অসহনীয় গরমে সুস্থ থাকতে ১৪টি টিপস

সোহানা মোরশেদ · Apr 18, 2016 · 1 min read

অসহনীয় গরমে সুস্থ থাকতে ১৪টি টিপস

এই গরমে ঘরের বাইরে যাওয়ার সময় গরম থেকে বাঁচার জন্য একটু প্রস্তুতি নিয়ে বের হওয়াই ভালো। গরমের দিনগুলো আরামদায়ক না হলে সারা দিন একরকম অস্বস্তি নিয়ে কাজ করতে হবে। অতিরিক্ত গরমে শরীরের অনেক রকম ক্ষতি হয়ে থাকে। ত্বকে র‍্যাশ হওয়া, ঘাম বেশি হলে অনেক সময় সর্দি-কাশি হয়ে যায়, ত্বকে পোড়া পোড়া দাগ দেখা যায়, হিট-স্ট্রোক হয়। তাই এই অসহনীয় গরমে সুস্থ থাকতে কিছু টিপস দিতে যাচ্ছি আপনাদের। আশা করি এতে উপকার পাবেন।

অসহনীয় গরমে সুস্থ থাকতে ১৪টি টিপস

১. প্রথমেই গরমের দিনের কাপড়-চোপড় হওয়া উচিত সুতি কাপড়ের। সুতি কাপড় গরমের দিনে অনেক আরামদায়ক। তবে সেটা অবশ্যই হালকা ডিজাইনের হতে হবে। ভারি কাজ করা জামা-কাপড় গরমের দিন ত্যাগ করুন।

২. হালকা রঙের জামা কাপড় পরুন। সেক্ষেত্রে কালো কাপড় না পরাই ভালো, কালো কাপরে গরম বেশি লাগবে।

৩. যাদের অনেক বেশি ঘাম হয় তারা ফুল-হাতা জামা পরবেন না, হাফ-হাতা বা থ্রি-কোয়াটার হাতা পরতে পারেন।

৪. গরমে যতটুকু পারা যায় কম সাজবেন। কারণ বেশি মেকআপ করলে মুখে ঘাম জমে যায়, ফলে মুখ পরিষ্কার না থাকায় ব্রণ হয়।

৫. ভারি অলঙ্কারের বদলে হালকা অলঙ্কার ব্যবহার করুন। যেমন- ছোট কানের টপ, চিকন চেইনে ছোট লকেট ব্যবহার করুন।

৬. শাড়ি বা সালওয়ার কামিজ যাই পরবেন ওড়না বা আঁচল পিনআপ করে নিবেন।

৭. চুল যতটা সম্ভব বেঁধে বের হবেন।

৮. এছাড়াও কোন অনুষ্ঠান ছাড়া অন্যান্য জায়গায় হাই হিল না পরলেই সুবিধা হবে বেশি।

৯. রুমাল বা টিস্যু সাথে রাখুন।

১০. বডি-স্প্রে বা সেন্ট হালকা করে ব্যবহার করুন। বডি-স্প্রে কাপড়ে ব্যবহার করবেন না।

১১. ব্যাগে সবসময় পানি, ছাতা এবং সানগ্লাস সাথে রাখুন। এই দিনে প্রচুর পরিমাণ পানি পান করবেন।

১২. যাদের মুখ বেশি ঘামে তাদের মেকআপ বেশি না করাই ভালো। তারা কিছু সময় পর পর মুখ ধুয়ে নিবেন এবং তারা মুখ সাজানোর ক্ষেত্রে লিপস্টিক এবং কাজল ছাড়া কিছু ব্যবহার না করাই ভালো। আর যদি বারবার মুখ ধুতে অস্বস্তি লাগে তাহলে ওয়েট-টিস্যু সবসময় সাথে রাখুন।

১৩. এছাড়া গরমে ভারি খাবার খাবেন না, বাহির থেকে এসেই গোসল করবেন না; ঘাম শুকানোর পর গোসল করবেন।

১৪. রোদে বেশি হাঁটবেন না, বাইরের খোলা পানি খাবেন না। রোদের তাপের কারণে দুর্বল লাগে অনেক তাই ঘর থেকে না খেয়ে বের হবেন না। বেশি সময় ধরে কাজ করতে হলে মাঝে এক-দুবার ফ্রেস হয়ে নেবেন।

গরমের দিনে তাপমাত্রা যত বাড়বে বাইরে বের হওয়াটা ততো কঠিন হয়ে উঠবে। তাই আমাদের প্রস্তুতি সাথে নিয়ে বের হওয়া উচিতটি

ছবি – ব্লগডক্টরস.কম

সম্পর্কিত লেখা

সাদা রংয়ের পোশাক হোক গরমের সঙ্গি
ট্রেণ্ডস এন্ড শপ

সাদা রংয়ের পোশাক হোক গরমের সঙ্গি

গরমের দিনের পোশাক অবশ্যই আরামদায়ক হতে হয়। আর সেটা যদি সাদা রঙের হয় তাহলে তো কথাই নেই। সাদা রঙের পোশাক গরমের দিনে সবচেয়ে আরামদায়ক, এটা সবাই জানেন। তাই...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

গরমে আরাম ও স্বস্তি পেতে কোন ফেব্রিকগুলো বেছে নিবেন?
ফ্যাশন

গরমে আরাম ও স্বস্তি পেতে কোন ফেব্রিকগুলো বেছে নিবেন?

বাংলাদেশ নাতিশীতোষ্ণ - ছোটবেলায় পড়া এই কথা বোধহয় ভুলে যাওয়ার সময় এসে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন গরমের দাপট বাড়ছে, কমছে বৃষ্টির পরিমাণ। দি...

আরও পড়ুন

এই গরমে সুস্থ থাকতে যা করতে পারেন
সুস্থতা

এই গরমে সুস্থ থাকতে যা করতে পারেন

রান্নাঘরে গেলেই শিলার মেজাজ খারাপ হচ্ছে। এত গরমের মধ্যে সকালের নাস্তা বানাতে গেলেই ঘেমে নেয়ে যাচ্ছে, তারপর আছে দুপুরের খাবার, বিকালের নাস্তা আর রাতের...

হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের সমস্যা?
সুস্থতা

হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের সমস্যা?

ঘাম একটি প্রাকৃতিক শারীরবৃত্তিয় ফাংশন যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং সর্বোত্তম স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। কিছু মানুষ অতিরিক্ত ঘামেন য...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

এই গরমে স্বস্তির সাথে ফ্যাশন রক্ষাও হোক পুরোদমে
ট্রেণ্ডস এন্ড শপ

এই গরমে স্বস্তির সাথে ফ্যাশন রক্ষাও হোক পুরোদমে

[topbanner] ফ্যাশন চিরন্তন এক বস্তু। পৃথিবীতে যখন যেখানে যেমন সাজসজ্জা, পোশাকআশাক প্রচলন পায় তাই ওই সময় ওই স্থানের ফ্যাশন ট্রেন্ড। এমনটাই হয়ে আসছে, এ...

গরমে চুলের যত্ন | ৮টি টিপস জানলেই হবে সামার হেয়ার কেয়ার
চুলের যত্ন

গরমে চুলের যত্ন | ৮টি টিপস জানলেই হবে সামার হেয়ার কেয়ার

রোদ্রের প্রখরতায় সবার জীবন অতিষ্ঠ। বাইরে কিংবা ঘরে কোনভাবেই যেন রোদ্রের তাপ থেকে মুক্তি নেই। তেমনি ত্বক এবং চুলেরও বিরূপ পরিবেশের সাথে প্রতিনিয়ত লড়াই...

…