কাগজের প্রজাপতিতে সাজুক দেয়াল

সাজগোজ উপ সম্পাদক · Apr 15, 2014 · 1 min read

কাগজের প্রজাপতিতে সাজুক দেয়াল

এই DIY প্রজেক্টটি আপনার বাসায় আসা সব অতিথিদের মুগ্ধ করতে বাধ্য। এমনকি আপনি নিজেই অবাক হয়ে যাবেন এর মনোমুগ্ধকর সৌন্দর্যে। খুবই সহজ উপায়ে ঘরের চেহারা পাল্টে দিয়ে এর সৌন্দর্য বর্ধনে তাই আজই করে ফেলুন কাগজের প্রজাপতি দিয়ে ঘর সাজানোর এই প্রজেক্টটি। আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেয়া হল।

প্রয়োজনীয় উপকরণঃ

- পুরু এবং বড় সাইজের এক কালারের কাগজ বা প্রিন্ট করা কাগজ

- পেন্সিল

- কাঁচি

- গ্লু/ আঠা

C:\Users\Bulbuli\Desktop\IMG_1841.JPG

পদ্ধতিসমুহঃ

- প্রথমেই সিলেক্ট করে নিন আপনি কেমন প্রজাপতি চান। এক কালারের চাইলে যেকোনও এক কালারের কাগজ নিন আর যদি চান তাহলে নিজের পছন্দমত প্রিন্ট করা কাগজ নিয়ে বা নিজের পছন্দমত রঙ বেরঙের পেন্সিল দিয়ে প্রজাপতি আঁকা শুরু করুন। কাগজের উল্টো পাশে ছোট থেকে বড় সাইজের অনেকগুলো প্রজাপতি আঁকুন।

  C:\Users\Bulbuli\Desktop\IMG_1846.JPG

- এবার আঁকা অংশের পাশ দিয়ে কাঁচি দিয়ে প্রজাপতিগুলো কেটে নিন। কতগুলো প্রজাপতি বানাবেন সেটা একান্তই আপনার ব্যাপার। তবে ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড় করে অনেকগুলো প্রজাপতি বানালে দেখতে সুন্দর ও আকর্ষণীয় লাগবে। মোটামুটি ৩০-৫০ টা বানাতে পারেন। তবে খুব নিখুঁত করে কাঁটার কোন দরকার নেই। প্রজাপতির আকারটা বোঝা গেলেই হবে।

   C:\Users\Bulbuli\Desktop\IMG_1847.JPG

- প্রজাপতি সব কাটা হয়ে গেলে এবার আঠা লাগানোর পালা। তবে আঠা লাগানোর আগে প্রজাপতিগুলো মাঝখানে হালকা ভাঁজ করে নিন, এতে দেয়ালে লাগানোর পর দেখতে সুন্দর ও জীবন্ত মনে হবে। এবার প্রথমে ঠিক করে নিন কোথায় লাগাবেন এবং কতগুলো লাগালে সুন্দর দেখাবে। সেই অনুযায়ী প্রজাপতিগুলো নিয়ে একে একে আঠা লাগিয়ে নিন এবং ছোট থেকে বড় হিসেবে বা নিজের পছন্দ অনুযায়ী দেয়ালে লাগিয়ে নিন।

C:\Users\Bulbuli\Desktop\IMG_2746.JPG

- আপনার বেডরুমের দেয়ালে বা ড্রয়িং রুমের ঘড়ির পাশ দিয়ে অথবা কোন ঝুলন্ত ফুলের গাছের পাশে দেয়ালে এই প্রজাপতিগুলো আটকে দিতে পারেন। খুবই সহজ উপায়ে এবং তেমন খরচ ছাড়াই রুমের ডেকোরেশন করতে এর কোনও তুলনা নেই।

  C:\Users\Bulbuli\Desktop\IMG_2756.JPG

 

লিখেছেনঃ নাহার

ছবিঃ দ্যাক্রিয়েটিভমাস্টার.ব্লগস্পট.কম

Comments (5)

  • Aklima

    May 11, 2026

    Apo aktu ans Dan plz

  • সাজগোজ সম্পাদক

    May 11, 2026

    কিসের উত্তর?

  • tania rahman

    May 11, 2026

    onek sundor....:-) :-) :-)

  • Audity

    May 11, 2026

    Ami o sundor sundor jinis sikte cay

  • sima

    May 11, 2026

    khu sundor,thanks ami onek kisu s hikhesi...

সম্পর্কিত লেখা

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম
ক্র্যাফট

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই...

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

আরও পড়ুন

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড
ক্র্যাফট

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

গ্রীটিংস কার্ড বানাতে কার না ভালো লাগে! হাতে বানানো কার্ডে আলাদা আন্তরিকতা, ঘনিষ্ঠতার ছোয়া পাওয়া যায় । কিন্তু হাতে বানানো কার্ড বাজারের গ্রীটিংস কার্ড...

ছোট বেডরুম সাজিয়ে রাখতে কী কী ট্রিকস ফলো করা যেতে পারে?
গৃহসজ্জা

ছোট বেডরুম সাজিয়ে রাখতে কী কী ট্রিকস ফলো করা যেতে পারে?

আমরা অনেকেই প্রায় আক্ষেপ নিয়ে বলি " ইস ঘরটা যদি আরেকটু বড় হতো? "। কিন্তু চাইলে ছোট রুম গুলোতেও কিছু কৌশল অনুসরণ করে সুন্দর করে সাজিয়ে তোলা যায়। তাছাড়া...

কাগজের ফুলদানি
ক্র্যাফট

কাগজের ফুলদানি

আমাদের সবার বাসায় আনাচে কানাচে খবরের কাগজ বা বিভিন্ন ম্যাগাজিন পড়ে থাকে। একটি সময় আমরা সেগুলোকে ঘরের জঞ্জাল ভেবে ফেলে দিই। এমন হলে কেমন হয় বলুন তো যখন...

কাগজের লিলি ফুল
ক্র্যাফট

কাগজের লিলি ফুল

বাসায় পড়ে থাকা রঙ্গিন কাগজগুলো দিয়ে মাত্র ৫ টি সহজ ধাপে তৈরি করে ফেলুন কেলা লিলি ফুল। [picture] এই ফুলগুলো তৈরি করতে যা যা লাগবেঃ • রঙ্গিন কাগজ...

কম খরচে এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানিয়ে ফেলুন শোপিস
ক্র্যাফট

কম খরচে এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানিয়ে ফেলুন শোপিস

ঘর সাজানোর জন্য আমরা অনেক টাকা খরচ করি, অনেক দামি জিনিস কিনে থাকি। কিন্তু একটু চিন্তা করলেই খুব কম খরচে,কম সময়ে আর ঘরের পুরনো অপ্রয়োজনীয় জিনিস দিয়েই আ...

…