গরমে পোশাকের সঠিক রঙ নির্বাচন

সাজগোজ উপ সম্পাদক · May 23, 2014 · 1 min read

গরমে পোশাকের সঠিক রঙ নির্বাচন

গরম কালে তাপমাত্রা ও সূর্যের আলো থাকে অতিরিক্ত বেশি। সূর্যের আলোতে সবকিছু যেন ঝলমল করতে থাকে। এ সময় কেমন পোশাক পরলে আপনাকে ভালো লাগবে? কোন রঙের পোশাকটি পরলে আপনাকেও মনে হবে প্রকৃতিরই একটি অংশ? আর কোন রঙের পোশাকটি পরলে লাগবে একদম বেমানান? এ প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই লেখা।

[picture]

আমরা নিজেদের সৌন্দর্য বর্ধন করতে নানা রঙের, নানা ডিজাইনের পোশাক পরি। সেগুলো কখনও হয় ফ্যাশনেবল আবার কখনো নিজস্ব স্টাইলের। কিন্তু যেরকম কাপড়ই পরি না কেন আমাদের আবহাওয়া ও পরিবেশের কথা মাথায় রাখতে হবে। গরমকালে স্বাভাবিকভাবেই সূর্যের আলো বেশি থাকায় সবকিছু উজ্জ্বল দেখায়। তাই এসময় একটু উজ্জ্বল রঙের কাপড় পরলে আপনাকে ভালো দেখাবে। উজ্জ্বল রঙ গুলো সূর্যের আলোতে প্রতিফলিত হবে, যা অনেক সুন্দর দেখাবে। যে রঙগুলো পরলে গরম কালে ভালো দেখাবে সেগুলো হলঃ-

হলুদঃ

হলুদ মানেই সূর্যের আলোর রঙ। হলুদ এমন একটি রঙ যা সবচেয়ে বেশি প্রতিফলিত হয় চারপাশে। হলুদ রঙ প্রকাশ করে আনন্দ, খুশি, শক্তি, আশা, বন্ধুত্ব, উত্তেজনা। গরমকালে হলুদ রঙ পরেই দেখুন, আপনাকে আর সবার চেয়ে বেশি প্রাণবন্ত দেখাবে।

yellow

সাদাঃ

সাদা প্রকাশ করে শুভ্রতা, নতুনত্ব, শান্তি, মৈত্রী, পবিত্রতা, আলো। এ রঙে আপনাকে লাগবে আরো সতেজ ও শুদ্ধ।

white

উজ্জ্বল সবুজঃ

উজ্জ্বল সবুজ প্রতিফলিত হয়ে চারপাশে ছড়াবে। সবাই জানে সবুজ মানেই সজীবতা, সতেজতা, প্রাণ, জীবন। উজ্জ্বল সবুজ রঙের কাপড়ে আপনাকে এই অতিরিক্ত গরমেও সতেজ লাগবে।

green

গোলাপিঃ

গোলাপি একটি মিষ্টি উজ্জ্বল রঙ। গোলাপি প্রকাশ করে ভালোবাসা, নতুনত্ব, সুস্বাস্থ্য, জীবন ইত্যাদি। গোলাপি রঙ আপনার আশেপাশে একটি ইতিবাচক আবেশ তৈরি করবে আর আপনাকে আরও সুন্দর করে তুলবে।

pink

আকাশিঃ

আকাশি এমন একটি উজ্জ্বল রঙ যা রৌদ্রজ্জ্বল আকাশের রঙকেই প্রকাশ করে। এই গরমে আকাশির সাথে আর কোন রঙের তুলনাই হয় না! আকাশি প্রকাশ করে পবিত্রতা, বিশ্বাস, সততা। গরমের এই তপ্ত সময়ে আকাশি হতে পারে একটি প্রশংসনীয় পছন্দ।

