মুখের ত্বকের কালো দাগ দূর করতে ১১টি টিপস!

রোকসানা আকতার · Aug 07, 2016 · 1 min read

মুখের ত্বকের কালো দাগ দূর করতে ১১টি টিপস!

একটি উজ্জ্বল সুন্দর মুখ মন্ডল সবারই কাম্য। ত্বকে কালো দাগ আমাদের কারো কাম্য নয়, বিশেষত আমাদের মুখের ত্বকে! কম বা বেশী যে কোন বয়সের রমণীই চান দাগহীন নিখুঁত ত্বক যা হবে মসৃণ, কোমল আর উজ্জ্বল। এখনকার আধুনিক মেয়েরা আর ফর্সা ত্বকের জন্য মরিয়া নয়। সবাই চায় নরম কোমল ত্বক যা হবে ফ্রেশ আর উজ্জ্বল ঝলমলে। ত্বকের কালো দাগ আপনার অতি সুন্দর চেহারায় মলিনতা এনে দেবে একই সঙ্গে আপনার চেহারার সুন্দর অংশটুকুও ঢেকে ফেলবে। তাই আসুন মুখের ত্বকের কালো দাগ কিভাবে সহজে দূর করা যায় তা জেনে নিই।

মুখের ত্বকের কালো দাগ দূর করতে করণীয়

মুখের ত্বকের কালো দাগ দূর করতে কমলার খোসা বাটা - shajgoj.com ১. কমলার খোসা বেটে মুখে লাগালে আপনার ব্রণের আরাম হবে, আবার ত্বকও ফ্রেস এবং উজ্জ্বল হবে। ২. ঘুমাতে যাওয়ার আগে লেবুর রস লাগিয়ে ঘুমান। দেখবেন ত্বক ব্রণ মুক্ত থাকবে। ৩. দিনে কমপক্ষে দুই বার ভাল ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। তবে মুখে সাবান ব্যবহার না করলেই ভাল। ৪. ব্রণ ও ব্রণের দাগ কমাতে পানি ও ভিনেগারের মিশ্রণ গরম করে আবার ঠাণ্ডা করুন আর এই মিশ্রণ দিয়ে মুখে ৫ মিনিট রাখবেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৫. আপনার ত্বক যদি হয় শুষ্ক তবে রাতে মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার হিসেবে ২-৩ ফোঁটা যে কোনো বেবি অয়েল লাগান তবে তৈলাক্ত ত্বকে এটি ব্যবহার করবেন না। ৬. যাদের চোখের চারপাশে ডার্ক সার্কেল আছে তার ঘুমানোর আগে শসা বা আলু কুড়িয়ে চোখের চারপাশে কিছুক্ষণ রাখুন। বা আপনি ঠাণ্ডা টি ব্যাগ ১০-১৫ মিনিট চোখের পাতার উপর দিয়ে রাখুন। চোখের চারপাশের কালো দাগ কমে যাবে। ৭. মুখের কালো দাগ, বয়সের ছাপ, বিসন্নতা, এসব দূর করতে চন্দনের প্যাক খুব কার্যকর। চন্দন গুড়ার সাথে হলুদ আর দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান নিয়মিত। ত্বক উজ্জ্বল আর সতেজ করতে এর জুড়ি নেই। ৮. যারা প্রতিদিন বাইরে যান তাদের ত্বকে প্রচুর ধুলা লাগে আর ত্বকের ভাজে ভাজে এসব ধুলা জমে ত্বকের রঙ ও ত্বকের গুণগত মান দুটোই নষ্ট করে। ধুলা আপনার লোমকূপের মাধ্যমে টিস্যুতে জমা হয়ে ত্বকে অক্সিজেন প্রবেশে বাধা দেয়। এই সমস্যা দূর করতে অতি সহজ উপায় হল দুধের মধ্যে এক চিমটি লবণ আর লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান আর শুকিয়ে যাবার পর ধুয়ে ফেলুন। দুধ ত্বক উজ্জ্বল আর দাগহীন করতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। মুখের ত্বকের কালো দাগ দূর করতে গোলাপ জল - shajgoj.com ৯. অতি সাধারণ আর সাশ্রয়ী রূপচর্চার ঘরোয়া উপাদান হল গোলাপ জল। গোলাপের পাপড়ি গোলাপ জলে ভিজিয়ে রেখে মুখ ধোয়ার সময় এই পানি ব্যবহার করুন। সম্ভব হলে দিনে যতবার মুখ পরিষ্কার করবেন ততবার এই পানি ব্যবহার করুন। ত্বক উজ্জ্বল, নরম ও দাগহীন হবে। ১০. আপনি যদি পার্লারে ফেয়ার পলিশ বা ব্লিচ করেন তবে সতর্ক থাকুন যে, ফেয়ার পলিশ অথবা ব্লিচ করানোর পরপরই রোদে যাবেন না। এতে আপনার ত্বক কালচে হয়ে যাবে। ১১. সারাদিনের কর্ম ব্যস্ত দিনের শেষে নিজের ত্বকের যত্ন নিতে ভুলবেন না। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে দরকার হলে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাবেন। রাতে আপনার ত্বক পরিষ্কার না থাকলে সারারাত জীবাণুরা আপনার ত্বকে ক্ষতি করবে। তাই ত্বক পরিষ্কার রাখাই ত্বককে উজ্জ্বল মনোরম আর দাগহীন রাখার সবচেয়ে ভাল উপায়।

দামি কসমেটিক্স আপনার মুখের ত্বকের জন্য যতটুকু জরুরী তার চেয়ে অনেক বেশী জরুরী আপনার নিজের ত্বকের যত্ন নেওয়া ও ত্বক নিয়মিত পরিষ্কার করা, এতেই মুখের ত্বকের কালো দাগ দূর হবে। সবার জন্য উজ্জ্বল ত্বকের শুভকামনা।

ছবি - সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

উজ্জ্বল ত্বক পেতে হলুদের কার্যকরী ৫টি ঘরোয়া প্যাক!
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বক পেতে হলুদের কার্যকরী ৫টি ঘরোয়া প্যাক!

উজ্জ্বল দাগহীন ফর্সা ত্বক কে না চায়। দাগহীন ফর্সা ত্বক পেতে আমরা কতোকিছুই না করে থাকি। অনেক ধরনের প্রোডাক্ট, প্যাক ইত্যাদি আরো কতো কি ব্যবহার করছি। কি...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

আরও পড়ুন

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস
ত্বকের যত্ন

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস

ত্বকের যত্নে যাই করা হোক না কেন, বয়স বৃদ্ধির সাথে সাথে যেকোনো স্কিন টোনের অধিকারীরাই খেয়াল করেন যে ত্বকের উজ্জ্বলতা দিন দিন কমে যেতে শুরু করেছে এবং ত্...

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান

প্রাচীন মিশরের রাণী অপূর্ব সুন্দরী ক্লিওপেট্রার কাঁচা দুধে গোসলের গল্পতো কমবেশি অনেকেই শুনেছি আমরা। সৌন্দর্যচর্চায় কাঁচা দুধের ব্যবহার কিন্তু প্রাচীনক...

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের কার্যকরী ফেইসপ্যাক!
রিভিউ

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের কার্যকরী ফেইসপ্যাক!

ত্বক সুন্দর রাখার জন্য বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার, সময়মতো ফেসিয়াল, আবার কেমিক্যাল ট্রিটমেন্টের পথেও হাঁটেন অনেকে! বেসিক স্কিনকেয়ার তো অবশ্যই...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

…