সকাল বেলা উষ্ণ লেবুপানির উপকারিতা!

সাজগোজ উপ সম্পাদক · Jan 05, 2015 · 1 min read

সকাল বেলা উষ্ণ লেবুপানির উপকারিতা!

আমরা জানি “মর্নিং শোজ দ্য ডে”, তাই এই “মর্নিং” আসলে কী দিয়ে শুরু করবো সে ব্যাপারে আমাদের একটু সাবধান হওয়া দরকার। আপনার সকাল হয়তো শুরু হয় এক কাপ ধোঁয়া ওঠা চা অথবা কফি দিয়ে, জানেন কী পুষ্টিবিদরা এর চেয়ে আরো স্বাস্থ্যকর একটি অভ্যাসের কথা বলেন? তা হলো এক কাপ ঈষদুষ্ণ পানিতে অর্ধেকটা লেবুর রস। কেন এই পানীয় এতো স্বাস্থ্যকর?

সবাই জানে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঠাণ্ডা-জ্বরের প্রতিরোধক হিসেবে কাজ করে। পরিষ্কার ত্বক, সুস্থ দাঁত ও হাড়ের জন্যও ভিটামিন সি অত্যাবশ্যকীয়। কিন্তু ভিটামিন সি ছাড়াও লেবুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। শরীরে পটাশিয়ামের ঘাটতি হলে বিষণ্ণতা, উদ্বিগ্নতা (অ্যাংজাইটি) ও স্মৃতিবিভ্রম ইত্যাদি উপসর্গ দেখা দেয়।

লেবুর রস পরিপাক হবার সময় পটাশিয়াম কার্বনেট উৎপন্ন হয় যা শরীরের অ্যাসিডিটি বাড়াতে সহায়তা করে। তাই আপনার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে, তবে লেবুপানি খাবার বেলায় একটু সাবধানতা অবলম্বন করবেন। লেবুর রসে আছে পেক্টিন যা অতিরিক্ত খাদ্যগ্রহণ প্রবণতা হ্রাস করে আর কুসুম গরম পানি তৃপ্তিমূলক অনুভূতির জন্ম দেয়, ফলে খাদ্য গ্রহণের ইচ্ছা কমে। আপনি যদি ওজন কমাতে চান, তবে উষ্ণ লেবুপানি আপনার জন্য মোক্ষম দাওয়াই।

শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে (ডিটক্সিফিকেশন) কুসুম গরম পানির জুড়ি নেই। এটি পাকস্থলীকে উদ্দীপিত করে। লেবুর রসে থাকা ভিটামিন ও মিনারেল পরিপাকতন্ত্র হতে অতিরিক্ত বিষাক্ত পদার্থ সরিয়ে ফেলে। আমাদের শরীরে যে লিম্ফ্যাটিক সিস্টেম আছে, তাতে পানিশূন্যতা হলে শরীরে বিষাক্ত পদার্থ জমে, কোষ্টকাঠিন্য হয়, শারীরিক স্ট্রেস বৃদ্ধি পায়। এই পানীয়টি লিম্ফ্যাটিক সিস্টেমকেও হাইড্রেট করে। বিভিন্ন ক্রনিক ফ্যাটিগ ও ব্যথা দূর করতেও কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে উপকার পাবেন। একই সাথে মাথা ব্যথা দূর করতেও দারুণ কাজ দেয়। এটি মূত্রবর্ধক, তাই শরীরের অপ্রয়োজনীয় পদার্থের নিষ্কাশন ত্বরান্বিত করে।

লেবুপানি মুখের দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকরী। ধূমপানের পর কিংবা যেসব খাবার খেলে মুখে গন্ধ হয় (যেমন- পেঁয়াজ, মশলা যুক্ত খাবার) সেসব খাওয়ার পর লেবুপানি খেলে তা আপনার নিঃশ্বাসকে রিফ্রেশ করবে। তেলযুক্ত ভারী মশলাদার খাবারের পর এক কাপ লেবুপানি হজমের জন্য অনেক উপকারী।

লিখেছেনঃ শান্তা সোহেলী ময়না

ছবিঃ ওয়ালপেপারটুডেস.কম

সম্পর্কিত লেখা

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সবচেয়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীন। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান লেবু। সৌন্দর্যচর্চায় লেবুর...

বিউটি টিপস

রূপচর্চায় লেবু | ত্বক চুল ও নখের সৌন্দর্য বৃদ্ধিতে ১০টি টিপস!

রূপচর্চায় কত কিছুই তো ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার রান্না ঘরে থাকা লেবু এক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে? ওজন কমানো থেকে শুরু...

হেলদি ও গ্লোয়ি স্কিন পাওয়ার জন্য কেমন হবে মর্নিং বিউটি রুটিন?
ত্বকের যত্ন

হেলদি ও গ্লোয়ি স্কিন পাওয়ার জন্য কেমন হবে মর্নিং বিউটি রুটিন?

প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা সবাই ত্বকের যত্ন নেই। অনেকে তো নাইট টাইম স্কিনকেয়ার রুটিন ফলো করেন বেশ স্ট্রিক্টভাবেই। কিন্তু একইভাবে মর্নিং স্কিনকে...

আরও পড়ুন

ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে রাখুন ৫টি গাছ
গৃহসজ্জা

ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে রাখুন ৫টি গাছ

আমাদের যান্ত্রিক এই শহরে গাড়ি, কলকারখানার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বাতাসে থাকা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের পরিমাণ এবং পরিবেশ দূষণ। তবে এই...

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা
সুস্থতা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা

এই গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি উপকার বা অপকার করছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এ...

কম পরিচর্যায় ও স্বল্প আলোতে ভালো থাকে এমন ৭টি ইনডোর প্ল্যান্ট
গৃহসজ্জা

কম পরিচর্যায় ও স্বল্প আলোতে ভালো থাকে এমন ৭টি ইনডোর প্ল্যান্ট

বাড়ি বা অফিস সাজাতে গাছের ব্যবহার বেশ প্রচলিত। এই যান্ত্রিক জীবনে একটু সবুজের ছোঁয়া পেতে কার না মন চায়! সবুজঘেরা এক টুকরো অরণ্য দেখতে বেশ ভালো লাগে, হ...

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় আখের রস
বিউটি টিপস

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় আখের রস

যন্ত্র দিয়ে আখ গাছের লম্বা কাণ্ডের ভেতরের যে মিষ্টি রস পিষে বের করে সেটাকে আখের রস বলে। আখের রসে ক্যালসিয়াম, ক্রোমিয়াম, কোবল্ট, তামা, ম্যাগনেসিয়াম...

গ্লোয়িং স্কিনের ২টি উপায় জেনে হয়ে উঠুন দ্যুতিময়!
ত্বকের যত্ন

গ্লোয়িং স্কিনের ২টি উপায় জেনে হয়ে উঠুন দ্যুতিময়!

গ্লোয়িং স্কিন কে না চায়! কিন্তু স্কিন গ্লোয়িং বা রেডিয়েন্ট বা উজ্জ্বল যেটাই চাই তা করার জন্য ইদানিং আমরা অনেকেই হয়তো কেমিক্যাল প্রোডাক্টের উপর নির্ভরশ...

…