স্ট্রোবিং | মেকআপের নতুন ট্রেন্ড?

সাজগোজ সম্পাদক · Jul 21, 2015 · 1 min read

স্ট্রোবিং | মেকআপের নতুন ট্রেন্ড?

 নামীদামী অনেক মেকআপ ব্লগার এবং মেকআপ গুরুর কাছে স্ট্রোবিং কথাটা প্রায়শই শোনা যাচ্ছে। স্ট্রোবিং আসলে কী? কেনই বা ধীরেধীরে কন্টোর  হাইলাইটং এর মত জনপ্রিয় হয়ে উঠছে, চলুন তাহলে জেনে নেয়া যাক।

স্ট্রোবিং কি? সোজাকথায় স্ট্রোবিং হল ফেস হাইলাইটিং করা। তবে গতানুগতিক হাইলাইটিং এ  যতটুকু হাইলাইট করা হয় স্ট্রোবিংয়ের  ক্ষেত্রে তার চেয়ে তিন চার গুণ বেশী হাইলাইট করা। এর মুল উদ্দেশ্য হচ্ছে, মেকআপ এর মাধ্যমে ফেসকে অনেক বেশী গ্লোয়িং এবং  রেডিয়েন্ট লুক দেয়া।  তবে,এখানে কোনো ব্রনজার এর কাজ থাকবেনা।

স্ট্রোবিং  কন্টোরিং এর চেয়ে অপেক্ষাকৃত সহজ কারণ শুধু হাইলাইট করতে হয় তাছাড়া বিভিন্ন জায়গায়,কন্টোর এর মত ডার্ক শেড ও লাইট শেড নিয়ে ব্লেন্ডিং এর ঝামেলা নেই।

কীভাবে স্ট্রোবিং করবেন?

সাধারণত আমরা যেভাবে মেকআপ করি সবকিছু ঠিক সেভাবেই হবে তবে শুধুমাত্র ব্রনজারের ব্যাবহার ছাড়া। ভালমানের একটি হাইলাইটার লাগবে। যেখানে যেখানে হাইলাইটিং করতে হবে সেগুলো হচ্ছে।

  • কপাল এর মাঝখানে
  • টিপ অফ নোজ এ ( নাকের ব্রিজ বরাবর)
  • কিউপিড বো ( নোজ টিপ বরাবর আপার লিপ এর উপরের জায়গাটি )
  • চিবুক
  • চিকবোনে ( গালের হাড় এ)
  • ব্রো আর্চ এ ( ব্রো এর উপরে সবচেয়ে উচু জায়গাটিতে)
  • ব্রো বোন এ
  • ইনার কর্নার

এই জায়গা গুলোতে অনেক অনেক বেশী করে হাইলাইট আ্যপ্লাই করেলেই হয়ে যাবে স্ট্রোবিং! হ্যাঁ এতোই সহজ। সবশেষে মেকআপ সেটিং স্প্রে দিতে হবে।

কিছু টিপসঃ

*  dewy ফিনিস দেয় এমন ফাউন্ডেশনে ভালো ফলাফল পাওয়া যাবে। * পাউডার হাইলাইটার এর বদলে লিকুইড হাইলাইটার ব্যাবহার করতে পারেন। * ব্লাস- অন ব্যাবহার করতে পারেন।

স্ট্রোবিং এর উপযোগী কিছু পণ্যঃ **Elf Highlight in Moonlight Pearl ** Physician formula shimmer strip in Miami strip ** The balm Mary lou-Manizer **Hard Candy baked bronzer in Tiki ** Mac mineralized skin finish in Soft & gentle **Hourglass ambient lightening powder in Luminous light ** Becca shimmering skin perfecter in Moonstone & Opal লিকুইড হাইলাইটার ** Benefit high beam ** Becca shimmering skin perfecter in Opal ** Josie maran argan illuminizer

সতর্কতাঃ

  • তৈলাক্ত ত্বকে সাধারণত স্ট্রোবিং খুব একটা ভালো হয় না কারন এমনিতেই অয়েলি হয়ে থাকে তাই বেশী করে হাইলাইটার ব্যাবহারের তৈলাক্ত ভাব আরও বেশী করে ফুটে ওঠে।
  • মুখে অবাঞ্ছিত লোম বা ফেসিয়াল হেয়ার থাকলে স্ট্রোবিং করলে সেগুলো বেশী করে ফুটে ওঠে তাই স্ট্রোবিং করার আগে ভালো করে আবাঞ্ছিত লোম পরিষ্কার করে সুন্দর স্মুথ একটা বেইজ মেকআপ করে নিতে হবে।

লিখেছেনঃ সারিয়া হোসেন

ছবি: মিমিচ্যাটার.কম

সম্পর্কিত লেখা

গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করবেন?
মেকআপ

গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করবেন?

প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য খুব সুন্দর করে মেকআপ করেছেন। কিন্তু লাইট পড়লেই ফেইস দেখতে অতিরিক্ত হাইলাইটেড লাগছে। ফেইসের হাইলাইটিং পয়েন্টগুলোতে অতিরি...

আপনার মেকআপে হাইলাইটার সঠিকভাবে ব্যবহার করছেন কি?
মেকআপ

আপনার মেকআপে হাইলাইটার সঠিকভাবে ব্যবহার করছেন কি?

এখন সব নারীরাই সৌন্দর্য সচেতন। সৌন্দর্যের কথা ভাবলে প্রথমেই মাথায় আসে মেকআপের কথা। এখন দেখা যায় প্রায় প্রতিদিনই মেয়েরা মেকআপ করেই বের হচ্ছেন। পরিবেশ ও...

হাইলাইটার নিয়ে যত কথা
মেকআপ

হাইলাইটার নিয়ে যত কথা

মেক-আপের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে হাইলাইটার। খুব সুন্দর করে সাজুগুজু করার পর সঠিক ভাবে হাইলাইটার দিতে না পারলে বা ভুল জায়গায় হাইলাইট করার মাধ্যমে স...

আরও পড়ুন

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?
মেকআপ

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব...

কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশ প্যালেট
মেকআপ

কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশ প্যালেট

আজকে রিভিউ দেবো কোস্টাল সেন্টস এর বেস্ট সেলিং প্রোডাক্ট গুলোর মধ্যে একটির। এটি হল কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশপ্যালেট। যারা নতুন মেকাপ করা শুরু করছেন ব...

ফেস কন্টোর ও হাইলাইট টিউটোরিয়াল
হাউ টু

ফেস কন্টোর ও হাইলাইট টিউটোরিয়াল

ফাউন্ডেশন দেয়ার পর আমাদের চেহারা একটা সমান ক্যানভাসে পরিনত হয় কিন্তু আমাদের স্বাভাবিক চেহারায় রঙের তারতম্য থাকে এবং খানিকটা আলোছায়ার খেলা থাকে। কন...

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?
রিভিউ

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?

ব্ল্যাক হেডস এর সমস্যা হয়না এমন আবার কেউ আছে নাকি? ব্ল্যাক হেডস খুব কমন একটি সমস্যা হলেও এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু পোহাতে হয় বেশ ভালোই ঝক্কি ঝামেলা...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!
মেকআপ

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!

যাদের স্কিন টাইপ ড্রাই এবং স্কিনটা বেশ ডিহাইড্রেটেড, তারাই জানে মেকআপ পারফেক্টলি সেট রাখাটা তাদের জন্য কতটা কঠিন। আর সঠিক মেকআপ প্রোডাক্ট না ব্যবহার ক...

…