কাগজের হ্যান্ডমেইড গিফট ব্যাগ

সাজগোজ উপ সম্পাদক · Apr 29, 2015 · 1 min read

কাগজের হ্যান্ডমেইড গিফট ব্যাগ

তৈরী করতে যা যা লাগবে

১) A4 সাইজের কালার পেপার (যেকোন কালার) ২) কাঁচি ৩) গ্লুস্টিক ৪) আর্ট পেপার

pic-01

প্রথমে রঙিন কাগজটিকে আড়াআড়ি রেখে যে কোন এক পার্শ্বে ১/২" দাগ দিয়ে গ্লুস্টিক দিয়ে আঠা লাগিয়ে দিতে হবে।

pic-02

এবার অপর পার্শ্বটিকে এনে আঠা লাগানো পার্শ্বের সাথে লাগিয়ে / জুড়ে দিতে হবে। দেখতে অনেকটা ফাঁপা পাইপের মত হবে।

pic-03

এবার চাপ দিয়ে ফাঁপা অংশ সমান করে দিতে হবে। এবার ফাঁপা দুই পাশের যে কোন একদিকে আন্দাজমত ভাঁজ করতে হবে।

pic-04

এবং ভাঁজ হওয়া অংশকে ছবির মত করে আবার দুই পাশ থেকে ভাঁজ করতে হবে।

pic-05 pic-06 pic-07

এবারে, নিচের দিক থেকে, ছবিতে দেখানো হয়েছে এরকম ভাঁজ করে ভাঁজের লাইন বরাবর আঠা লাগিয়ে দিতে হবে, যেন কোন ফাঁকা না থাকে।

pic-08

pic-09

pic-10

আমাদের মূল ব্যাগটি তৈরী হয়ে যাবার পর দুইপাশ থেকে আবার ভাঁজ করতে হবে একইভাবে সামনে এবং পেছনের দিকে। এতে করে ব্যাগটিকে সুন্দর দেখাবে।

pic-11

pic-12

pic-13

pic-14

pic-15

pic-16

এবার  উপরের খোলা মুখটিকে একটি ভাঁজ করে পাঞ্চ মেশিন দিয়ে দুইপাশে দুটো ছিদ্র করতে হবে যেন যেকোন ধরনের ফিতা দিয়ে গিফট্‌ ব্যাগের খোলামুখ বন্ধ করে দেয়া যায়।

pic-17 pic-18 pic-19

এবারে ব্যাগটিকে আরো আকর্ষণীয় করে তুলতে মাপমতো একটি সাদা আর্ট পেপার কেটে ব্যাগের যে কোন একপাশ সেঁটে দিতে হবে।

pic-20

এবার কয়েকটি ছোট কালার পেপারের টুকরো নিয়ে যেকোন একটি কাগজ ভাঁজ করে তার মধ্যে হাফ হার্ট এঁকে বাকি কাগজ গুলোকে হাফ হার্টের নিচে রেখে কাঁচি দিয়ে কেটে হার্টের শেপ গুলোকে আলাদা করে ফেলতে হবে।

pic-21 pic-22 pic-23

এবার কাগজ কেটে খুবই চিকন তিনটি লম্বা কাগজ বের করে আঠা দিয়ে আমরা সাদা আর্ট পেপারের মাঝখানে লাগিয়ে দেবো। এবার হার্টগুলোকে একের পর এক গ্লু / আঠা দিয়ে লাগিয়ে দিলেই (ছবিতে দেখানো) তৈরী হয়ে যাবে আমাদের আকর্ষণীয় একটি কাগজের হ্যান্ডমেইড গিফট্‌ ব্যাগ।

pic-24 pic-25

এভাবে একই নিয়মে পছন্দমতো নিজে নিজেই খুব অল্প সময়ের মধ্যেই তৈরী করা যায় কাগজের হ্যান্ডমেইড গিফট্‌ ব্যাগ ।

pic-26

লেখা এবং ছবিঃ শাহ্‌ আলম

সম্পর্কিত লেখা

কাগজের মাছ
ক্র্যাফট

কাগজের মাছ

তৈরী করতে যা যা লাগবে: ১) A4 সাইজের কালার পেপার ২) গ্লুস্টিক / আঠা ৩) কাঁচি ৪) আর্ট পেপার প্রথমে A4 সাইজের একটি কালার পেপারের আড়াআড়ি পার্শ্বে...

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম
ক্র্যাফট

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই...

আরও পড়ুন

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

নিজেই তৈরি করুন অসাধারণ সুন্দর কাগজের লন্ঠন
ক্র্যাফট

নিজেই তৈরি করুন অসাধারণ সুন্দর কাগজের লন্ঠন

বড়দিন তো আর মাত্র কয়েকদিন পর। আর সামনেই নতুন বছর। উৎসবের এই দিনগুলো সবাই চান নিজের মত করে উদযাপন করতে। এমন কিছু তাই এবার করেই ফেলুন না, যা মুহূর্তের ভ...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে
ক্র্যাফট

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে

বই পড়তে পড়তে বিশ্রাম দরকার বা অন্য কোনো কাজে বই পড়া থেকে বিরতি নিতে বন্ধ করতে হলো বইয়ের পাতা। কিন্তু কোথায় পড়া হচ্ছিলো সেটি পরবর্তীতে চট করে বের করতে...

অরিগামি স্টার
ক্র্যাফট

অরিগামি স্টার

পেপার ক্রাফট এর মধ্যে অরিগামি সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনার যদি অরিগামি সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনি নিজ থেকেই যে কোন ধরনের জিনিস তৈরি করে ফেলতে...

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড
ক্র্যাফট

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

গ্রীটিংস কার্ড বানাতে কার না ভালো লাগে! হাতে বানানো কার্ডে আলাদা আন্তরিকতা, ঘনিষ্ঠতার ছোয়া পাওয়া যায় । কিন্তু হাতে বানানো কার্ড বাজারের গ্রীটিংস কার্ড...

…