এ যুগের প্রযুক্তি ও আমাদের স্বাস্থ্য

সাজগোজ উপ সম্পাদক · Nov 09, 2014 · 1 min read

এ যুগের প্রযুক্তি ও আমাদের স্বাস্থ্য

আজকাল কমবেশি সবাই আমরা জড়িয়ে আছি নানাবিধ টেকনোলজির সাথে আর স্মার্টফোন তো এখন বলতে গেলে সবার হাতে হাতেই। শুধু যোগাযোগ, অবসরে গেম খেলা কিংবা গান শোনার কাজে নয়, নিজের নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন আপনার হাতে কাছে থাকা স্মার্টফোনটি। কতশত অ্যাপস রয়েছে যা নিজের শরীর সম্পর্কে আরো বেশি সচেতন করে তুলতে পারে আপনাকে সহজেই। এমন দুটি নিত্য প্রয়োজনীয় অ্যাপসের কথা চলুন জেনে নেই আজঃ

পিরিয়ড ট্র্যাকার লাইট (period tracker lite): পিরিয়ড শুরু হবার সম্ভাব্য তারিখ আসলেই আমাদের চিন্তার অন্ত থাকেনা। বাইরে যাওয়ার সময় সবসময় সাথে রাখতে হয় নিজের এই সময়ের প্রয়োজনীয় সামগ্রীগুলো। আর সেইসাথে টেনশন তো রয়েছেই। এই অ্যাপসের মাধ্যমে যখনই মাসিক শুরু হবে তখনি একটি বাটন প্রেস করে রাখতে হবে। তাতে কী হবে? পরপর ৩ মাসের ডাটা বিশ্লেষণ করে অ্যাপস টি বলে দিতে পারবে যে পরবর্তী মাসের কয় তারিখে মাসিক শুরু হবে। এতে বর্তমান ও সম্ভাব্য কয়েক মাসের মাসিকের তারিখ দেখা যাবে।। যার মাধ্যমে মেয়েরা খুব সহজেই আগামী মাসের কাজের শিডিউল ঠিক করে রাখতে পারবেন। এছাড়াও মাসিকের সময় অনেকের মন-মেজাজ কেমন থাকে, এর পরবর্তী সময়েই বা কেমন থাকে, মাসিকের লক্ষণ, মাসিকের আগে-পরে ওজন বাড়ল বা কমল কিনা, শরীরের সার্বক্ষণিক তাপমাত্রা সম্পর্কে জানান দেবে এই অ্যাপস। এতে করে বিশেষ এই সময় নিজেকে সতর্ক অবস্থানে রেখে আত্নবিশ্বাসের সাথে এগিয়ে চলাটা হবে আরেকটু সহজ। বিনামূল্যে এই এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন এই ঠিকানা থেকে-

https://play.google.com/store/apps/details?id=com.period.tracker.lite&hl=en

লস ইট! (lose it!):

আজকাল যান্ত্রিক ব্যস্ততার কারণে সবাইকে বেশ কেন্দ্রীভূত দেখা যায়। ব্যায়াম করার বা খেলাধুলার সময় বের করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে দিনকে দিন বিশেষত মেয়েদের জন্য তো বটেই। তো এমন একটি অ্যাপস যদি পাওয়া যায় যা পেটের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করবে তো কেমন হয়? আসুন তাহলে জেনে আসা যাক তেমনই একটি অ্যাপসের কথা। এই অ্যাপসটি ইউজারকে কোন খাবারের ক্যালরির পরিমাণ কত, দিনে কী পরিমাণ ক্যালরি গ্রহণ করা হল এবং সেই সাথে দৈনিক শারীরিক কসরতের পরিমাণও টুকে রাখে।। শুধু মাত্র বর্তমান ওজন আর কী পরিমাণ ওজন কমাতে চাচ্ছেন তা অ্যাপসে ইনপুট দিলেই হবে। শুধু কি তাই? এই অ্যাপসের সাথে সংযুক্ত একটি অনলাইন সাপোর্ট কমিউনিটিও আছে যারা ওজন কমানোর ব্যাপারে একজন-আরেকজনকে টিপস দিয়ে সাহায্য করে থাকে।

l1 অ্যাপসটির সবচেয়ে কার্যকরী দিক হল, এর মাধ্যমে যে কোনও খাবার আইটেম স্ক্যান করা যায় এবং ক্যালরির পরিমাণ জানা যায়। খাবার কেনার আগেই যদি জানা যায় যে খাবারটি ফ্যাটি কিনা, তাহলে তো খাবার কেনার অভ্যাসও রাতারাতি পরিবর্তন হয়ে যাবে।  তাহলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে আজকে থেকে শুরু হয়ে যাক ডায়েটিং

https://play.google.com/store/apps/details?id=com.fitnow.loseit&hl=en

এভাবেই হাতে থাকা মুঠোফোনটিকে করে তুলতে পারেন আরো একটু কার্যকরী আর নিজেকে আর একটু কনফিডেন্ট এবং ফিট।

