ওজন কমানোর টিপস | ৪টি প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করুন

নুসরাত শারমিন লিজা · Jan 20, 2017 · 1 min read

ওজন কমানোর টিপস | ৪টি প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করুন

ওজন কমানোর টিপস দিতে অনেক সময় ম্যাসেজ পেয়ে থাকি। অনেকে বিভিন্ন সময় ই-মেইল করেন এ নিয়ে; দেখি ওজন কমানোর জন্য তারা বিভিন্ন ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকে। বাস্তবতা হলো, সুন্দর আকর্ষণীয় শারীরিক গঠনের জন্য সবাই ওজন কমাতে চায়। আর তাই যে যা বলে তাই শুনেই ওজন কমানোর মরিয়া হয়ে ওঠেন অনেকেই। আর তাই বেশিরভাগ ক্ষেত্রেই নানান ভুল পদ্ধতি এবং ভ্রান্ত ধারণাকে সম্বল করেই ওজন কমানোর কসরত চলে। ফলে আশানুরূপ ফলাফলও পাওয়া যায় না। ওজন কমানোর ব্যাপারে বেশ কিছু ভ্রান্ত ধারণা অনেকেই পোষণ করেন। চলুন জেনে নেই ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে।

ওজন কমানোর টিপস ও প্রচলিত ভ্রান্ত ধারণাসমূহ

টিপস গুলো জেনে নেয়ার আগে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে তুলে ধরা হলঃ-

১) না খেলে ওজন কমে

অনেকেই ওজন কমানোর জন্য উঠে পরে লেগে যান। আর তাই খুবই অস্বাস্থ্যকর ডায়েট করেন অনেকেই। সকালের নাস্তা বাদ দিয়ে কিংবা রাতের খাবার একেবারেই বাদ দিয়ে দেন কেউ কেউ। কিন্তু ওজন কমাতে হলে প্রতি দুই ঘন্টা পর খেতে হবে। এক্ষেত্রে কম ক্যালোরিযুক্ত খাবার বেছে নিতে হবে। একেবারে খাবার বাদ দিয়ে দিলে ওজন কমবে না বরং আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এবং শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে। এছাড়াও একবেলার খাবার বাদ দিলে পরের বেলা প্রয়োজনের থেকে বেশি খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

২) কার্বোহাইড্রেট বাদ না দিলে ওজন কমে না

ওজন কমাতে চাইলেও কার্বোহাইড্রেট যেমন ওটস খেতেই হবে - shajgoj.com

আমাদের শরীরকে কার্যক্ষম রাখার জন্য এবং শক্তি যোগানোর জন্য অন্যতম একটি উপাদান হলো কার্বহাইড্রেট। অনেকেই ওজন কমানোর জন্য কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিয়ে ফেলেন। ফলে শরীর দূর্বল হয়ে পড়ে এবং কার্যক্ষমতা কমে গিয়ে আলস্য নিয়ে আসে। তাই কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ না দিয়ে ওটমিল, লাল চাল, লাল আটা খাওয়ার অভ্যাস করুন পরিমিত পরিমাণে। প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এগুলো ওজন কমাতে সহায়তা করবে।

৩) স্লিমিং পিল বা স্লিমিং টি ওজন কমায়

ওজন কমানোর জন্য স্লিমিং পিল বা স্লিমিং টি কখনোই খাওয়া উচিত না। কারণ এগুলো আপনার শরীরের জন্য হুমকি হয়ে দাড়াতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব প্রোডাক্ট ব্যবহার করলে কিডনি কিংবা লিভারের ক্ষতি হতে পারে।

৪) ডায়েট ফুড ওজন কমায়

ওজন কমাতে আর্টিফিসিয়াল সুগার - shajgoj.com

যারা ওজন কমাতে চান তাদের অনেকেরই ডায়েট কোল্ড ড্রিংক, সুগার ফ্রি খাবার কিংবা লো ফ্যাট খাবারের প্রতি আকর্ষণ আছে। যেসব খাবার আর্টিফিসিয়াল সুগার ব্যবহার করা হয় সেগুলো পরিহার করাই ভালো। কারণ আর্টিফিসিয়াল সুগারে যেসব ক্ষতিকর উপকরণ থাকে সেগুলো কিডনির জন্য ক্ষতিকর। এছাড়াও নিয়মিত এইধরণের খাবার খেলে ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক 

   

সম্পর্কিত লেখা

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস
ফিটনেস

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস

শরীরের ওজন কিছুটা বেড়ে গেলেই শুরু হয়ে যায় ডায়েট কন্ট্রোল অথবা ব্যায়াম। হুট করে শুরু করা ডায়েট স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা ভুলে যাই। ঠিক তেমন...

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!
ফিটনেস

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!

অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয়। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয়। কাজের কাজ তো হয় না কিছুই। অনেকেই আবার অস্বাস্থ...

আরও পড়ুন

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!
ফিটনেস

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

ওজন কমাতে দৌড়ানো | কীভাবে ১ মাসে কমাবেন ৫ কেজি ওজন? 
ফিটনেস

ওজন কমাতে দৌড়ানো | কীভাবে ১ মাসে কমাবেন ৫ কেজি ওজন? 

নিয়ন্ত্রিত ওজন রোগমুক্ত ও সুন্দর জীবনের নিশ্চয়তা দেয়ার পাশাপাশি আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। নিজেকে স্লিম রাখতে আমরা ব্যস্ত জীবনেও কিছুটা সময় ব...

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!
সুস্থতা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!

“ওয়েট বা ওজন” এমন একটি ব্যাপার যা বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। প্রতিটি মানুষের বয়স, হাইট অনুযায়ী একটি আর্দশ ওজন থাকে। সেই স্বাভাবিক ও আদর্শ ও...

…