skyblue

কমলাঃ

কমলা আর একটি উজ্জ্বল রঙ যা গরমকালে খুবই আকর্ষণীয় লাগবে। কমলা, লাল এবং হলুদের সংমিশ্রণ বলে এতে রয়েছে লালের মত উত্তেজনা, আবেগ, শক্তি আর হলুদের মত আনন্দ, আশা, আলো। কমলা রঙে এ সময়ে আপনাকে যেমন মিষ্টি লাগবে তেমনি রঙটিও ফুটে উঠবে চমৎকার ভাবে।

orange

সঠিক রঙটি বাছাই করলে আপনি পেতে পারেন অত্যন্ত আকর্ষণীয় একটি রূপ। আর যদি ভুল করে গরমকালে ভুল রঙের কাপড় যেমন কালো, গাঢ় নীল, গাঢ় বেগুনি, গাঢ় সবুজ ইত্যাদি গাঢ় রঙের কাপড় পরেন তাহলে তা সূর্যের আলোকে শুষে নেবে যা মোটেও ভালো দেখাবে না। সুতরাং, এই গরমেও সতেজ ও সুন্দর দেখাতে হলে অবশ্যই সঠিক রঙ নির্বাচনের দিকে খেয়াল রাখতে হবে।

লিখেছেনঃ ফারহাত আলম বৃষ্টি

ছবিঃ সুইটকোচ.কম, ইন্ডিয়ানর‌্যাম্প.কম, ফ্যাশানফোক.ব্লগস্পট.কম, সালওয়ারকামিজসেল.কম, গ্ল্যামারহান্টওয়ার্ল্ড.ব্লগস্পট.কম, জুটিক্স.কম

সম্পর্কিত লেখা

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন
মেকআপ

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তা...

ত্বকের ভিন্নতার উপর ভিত্তি করে চুলের কালার নির্বাচন
হেয়ার স্টাইল

ত্বকের ভিন্নতার উপর ভিত্তি করে চুলের কালার নির্বাচন

দেখতে দেখতে মাহে রমজান শেষে খুশির ঈদ এর সাড়া জেগে যাবে সবার মাঝে। নিজেদের নতুন রূপে সাজিয়ে তুলতে ইতোমধ্যে সবার ভেতরই প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে। কেউ হয়...

ফ্যাশনে হালকা রঙের শাড়ি
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনে হালকা রঙের শাড়ি

কথায় আছে নারী, সুন্দর শাড়িতে কারণ শাড়ি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে বহুগুণ। এইকথাটা একদমই সত্যি। যুগের সাথে তাল মিলিয়ে আজকের আধুনিক নারীর পোশাকের অন...

আরও পড়ুন

ফ্যাশন

এবারের ঈদ ট্রেন্ডে চলছে যেসব কালার

আগুন ছড়ানো বদমেজাজি সূয্যিমামা মধ্য আকাশে। প্রখর রোদের ঝাঁজে চোখ মেলে তাকিয়ে থাকাও মুশকিল। আর এমন একটি সময়েই ঈদ এসে পড়ল। আচ্ছা ভাবুন তো ! রাস্তায় হাঁ...

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!
গৃহসজ্জা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!

ছোট বাসা কীভাবে রঙ করবেন, সাজাবেন সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা অনেকেই নিশ্চয়ই ভাবেন? নেক্সট কয়েকটা লেখায় একটুখানি জায়গায় কীভাবে জিনিসপত্র গোছগাছ করে...

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?
মেকআপ

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

নারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনার জন্য অপরিহার্য, তাহলে ম্যাক্সিমাম নারীর উত্তর হবে, লিপস্টিক। আমিতো বাইরে...

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!
ব্রাইডাল

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে...

ফাল্গুন প্রস্তুতি
সংস্কৃতি

ফাল্গুন প্রস্তুতি

দুয়ারে উঁকি দিচ্ছে পহেলা ফাল্গুন, বাঙালির আরেক উৎসব যা প্রকৃতির রঙে-রূপে টইটুম্বুর। দিনপঞ্জির পাতায় আজ বাদে কাল বসন্তবরণের পালা। বাসন্তী সাজে নিজেতে ম...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

…