সৌন্দর্য চর্চায় সাবধানতা | ৪টি ঘরোয়া উপাদান ব্যবহারে সতর্ক হন

শারমিন আক্তার চৌধুরী · May 31, 2013 · 1 min read

সৌন্দর্য চর্চায় সাবধানতা | ৪টি ঘরোয়া উপাদান ব্যবহারে সতর্ক হন

জীবনে কখনো এক আধটু রূপচর্চা করেন নি এমন মানুষের সংখ্যা পাওয়া ভার। বাস্তবিক, আমরা ত্বকের যত্নে সঠিক উপায় ও ব্যবহার পদ্ধতি না জানার কারণে আমাদের ত্বক হারায় স্বাভাবিক কোমলতা। বিভিন্ন প্রাকৃতিক রূপচর্চার উপাদানেরও যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা জানেন না অনেকেই। আজ সৌন্দর্য চর্চায় সাবধানতা বিষয়টির প্রতিপাদ্য প্রাকৃতিক রূপচর্চার উপাদানের পার্শ্ব প্রতিক্রিয়া। চলুন জেনে নিই এ নিয়ে বিস্তারিত।

সৌন্দর্য চর্চায় সাবধানতা

১. রসুন

সৌন্দর্য চর্চায় রসুন - shajgoj.com

ব্রনের জন্যে রসুন উপকারি। আদিকাল থেকে অনেকেই রসুন ব্যবহার করেন। কিন্তু এটি সব ধরনের ত্বকের জন্যে উপকারি নয়। যাদের অ্যালার্জি আছে, তাদের ত্বকে এটি গারলিক হাইপারসেনসিটিভিটি করতে পারে। প্রথমে একটি ফোস্কার মত হয়ে ২/৩ দিনের মধ্যে চামড়া উঠে দাগ পড়ে যেতে পারে। কাজেই রসুন ব্যবহারে সাবধান।

২. বরফ

সৌন্দর্য চর্চায় বরফ - shajgoj.com

ব্রন বা ব্রনের দাগ বরফ ঘষে কমানোর চেষ্টা আমরা সবাই করি। বরফ খুব সহজলভ্য দেখে এর ব্যবহারও বেশি। বিভিন্ন পত্রপত্রিকাতেও বরফের অনেক গুণগান বর্ণনা করা হয়েছে। কিন্তু বরফ ঘষার কারণে মুখের এক জায়গার জীবাণু অন্য জায়গায় ছড়িয়ে পরে। গবেষণায় দেখা গেছে, ব্রণ হওয়ার পেছনে ব্যাকটেরিয়া একটি প্রধান কারণ। ব্রণের জায়গা হাত দিয়ে খুঁচিয়ে মুখের অন্য অংশে স্পর্শ করালে সেখানেও ব্রণ হতে পারে। আর ঘষে ঘষে পুরো ত্বকে লাগানো তাই একেবারেই উচিত নয়।

৩. টমেটো

এটি এমন একটি সবজি যা মুখে খেলে তো উপকার আছেই, সরাসরি ত্বকে মাখলে তো আর কথাই নেই। এটি ত্বককে কোমল করে, মোলায়েম করে। কিন্তু অনেকেই জানেন না যে এটি বেগুন জাতীয় একটি ফল বিশেষ। বেগুনের মত এটিতেও অ্যালার্জি করতে পারে। সবার একই সমস্যা নাও হতে পারে। কাজেই, আগে হাত-পা বা শরীরের অন্য স্থানে লাগিয়ে দেখুন। কিন্তু মুখে মাখবেন না যেন!

৪. লেবু

সৌন্দর্য চর্চায় লেবু - shajgoj.com

ত্বক পরিষ্কারে লেবুর তুলনা হয় না। কিন্তু এটি অবশ্যই মধু, কলা, আপেল রস অথবা অন্য কোন উপাদানের সাথে মিশিয়ে মাখতে হবে। সরাসরি ব্যবহার করা উচিঁত নয়। লেবুতে সাইট্রিক এসিড আছে। ঘন ঘন ব্যবহার বা বেশি পরিমাণ ব্যবহারে ত্বকের কোমলতা নষ্ট হতে পারে। প্রতি বার অন্য উপাদানের সাথে তিন চার ফোঁটার বেশি ব্যবহার না করাই ভালো।

এখন একটি বাজারের কৃত্রিম উপাদানের কথা আলোচনা করা যাক। রঙ ফর্সা করা নিয়ে সব মেয়েরাই সচেতন। অতি সুন্দরী মেয়েরা, এমনকি ছেলেরাও মাখছেন রঙ ফর্সাকারি ক্রিম। এসব ক্রিমে স্টেরয়েড নামক এক ধরনের হরমোন আছে যা কিনা ত্বককে সাদা করে দেয়। কিন্তু পাশাপাশি এটি ত্বকের চামড়াকে পাতলা করে দেয় এবং ব্যবহারকারীদের ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক শতাংশ বেড়ে যায়। এটি রক্তে মিশলে ও দীর্ঘদিন ব্যবহারে হাড়ের ক্ষয়, চোখের প্রদাহ থেকে শুরু করে অনেক খারাপ ধরনের অসুখ করতে পারে।

