ইচ্ছে মতো চলুক গ্লাস পেইন্টিং!

sub-editor · Sep 29, 2016 · 1 min read

ইচ্ছে মতো চলুক গ্লাস পেইন্টিং!

গ্লাস পেইন্টিং করার নতুন সাধ হয়েছে যাদের, কাঁচের গায়ে আঁকিবুকি করার চিন্তা করছেন কিন্তু উপায় জানা নেই, তারা উপায় পাবেন এই লেখায়। পেইন্ট করার মূল ধাপগুলো দেখে নিয়ে তারপর ইচ্ছে মতো গ্লাস পেইন্টিং চলুক।

[picture] যা যা লাগছে-

  • স্বচ্ছ কাঁচের গ্লাসশিট। ঘরে থাকা কাঁচের কোন পাত্রও হতে পারে। ওয়াইন গ্লাস, ঘড়ির কাঁচ এসব কিছু চলতে পারে।
  • কাগজ লাগতে পারে, যদি নকশাটা প্রথমে কাগজে এঁকে নিয়ে তার উপর কাঁচ বসিয়ে আউটলাইন করেন।
  •  হরেক রকম রং তো লাগছেই, নকশা আউটলাইন করার জন্যও একটি আলাদা রং লাগবে। এটা হতে পারে কালো, কিংবা সোনালি-রূপালি।
  •  তুলি লাগতে পারে, যদি আপনি ব্যবহার করতে চান।

বাজারে হরেক রকম রং সহজলভ্য, নিজের সুবিধা বা পছন্দ মতন বেছে নিতে পারেন।

glass painting 1

গ্লাসশিট ধুয়ে মুছে ভালো মতন শুকিয়ে নিন কাজের শুরুতেই। ময়লা কাঁচে আঁকলে জিনিষটা বরং নষ্টই হবে।

glass painting 2

গ্লাসে নকশার আউটলাইন আঁকতে হবে এবার। কালার টিউবে চিকন নজল ব্যবহার করবেন আউটলাইন করার জন্য।

glass painting 3

কাগজ থেকে ছাপ নিয়ে আঁকতে চাইলে নকশা আঁকা কাগজের টুকরোটা গ্লাসের নিচে রাখুন।

glass painting 4

এতোটুক কাজ হবার পর কাঁচের টুকরোটা শুকোতে দিন। এই রং শুকিয়ে যেতে সময় নেবে তিন-চার ঘন্টা। তারপর নকশার মাঝে মনের মতো রং ছড়িয়ে দিলেই হলো। এক্ষেত্রে টিউব আর নজল ব্যবহার করতে পারেন চাইলে, অথবা তুলি দিয়েই রং করতে পারেন।

maxresdefault

রং করার শখ মিটিয়ে এবার গ্লাসটিকে শুকোতে দিন পুরো দিন। শুকিয়ে গেলে আলোর বিপরীতে ধরে দেখুন কাজটা ভালো মতো করা হয়েছে কিনা, রং কোথাও কম কিংবা বেশি পড়েছে কিনা। glass painting 6 নতুন নতুন যেকোন কাজ করতে গেলে খানিকটা ছোট পরিসরে করা ভালো। তাতে কাজ নষ্ট হলেও ক্ষতির পরিমাণ কম থাকে। তাই গ্লাস পেইন্টিং এর জন্যেও শুরুতেই বিশাল কাঁচে খুব হিবিজিবি নকশা করার চিন্তা রাখবেন না। ছোট আকারের কাঁচ আর হালকা নকশা বেছে নিন বরং। কাজ করতে করতে দক্ষতা বাড়লে তখন বড়সড় কিছু করবেন না হয়!

ছবি - ক্লিয়ারট্রিপ.কম, ইউটিউব

লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

আরও পড়ুন

ফেব্রিক পেইন্টিং একাধারে শখ ও জীবিকা নির্বাহের মাধ্যম
ক্র্যাফট

ফেব্রিক পেইন্টিং একাধারে শখ ও জীবিকা নির্বাহের মাধ্যম

ছবি আঁকতে ভালোবাসেন? হাতের কাজে আগ্রহ রয়েছে আপনার? বেশ তো, হাতের কাজের দারুণ এক মাধ্যম ফেব্রিক পেইন্টিং করার উপায় বলে দিচ্ছি আজকে। হাতের কাজও হবে, আঁক...

রঙের মিল-অমিল
ফ্যাশন

রঙের মিল-অমিল

গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে জামা বানানোর শখ আমাদের সবারই কম বেশি আছে। আবার সিঙ্গেল কামিজ বা কুর্তার সাথে ওড়না বা স্কার্ফের রং নিয়ে একটু মাথা ঘামাতেই...

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?
চুলের যত্ন

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?

রঙিন চুল বা চুল রঙ করা খুবই জনপ্রিয়, আকর্ষণীয় এবং ফ্যাশনেবল। আজকাল অনেক মেয়েই চুল বর্ণিল রঙে সাজাতে পছন্দ করে। ছোট-বড়, স্ট্রেট-কার্লি... সব ধরনের...

রং ফর্সাকারি ক্রিম কিভাবে কাজ করে ও কী ক্ষতি করে?
ত্বকের যত্ন

রং ফর্সাকারি ক্রিম কিভাবে কাজ করে ও কী ক্ষতি করে?

রুনাকে ছোটবেলা থেকে আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীদের কাছে কম কথা শুনতে হয় নি তার কালো গায়ের রঙের জন্য। এমনকি তার বাবা মায়েরও চিন্তার শেষ নেই কালো মেয়েক...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

…