সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় আখের রস

সাজগোজ উপ সম্পাদক · Feb 27, 2014 · 1 min read

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় আখের রস

যন্ত্র দিয়ে আখ গাছের লম্বা কাণ্ডের ভেতরের যে মিষ্টি রস পিষে বের করে সেটাকে আখের রস বলে। আখের রসে ক্যালসিয়াম, ক্রোমিয়াম, কোবল্ট, তামা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম এবং জিংক সমৃদ্ধ। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন,আয়রন ও ভিটামিন এ, সি, বি১, বি২,বি৩,বি৫ এবং বি৬ ধারণ করে। এই সব পুষ্টি উপাদান আপনার শরীর সুস্থ এবং সুন্দর রাখতে একসঙ্গে কাজ করে। এখানে আখের রসের কিছু অন্যান্য সুবিধা দেয়া হল।

- গ্রীষ্মকালে এটি একটি জনপ্রিয় পানীয় হওয়ার পেছনে কারণ হল এই রস তাৎক্ষনিক শক্তির সঞ্চয় ও তৃষ্ণা নিবারণের খুব ভালো উৎস। এই রসে আছে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ। এই গ্লুকোজ মুহূর্তেই মানব দেহ রিহাইড্রেট করে চাঙা করে তোলে। সুতরাং পরবর্তী সময় আপনি যখনই অবসন্ন বোধ করবেন তখনই কৃত্রিম এনার্জি ড্রিংকের পরিবর্তে আপনি এক গ্লাস আখের রস পান করে দেখতে পারেন।

- যদিও আখের রসে উচ্চমাত্রার চিনি আছে তবুও, এটি ডায়াবেটিক রোগীদের জন্য ভালো। কেননা এতে রয়েছে প্রাকৃতিক চিনি যাতে গ্লাইসেমিক ইনডেক্স কম, ফলে এটি ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি রোধ করে। তবে ডায়াবেটিস-২ টাইপের রোগীদের ডাক্তারদের সঙ্গে আলোচনা করার পরে পান করা উচিত।

[picture]

- আখের রসে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম থাকার কারণে এটিকে ক্ষারীয় বলে মনে করা হয়। ক্যান্সারের মতো রোগ একটি ক্ষারীয় পরিবেশে বেঁচে থাকতে পারে না এবং গবেষণায় জানা গিয়েছে ক্যান্সার, বিশেষ করে প্রস্টেট এবং স্তন ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে খুবই কার্যকর।

- আখের রস শরীরে প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয় তাই এটি কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। লেবুর রস, আখের রস এবং ডাবের পানি একসাথে গ্রহণ করলে ইউরিন ইনফেকশন, যৌন রোগ, কিডনি এবং প্রস্টাটাইটিসের কারণে ঘটিত জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।

- আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ইমিউন সিস্টেমকে উন্নত করে। এছাড়াও লিভারে সংক্রমণ হওয়া রক্ষা করে এবং বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই কারণে ডাক্তার জন্ডিস রোগীদের আখের রস পান করার পরামর্শ দেন। কেননা এটা যকৃতের উপর অত্যধিক চাপ ছাড়াই হজম হয় এবং বিলিরুবিন মাত্রা কমাতে সাহায্য করে।

- পটাশিয়ামের উপস্থিতির কারণে এটি ডাইজেসনে ভালো কাজ করে। এটি পাচনতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে,পেটের সংক্রমণ রোধ করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যায় বিশেষভাবে উপযোগী বলে মনে করা হয়।

- আখে উচ্চমাত্রার খনিজ থাকার কারণে এটি দাঁতের ক্ষয় এবং দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসের বিরুদ্ধে কাজ করে। তাই চকচকে সাদা দাঁত পেতে প্রতিদিন এক গ্লাস আখের রস পান করুন।

- আপনার শরীরে যদি পুষ্টির অভাব পড়ে তবে এর প্রভাব সহজেই আপনার নখের স্বাস্থ্য দেখে বুঝতে পারবেন। যদি আপনার ভঙ্গুর বর্ণহীন নখের উপর সাদা দাগ থেকে থাকে তাহলে এটি আপনার খাদ্যে তালিকায় আখের রস যোগ করার উৎকৃষ্ট সময়। নখে আলাদা চমক এনে দেয়ার সব উপাদান আছে এতে।

- যারা ফেব্রাইল ডিজঅর্ডারে ভুগছেন আখের রস তাদের জন্য খুবই উপযোগী বলে প্রমানিত হয়েছে। এর কারণে জ্বর এবং শরীরে উপস্থিত প্রোটিনের ক্ষতি হতে পারে। এই অসুখ নবজাতক এবং বাচ্চাদের মধ্যে খুব প্রচলিত। আখের রস প্রোটিনের অভাব পূরণে এবং পুনরুদ্ধারের সহায়তা করে।

- সুস্থ ত্বকের জন্য আলফা হাইড্রক্সি অ্যাসিড অনেক উপকারী। এরা ব্রণ কমায়, ব্লেমিশ রোধ করে, ত্বকের বুড়িয়ে যাওয়া ঠেকায় এবং ত্বকে আর্দ্রতা বজায় রাখে। আলফা হাইড্রক্সি অ্যাসিডের মধ্যে সবচেয়ে কার্যকর হল গ্লাইকলিক অ্যাসিড এবং আখ তার একটি প্রাকৃতিক উৎস। আপনার ত্বকে শুধু আখের রস প্রয়োগ করুন অথবা ফেস মাস্কের সাথে যোগ করুন। ভালো ফলাফল দেখতে নিয়মিত ব্যবহার করুন।

