ঘরে তৈরি হারবাল ড্রাই ফেইসওয়াশ

সাজগোজ উপ সম্পাদক · Oct 31, 2014 · 1 min read

ঘরে তৈরি হারবাল ড্রাই ফেইসওয়াশ

একবিংশ শতাব্দীর নারী-পুরুষ উভয়েই ব্যস্ত সময় কাটান। তাদেরকে ঘরে-বাইরে সমান তালে কাজ করতে হয়। বাইরের ধুলা-ময়লা, আবর্জনা, দূষণ, সূর্য রশ্মি; ঘরের ভেতরেও চুলার তাপ ও কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্ট ফোনের ব্যবহারে চেহারাতে নানা রকম ক্ষতিকর প্রভাব পড়ে। সেজন্য মুখের ত্বককে নিয়মিত পরিষ্কার করা জরুরি, না হলে ময়লা জমে লোমের গোড়া বন্ধ করে দেয়; ফলে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডসসহ আরো অনেক রকম সমস্যা দেখা দেয়। বাজারে প্রাপ্ত  ফেইসওয়াশগুলো আপনার কোমল ত্বকের জন্য আরো ক্ষতিকর ।তাই চলুন আজ জেনে নিই, ঘরে বসে  ফেইসওয়াশ বানানোর রেসিপি। আপনাদের সুবিধার্থে কোন উপাদান কোথায় পাওয়া যাবে তাও জানিয়ে দেওয়া হল-

উপকরণ ও প্রাপ্যতা:

(১) বেসন -দেড় কাপ।(মুদি দোকানে পাওয়া যায়,আপনি চাইলে কয়েক রকম ডাল মিশিয়ে সেগুলো গুঁড়ো করে নিজের বেসন বানিয়ে নিতে পারেন) (২) আতপ চালের গুঁড়া-১/৪ কাপ।(মসলা যেখানে ভাঙ্গানো হয় সেখানে কিনতে পাওয়া যায়, না পেলে চাল কিনে মিহি গুঁড়া করে নিন) (৩) মিল্ক পাউডার-১/৪ কাপ।(সুপার শপ/মুদি দোকান) (৪) হলুদ গুঁড়া-১ চা চামচ। (নিজে গুঁড়া করিয়ে নিতে পারেন বা রেডিমেড প্যাকও কিনতে পারেন, রাঁধুনি/এসিআই/প্রাণ সহ অনেক ব্র্যন্ড রয়েছে) (৫) গ্লুকোজ পাউডার-১/৮ কাপ। (ফার্মেসিতে বললেই পেয়ে যাবেন) (৬) লাল আটা বা ময়দা-১/২ কাপ।(সুপার শপ/মুদি দোকান) (৭) কাঠ বাদাম গুঁড়া-২ টেবিল চামচ।(ঐচ্ছিক,না দিলেও চলবে। পাওয়া যাবে মসলার দোকানে/সুপারশপে) (৮) নিমপাতা গুঁড়া-১ টেবিল চামচ।(যাদের ব্রণের সমস্যা আছে শুধু তারা ব্যবহার করবেন) (৯) পরিষ্কার এয়ার টাইট পাত্র

প্রস্তুত প্রণালী ও ব্যবহার:

  • যে সব উপকরণের কথা বলা হয়েছে সেগুলো আলাদা আলাদা পাত্রে রাখুন।
  • সব উপাদান যেন মিহি ও পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখবেন।
  • তারপর একটা বড় পাত্রে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
  • তারপর এয়ার টাইট পাত্রে সংগ্রহ করুন। খেয়াল রাখবেন বাতাস ও পানির সংস্পর্শে যেন না আসে, শুকনো জায়াগার রেখে দিন।
  • প্রতিদিন মুখ ধোয়ার সময় পানি / গোলাপ পানি (তৈলাক্ত ত্বক হলে) অথবা কাঁচা দুধ (শুষ্ক ত্বক হলে) দিয়ে গুলিয়ে  ফেইসওয়াশের মত ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।  ফেইসপ্যা্কের মতো লাগিয়ে রাখার দরকার নাই।
  • এর পর পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন, আর দেখুন প্রকৃতির কারিশমা ।
বিঃদ্রঃ ১ মাসের মত ভালো থাকবে এ ফেইসওয়াশ। আপনি চাইলে বেশি করে বানিয়ে রেফ্রিজারেটরেও রেখে দিতে পারেন। রেফ্রিজারেটরে ৬ মাসেরও বেশি সময় ভালো থাকবে।

লিখেছেন - রোজা স্বর্ণা

ছবি - ওয়ানগ্রিনপ্ল্যানেট

সম্পর্কিত লেখা

ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট ফেয়ারনেস ফেইসওয়াশ

হ্যালো, কিছুদিন আগেই গার্নিয়ার হোয়াইট কমপ্লিট রেঞ্জের ডে অ্যান্ড নাইট ক্রিমের রিভিউ করেছিলাম... সেখানে বলেছিলাম, আমার স্কিনে সেই ক্রিম দুটি ডার্ক স্পট...

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক
চুলের যত্ন

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক

পুষ্টিকর ফলের মধ্যে ডালিম বা পমেগ্রেনেট কমবেশি সবাই বেশ পছন্দ করেন। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ ডালিম স্বাস্থ্যের জন্য অনেক উপ...

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি
ত্বকের যত্ন

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি

উপটান ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বক পরিষ্কার এবং প্রদীপ্ত রাখার জন্য এর জনপ্রিয়তা অনেক। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও কোমল করে ত...

আরও পড়ুন

ত্বক ও স্বাস্থ্যের জন্য শঙ্খ
ত্বকের যত্ন

ত্বক ও স্বাস্থ্যের জন্য শঙ্খ

প্রাচীন আয়ুর্বেদে শঙ্খ বা CONCH অথবা সী শেল এর ভূমিকা অপরিহার্য। ভারতীয় উপমহাদেশের সৈনিকরা প্রাচীনকাল থেকে যুদ্ধ ক্ষেত্রে এর ব্যবহার করে আসছে। সৌন্দর্...

লাইলাক চারকোল ফেইসওয়াশ | শীতে ত্বককে রাখুন উজ্জ্বল ও ঝলমলে!
ত্বক

লাইলাক চারকোল ফেইসওয়াশ | শীতে ত্বককে রাখুন উজ্জ্বল ও ঝলমলে!

সাজগোজে লেখা এটাই আমার ফার্স্ট রিভিউ... জানি না কেমন হবে... তবুও যেহেতু অনেকদিন পর এতো বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্রোডাক্ট পেলাম, ভাবলাম যা আছে কপালে...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

…