ওজন কমানোর ১৮টি টিপস জানেন কি?

সাজগোজ উপ সম্পাদক · Oct 24, 2014 · 1 min read

ওজন কমানোর ১৮টি টিপস জানেন কি?

সব সময়ের জন্য ওজন কম রাখতে হলে জীবন ধারায় সামান্য কিছু পরিবর্তন আনতে হবে। ওজন কমাতে হবে ধীরে ধীরে। খাবার ও দৈহিক শ্রমের ব্যাপারে সামান্য পরিবর্তন আনুন। স্বল্প সময়ে বেশি ওজন কমানোর দরকার নেই। প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটি পরিবর্তন অভ্যাস করুন আর তা আপনার জীবনের সাথে মানিয়ে নিতে চেষ্টা করুন। মনে রাখবেন ওজন কমাতে হবে ধীরে ধীরে। আপনার ওজন একদিনে বাড়ে নি। তাই আপনার ওজন একদিনে কমে যাবে এমনটি আশা করা ঠিক হবে না। ধীরে ধীরে ওজন কমতে থাকলে আপনার শরীর নতুন খাদ্য ব্যবস্থার সাথে মানিয়ে নিতে পারবে। চলুন জেনে নেই ওজন কমানোর ১৮টি টিপস ।

ওজন কমানোর ১৮টি টিপস

এক মাসে ২ থেকে ৩ কিলোগ্রাম করে ওজন কমানো একটি স্বাস্থ্যকর পদক্ষেপ। খাবারে ক্যালোরি কমানোর কিছু সহজ উপায়, যা আপনাকে ওজন কমাতে সাহায্য করবে -

১. ক্যালরি বিহীন ও আঁশযুক্ত খাবার খেতে হবে। যেমন, সালাদ, সবজি,  স্যুপ।

২. খাওয়ার টেবিলে রকমারি খাবার কম রাখুন।

৩. বর্জন করুন ফাস্টফুড, কোমল পানীয় ও তেলে ভাজা খাবার।

৪. খাওয়ার সময় বা পরে মিষ্টি জাতীয় খাবার কম খাবেন।

৫. বেশি করে শাক-সবজি ও ফলমূল খাবেন। বেশি মাছ খান, চামড়াসহ মুরগি, গরু ও খাসীর মাংস কম খাওয়ার অভ্যাস করুন।

৬. ডিম ভাজি বা পোঁচ বাদ দিয়ে সিদ্ধ ডিম খাবেন। একটি ডিমের বদলে দুটি ডিমের সাদা অংশ খাবেন।

৭. দুধ চিনি ছাড়া হলে চা / কফি তে বাধা নেই।

৮. রান্নায় বেশি পানি ব্যবহার করুন। তেল মশলা যতোটা সম্ভব কমিয়ে দিন।

৯. রান্নায় তেল কমানোর জন্য নন স্টিক প্যান ব্যবহার করুন।

১০. নারিকেল ঘি, ডালডা - এসব দিয়ে রান্না করবেন না। ভুনা খাবার বাদ দিন।

১১. বেশি করে পানি পান করুন। দিনে অন্তত ৬ থেকে ৮ গ্লাস। খাওয়ার আগে ১ থেকে ২ গ্লাস পানি পান করুন।

১২. খাবার গিলে ফেলার আগে খুব ভালো করে চিবিয়ে নিন। রান্নার সময় খাওয়ার অভ্যাস বাদ দিন।

১৩. খাওয়ার সময় টিভি দেখা, খবরের কাগজ পড়া বা অন্যদের সাথে গল্প করবেন না। এতে বেশি খেয়ে ফেলার সম্ভাবনা থাকে।

১৪. স্নেহ বর্জিত দুধ বেছে নিন কিংবা দুধ জ্বাল দিয়ে ঠাণ্ডা করার পর দুধের সর সরিয়ে দুধ খান।

১৫. সালাদে কোনও মাছ বা মাংসের টুকরা মেশাবেন না।

১৬. তাজা ফল খান, কাস্টার্ড বা জুস হিসেবে নয়।

১৭. উচ্চ ক্যালরির খাবারগুলো বাদ দিয়ে নিম্ন ক্যালরির খাবার দিয়ে একটি সুষম খাদ্য তালিকা তৈরি করুন এবং তা মেনে চলুন।

১৮. কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন। অলস জীবনযাপনে খাবারের চাহিদা বেড়ে যায়।

লিখেছেনঃ ডাঃ এম এম রহমান রাজীব

মেডিসিন, ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ

খিলগাঁও ডায়াবেটিক ও স্পেশালাইজড ডক্টর’স চেম্বার

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস
ফিটনেস

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস

শরীরের ওজন কিছুটা বেড়ে গেলেই শুরু হয়ে যায় ডায়েট কন্ট্রোল অথবা ব্যায়াম। হুট করে শুরু করা ডায়েট স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা ভুলে যাই। ঠিক তেমন...

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?
ফিটনেস

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?

আজকাল আমরা সবাই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত আর তা হল ডায়েট। সবাই শুধু ডায়েট করতে চায়। আচ্ছা আপনি কি জানেন যে আপনার আদর্শ ওজন কত? আপনার এখন যে ওজন...

আরও পড়ুন

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!
ফিটনেস

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!

অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয়। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয়। কাজের কাজ তো হয় না কিছুই। অনেকেই আবার অস্বাস্থ...

ওজন কমানোর টিপস | ৪টি প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করুন
ফিটনেস

ওজন কমানোর টিপস | ৪টি প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করুন

ওজন কমানোর টিপস দিতে অনেক সময় ম্যাসেজ পেয়ে থাকি। অনেকে বিভিন্ন সময় ই-মেইল করেন এ নিয়ে; দেখি ওজন কমানোর জন্য তারা বিভিন্ন ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকে।...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!
সুস্থতা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!

“ওয়েট বা ওজন” এমন একটি ব্যাপার যা বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। প্রতিটি মানুষের বয়স, হাইট অনুযায়ী একটি আর্দশ ওজন থাকে। সেই স্বাভাবিক ও আদর্শ ও...

…