আখের রসে অনেক উপকারিতা আছে। তবে রস যেন স্বাস্থ্যকর পদ্ধতিতে আহরণ করা হয় তা নিশ্চিত করা অপরিহার্য। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হল নিষ্কাশিত রস ব্যবহার এবং পান করা জরুরী। কেননা এটি নিঃসরণের ১৫ মিনিটের মধ্যে তা অক্সিডাইস্ড হতে থাকে।

লিখেছেন -  রোজেন

ছবি -  চেন্নাইভিডিও ডট কম

সম্পর্কিত লেখা

ত্বকের পরিচর্যায় আখের রস | ৫টি ফেইস প্যাকে স্কিন হবে কোমল
ত্বকের যত্ন

ত্বকের পরিচর্যায় আখের রস | ৫টি ফেইস প্যাকে স্কিন হবে কোমল

ত্বকের নানা সমস্যা কমাতে আখের রস দারুণ কাজে আসে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আখের রসের কিছু গুণাগুণ সম্পর্কে। আখে প্রচুর পরিমাণে আলফাহাইড্রক্সি অ্যাসিড...

থাইরয়েড রোগীদের সঠিক খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?
সুস্থতা

থাইরয়েড রোগীদের সঠিক খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?

বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে শোনা যায় থাইরয়েডের সমস্যা হয়েছে। বর্তমান লাইফস্টাইলে থাইরয়েডের সমস্যা খুব কমন হয়ে দাঁড়িয়েছে।...

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?
সুস্থতা

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?

ডায়াবেটিস এখন বহুল পরিচিত একটি রোগ। আপাতদৃষ্টিতে খুব ক্ষতিকর কোনও অসুখ বলে মনে না হলেও যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যা কখনই নিরাময়যোগ্য নয়, তাই...

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

আরও পড়ুন

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় বাঁধাকপি
ত্বকের যত্ন

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় বাঁধাকপি

শীতে পাওয়া অনেক গুলো সবজির মধ্যে বাঁধাকপি একটি। এই সাধারন সবজিটির অসাধারণ গুণাগুনের কথা আমদের অনেকেরই অজানা। তাই আজ এই আর্টিকেলের মাধ্যমে বাঁধাকপির উপ...

প্রাণ জুড়ানো এক গ্লাস ঠাণ্ডা জিরা পানি!
পানীয়

প্রাণ জুড়ানো এক গ্লাস ঠাণ্ডা জিরা পানি!

গরমকাল চলেই এসেছে। ঠিক এখনই ঠাণ্ডা এক গ্লাস জিরা পানি জুড়িয়ে দিতে পারে আপনার প্রাণ। মাত্র কয়েক মিনিটেই বানানো এই জিরা পানি ফ্রিজে রেখেও খেতে পারবেন কয়...

বিউটি টিপস

রূপচর্চায় লেবু | ত্বক চুল ও নখের সৌন্দর্য বৃদ্ধিতে ১০টি টিপস!

রূপচর্চায় কত কিছুই তো ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার রান্না ঘরে থাকা লেবু এক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে? ওজন কমানো থেকে শুরু...

অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার | অতিরিক্ত সচেতনতা ওসিডি রোগ নয়তো?
সুস্থতা

অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার | অতিরিক্ত সচেতনতা ওসিডি রোগ নয়তো?

রিমার মা সব কিছু নিয়েই অনেক বেশি সচেতন। কোনো কাজেই একচুল গাফলতি হয়ে যাক তা চান না। তাই এককাজ বারবার চেক করেন। কিন্তু মাঝেমাঝে এই ব্যাপারটি নিয়ে এত বেশ...

ডায়াবেটিসে ত্বকের সমস্যা | কোন লক্ষণগুলো দেখে সচেতন হবেন?
স্বাস্থ্য

ডায়াবেটিসে ত্বকের সমস্যা | কোন লক্ষণগুলো দেখে সচেতন হবেন?

ডায়াবেটিস বা বহুমূত্র খুবই পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা। বর্তমানে এটি সব থেকে দ্রুত বৃদ্ধি পাওয়া একটি ক্রনিক ডিজিজ। সারাবিশ্বে কয়েক মিলিয়ন মানুষ এটিতে...

কেমিক্যাল এক্সফোলিয়েটর | হেলদি ও রেডিয়েন্ট স্কিনের আল্টিমেট সল্যুশন!
ত্বকের যত্ন

কেমিক্যাল এক্সফোলিয়েটর | হেলদি ও রেডিয়েন্ট স্কিনের আল্টিমেট সল্যুশন!

স্কিন হেলদি রাখতে কম বেশি স্কিনকেয়ার তো আমরা প্রত্যেকেই করি৷ স্কিনের যত্ন নেওয়ার জন্য এখন আমাদের হাতের কাছেই বিভিন্ন ধরনের স্কিনকেয়ার প্রোডাক্টস অ্যাভ...

…