহনা বেশ লাগবে। বিশেষ করে মাথায় পাথরের ফুলেল ব্যান্ড তো জমকালো ভাব ফুটিয়ে তুলতে অতুলনীয়।

 ছবি - স্টাইলক্রেজ.কম, ফটোলিয়া.কম

 লিখেছেন - মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

রঙের মিল-অমিল
ফ্যাশন

রঙের মিল-অমিল

গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে জামা বানানোর শখ আমাদের সবারই কম বেশি আছে। আবার সিঙ্গেল কামিজ বা কুর্তার সাথে ওড়না বা স্কার্ফের রং নিয়ে একটু মাথা ঘামাতেই...

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন
মেকআপ

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তা...

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!
ব্রাইডাল

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে...

আরও পড়ুন

ঈদের জন্য হেনা নেইল আর্ট টিউটোরিয়াল
ফ্যাশন

ঈদের জন্য হেনা নেইল আর্ট টিউটোরিয়াল

হুম... ঈদের কেনাকাটা তো প্রায় শেষ এখন কেনাকাটার জিনিসপাতি দিয়ে কিভাবে সাজবেন তা ঠিক করেছেন? ত্বকের যত্নের সাথে সাথে কিন্তু হাতে পায়ের যত্নও আবশ্যক। তা...

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য
বেইজ মেকআপ

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য

মেকাপ সচেতন নারীরা কম-বেশি সবাই কনসিলার ও কালার কারেক্টার শব্দ দুটির সাথে পরিচিত। কালার কারেক্টারের সাথে না হলেও কনসিলার চেনে না এমন মেয়ে নেই বললেই চল...

চুলের সাজে কৃত্রিম ফুল
হেয়ার স্টাইল

চুলের সাজে কৃত্রিম ফুল

চুলের সাজের অনুষঙ্গ হিসেবে বহু আগে থেকেই চলে আসছে তাজা ফুলের ব্যবহার। তাজা ফুলের তুলনা তো শুধু সে নিজেই, তবে আজকাল কৃত্রিম ফুল ব্যবহারের চলও বেশ দেখা...

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!
বিউটি টিপস

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!

আকর্ষণীয় গোলাপি ঠোঁট নিমিষেই মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দিতে পারে বহুগুণ। কিন্তু অনেকেরই ঠোঁট কালচে হয়ে যায়, আবার কারোর ঠোঁট হয় অনেক বেশি ড্রাই। ঠোঁটের...

ফাল্গুন প্রস্তুতি
সংস্কৃতি

ফাল্গুন প্রস্তুতি

দুয়ারে উঁকি দিচ্ছে পহেলা ফাল্গুন, বাঙালির আরেক উৎসব যা প্রকৃতির রঙে-রূপে টইটুম্বুর। দিনপঞ্জির পাতায় আজ বাদে কাল বসন্তবরণের পালা। বাসন্তী সাজে নিজেতে ম...

ফ্যাশনে হালকা রঙের শাড়ি
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনে হালকা রঙের শাড়ি

কথায় আছে নারী, সুন্দর শাড়িতে কারণ শাড়ি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে বহুগুণ। এইকথাটা একদমই সত্যি। যুগের সাথে তাল মিলিয়ে আজকের আধুনিক নারীর পোশাকের অন...

…