লিখেছেনঃ সাখাওয়াত হোসেন

ছবিঃ গুগল প্লে

সম্পর্কিত লেখা

মেন্সট্রুয়াল মাইগ্রেন কেন হয় এবং এর কোনো প্রতিকার আছে কি?
সুস্থতা

মেন্সট্রুয়াল মাইগ্রেন কেন হয় এবং এর কোনো প্রতিকার আছে কি?

পুরুষের তুলনায় নারীদের মাইগ্রেনজনিত মাথাব্যথার সমস্যা প্রায় চারগুণ বেশি! বিশেষজ্ঞদের মতে, মাসের বিভিন্ন সময় মেয়েদের শরীরে নানা হরমোনের ওঠানামা মাইগ্রে...

অনিয়মিত মাসিকের সমস্যা |  ৯টি ঘরোয়া সমাধানে সুস্থ থাকুন!
সুস্থতা

অনিয়মিত মাসিকের সমস্যা | ৯টি ঘরোয়া সমাধানে সুস্থ থাকুন!

অনিয়মিত মাসিকের সমস্যা যে কোন বয়সের নারীদের মাঝেই দেখা যায়। বিশেষ করে যারা অবিবাহিত তাঁদের মাঝে এই অনিয়মিত মাসিকের সমস্যা বেশি দেখা যায়। সাধারণত অনেক...

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

গরুর মাংসের ঝাল ফ্রাই
মেহমানদারী

গরুর মাংসের ঝাল ফ্রাই

কোরবানি ঈদ মানেই মাংসের নানা পদ। আর মাংসের সাথে ঝাল ব্যাপারটা খুব জমে। ঈদ এর দিনে একটু ঝাল কিছু রাখতে চাইলে নিঃসন্দেহে এই আইটেমটি পছন্দ করবেন। আসুন দে...

আরও পড়ুন

হাইজিন মেনটেইনের জন্য স্যানিটারি প্যাড কতক্ষণ পর পর চেঞ্জ করা উচিত?
সুস্থতা

হাইজিন মেনটেইনের জন্য স্যানিটারি প্যাড কতক্ষণ পর পর চেঞ্জ করা উচিত?

বাংলাদেশে মাসিক বা পিরিয়ডের বিষয়টি এখনো ট্যাবু। কিন্তু এটি একদম স্বাভাবিক ব্যাপার! সব মেয়েদেরকেই একটা নির্দিষ্ট বয়সে এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়...

হেভি ব্লিডিং এর কারণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানেন তো?
সুস্থতা

হেভি ব্লিডিং এর কারণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানেন তো?

বেশিরভাগ মেয়েরাই জীবনের কোনো না কোনো পর্যায়ে মাসিক সংক্রান্ত সমস্যায় ভোগে। স্বভাবগত কারণে হোক বা নিজের প্রতি অবহেলায়, অনেক মেয়েরা তাদের শারীরিক সমস্যা...

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়
গৃহসজ্জা

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়

কোরবানি ঈদ এলো বলে। কোরবানির পর ঘর পরিষ্কার করার চিন্তাটা মাথায় গেঁথে আছে? এইবার ঈদের মজা কমবে না একটুও, সহজ কিছু উপায়ে কোরবানির পরে ঘরবাড়ি পরিষ্কার ক...

মাটন লেগ রোস্ট
মেহমানদারী

মাটন লেগ রোস্ট

পোলাও-রোস্ট নামটা শুনলে উৎসব উৎসব আমেজটা এসেই যায়। পোলাও-এর সাথে আমরা যে কোন মাংসের রোস্ট খেয়ে থাকি। আজকে আমরা দেখবো কিভাবে খাসীর পায়ার রোস্ট বানাতে হ...

কুড়মুড়ে চিকেন পপকর্ন
চা – নাস্তা

কুড়মুড়ে চিকেন পপকর্ন

বাসায় সহজেই তৈরি করুন মজাদার চিকেন পপকর্ণ! বিকেলের নাস্তার জন্য পারফেক্ট স্ন্যাক্স হতে পারে এই আইটেমটি। টমেটো সস বা চিলি সসের সাথে গরম গরম পরিবেশন করু...

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

…