তাই, আগে জেনে নিন, বুঝে নিন কী ব্যবহারে আপনার ত্বক পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুন্দর হবে। পরখ করে নিন কোন উপাদানটি আপনার ত্বকে মানানসই। আপনার ত্বক আপনার ব্যক্তিত্বের প্রতীক। তাই সৌন্দর্য চর্চায় সাবধানতা নিশ্চিত করে সচেতন ভাবে রূপচর্চা করুন, সুন্দর থাকুন!

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

আমরা সবাই জানি ত্বকের যত্নে বরফ কতটা উপকারী। ত্বকের যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে বরফ...

অ্যালার্জি কেন হয় এবং কীভাবে বুঝবেন আপনি এই সমস্যায় ভুগছেন কিনা?
সুস্থতা

অ্যালার্জি কেন হয় এবং কীভাবে বুঝবেন আপনি এই সমস্যায় ভুগছেন কিনা?

ফুলের গন্ধ নিচ্ছেন? ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন?- হ্যাঁচ্চো, হ্যাঁচ্চো। হঠাৎ করেই শুরু হয়ে গেলো একের পর এক হাঁচি, সাথে শ্বাসকষ্ট। দুপুরে জমিয়ে খেতে ব...

ত্বকের যত্নে বরফের কিছু ব্যবহার
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বরফের কিছু ব্যবহার

সুন্দর সতেজ ত্বক তো সবাই চায়।কিন্তু সারাদিনের ব্যস্ততার ফাকে ত্বকের যত্নের জন্য খুব বেশি সময় বের করে নেয়া হয় না।তাই ঝটপট ত্বকের যত্নের জন্য সহজ উপায়গু...

ইনজেকশন অ্যালার্জি ও এর প্রতিক্রিয়া নিয়ে আপনি কতটুকু জানেন?
সুস্থতা

ইনজেকশন অ্যালার্জি ও এর প্রতিক্রিয়া নিয়ে আপনি কতটুকু জানেন?

ইনজেকশনের সাথে আমরা সবাই পরিচিত। সেই ছোট্টবেলা থেকে টিকাদান কর্মসূচির মাধ্যমে পরিচয় হয়ে যায় এই ভীতিকর ইনজেকশন নামক বস্তুটির সাথে। যারা একটু সাহসী তারা...

আরও পড়ুন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

ঘরে বসেই করুন পোকামাকড়ের কামড়ের চিকিৎসা!
সুস্থতা

ঘরে বসেই করুন পোকামাকড়ের কামড়ের চিকিৎসা!

পোকামাকড় আমাদের পরিবেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এর মধ্যে কিছু উপকারী আবার কিছু ক্ষতিকরও বটে। মাঝে মাঝে বিভিন্ন পরিস্থিতিতে এইসব পোকামাকড়ের সংস্পর্শে এল...

সুস্বাদু ৩টি ফলের জুস
রেসিপি

সুস্বাদু ৩টি ফলের জুস

কোনো এক মনিষী বলেছিলেন, 'জীবন যদি তোমার দিকে লেবু ছুড়ে দেয়, তুমি সেটা দিয়ে শরবত বানিয়ে নিও।' বাজার ভর্তি রয়েছে নানান রকম মৌসুমি ফল। ভিন্ন ভিন্ন প...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

কেন হয় ব্রণ? এর থেকে পরিত্রাণের উপায়!
একনে-প্রন

কেন হয় ব্রণ? এর থেকে পরিত্রাণের উপায়!

ব্রণ একটি দুঃস্বপ্নের মতো! আর যেকোনো মেয়েই , শুধু মেয়ে কেন, সৌন্দর্য্য সচেতন যেকোন মানুষ সে নারী কিবা পুরুষ যেই হন না কেন ব্রণ থেকে সব সময় দূরে থাকে...

ত্বকের যত্নে হিউমেকট্যান্ট কেন এত প্রয়োজনীয়?
বিউটি টিপস

ত্বকের যত্নে হিউমেকট্যান্ট কেন এত প্রয়োজনীয়?

এখনকার সময়ে ত্বকের যত্নে সবাই বেশ সচেতন। ময়েশ্চারাইজার বা সিরামের মত স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার সময় সেটির উপাদান তালিকায় হিউমেকট্যান্ট শব্দটি অনেক সম...

…