ফেব্রিক পেইন্টিং একাধারে শখ ও জীবিকা নির্বাহের মাধ্যম

মুমতাহীনা মাহবুব · May 19, 2017 · 1 min read

ফেব্রিক পেইন্টিং একাধারে শখ ও জীবিকা নির্বাহের মাধ্যম

ছবি আঁকতে ভালোবাসেন? হাতের কাজে আগ্রহ রয়েছে আপনার? বেশ তো, হাতের কাজের দারুণ এক মাধ্যম ফেব্রিক পেইন্টিং করার উপায় বলে দিচ্ছি আজকে। হাতের কাজও হবে, আঁকার সাধও মিটবে। নিজের কুর্তি, স্কার্ফ, কিংবা কারো জন্য উপহারের শাড়ি, টি-শার্ট নিজের হাতে এঁকে নিতে পারেন ফেব্রিক পেইন্টিং করার মাধ্যমে। আর চাইলে ফেব্রিক পেইন্টিং করে আপনি নিজের জীবিকাও নির্বাহ করতে পারেন। তাহলে চলুন সামনে এগোনো যাক!

ফেব্রিক পেইন্টিং যেভাবে করবেন

প্রথমে কাজ শুরু করতে আপনি খুব ছোট কাপড়ের টুকরো বেছে নিতে পারেন। দুর্ভাগ্যবশত যদি কাজটা নষ্টই হয়ে যায়, অল্প ক্ষতি হবে! স্কার্ফ বা টি-শার্ট, এগুলো আদর্শ ক্যানভাস আপনার প্রথম ফেব্রিক পেইন্টিংয়ের পাঠে।

যা যা লাগছে -

ফেব্রিক পেইন্টিং করতে অ্যাক্রিলিক রঙ - shajgoj.com

১. রঙ- এটা তো অবশ্যই লাগছে। ফেব্রিক পেইন্টিংয়ে ব্যবহার করা যাবে অ্যাক্রিলিক রঙ।

২. মিডিয়াম- সঠিক ঘনত্বের রঙ পেতে রঙের সাথে মিডিয়াম মিশিয়ে নিতে হবে। বাটিতে সামান্য মিডিয়াম নিয়ে তাতে রঙ মেশাতে থাকবেন অল্প করে।

৩. কাপড়- যেমনটা বলেছি, শুরুর দিকে ছোট কাপড়ের টুকরো নিয়ে কাজ করুন। নতুন কাপড় না নিয়ে পুরনো কাপড়েই আঁকিবুকি করুন প্রথম প্রথম। কাপড়টা অবশ্যই ভালো মতো ধুয়ে শুকিয়ে নেয়া লাগবে।

ফেব্রিক পেইন্টিং করতে তুলি - shajgoj.com

৪. তুলি বা ব্রাশ- চিকন তুলি না মোটা তুলি দরকার হচ্ছে, তা নির্ভর করে নকশার উপর। সূক্ষ্ম কাজ করার বেলা সবসময় চিকন তুলিই প্রয়োজন হয়। নকশা চওড়া হলে মোটা তুলি ব্যবহার করুন।

যেভাবে আঁকবেন 

টি-শার্টে ফেব্রিক পেইন্টিং - shajgoj.com

কাপড়ের গায়ে আঁকার রয়েছে নানা রকম উপায়। প্রচলিত সহজ উপায়ই বেছে নেয়া ভালো প্রথম বার আঁকার ক্ষেত্রে।জিনিসপত্র নিয়ে বসার পর কিন্তু কাজ তেমন কঠিন কিছু নয়। ইচ্ছে মতো রঙ মিশিয়ে আঁকতে থাকুন! যাই আঁকতে চলেছেন, যতো সহজই নকশা হোক তা, কাঠ পেনসিলে এঁকে নিন আগে। কাপড়ে আঁকিবুকি করার অভ্যাস না থাকলে শুরুতেই রঙ নিয়ে কাজ করতে যাবেন না। নকশা আঁকা হয়ে গেলে রঙ নিয়ে বসুন। বাটিতে খানিক রঙ নিয়ে আগে মিডিয়ামের সাথে মিশিয়ে নিন।রঙের ঘনত্ব সঠিক পাওয়া গেলে তবে কাপড়ে আঁকা নকশার গায়ে রঙের আঁচড় কাটা শুরু করুন। মূল কাজ এখানেই শেষ!  তবে পুরোটা কিন্তু শেষ হয়ে যায় নি। তারপরেও আরো কিছু করার আছে আপনার। কাপড়টাকে পুরো একদিন শুকোতে দেবেন। দিন তিনেক পানি লাগাবেন না কাপড়ে।

সবচেয়ে জরুরি কাজ, যদি ফেব্রিক পেইন্টিং করে ভালো লেগে থাকে, তবে প্রায় সময়ই আঁকার চর্চা করুন। শখের কাজ ছাড়তে নেই। কে বলতে পারে শখটাই কখন কার পেশায় বদলে যায়! 

ছবি- ইউটিউব, পিন্টারেস্ট, ফ্রেশমিডিয়া.অনলাইন

সম্পর্কিত লেখা

গরমে আরাম ও স্বস্তি পেতে কোন ফেব্রিকগুলো বেছে নিবেন?
ফ্যাশন

গরমে আরাম ও স্বস্তি পেতে কোন ফেব্রিকগুলো বেছে নিবেন?

বাংলাদেশ নাতিশীতোষ্ণ - ছোটবেলায় পড়া এই কথা বোধহয় ভুলে যাওয়ার সময় এসে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন গরমের দাপট বাড়ছে, কমছে বৃষ্টির পরিমাণ। দি...

ইচ্ছে মতো চলুক গ্লাস পেইন্টিং!
ক্র্যাফট

ইচ্ছে মতো চলুক গ্লাস পেইন্টিং!

গ্লাস পেইন্টিং করার নতুন সাধ হয়েছে যাদের, কাঁচের গায়ে আঁকিবুকি করার চিন্তা করছেন কিন্তু উপায় জানা নেই, তারা উপায় পাবেন এই লেখায়। পেইন্ট করার মূল ধাপগু...

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

আরও পড়ুন

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!
গৃহসজ্জা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!

ছোট বাসা কীভাবে রঙ করবেন, সাজাবেন সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা অনেকেই নিশ্চয়ই ভাবেন? নেক্সট কয়েকটা লেখায় একটুখানি জায়গায় কীভাবে জিনিসপত্র গোছগাছ করে...

সাজিয়ে তুলুন আপনার ঘরকে | প্রবেশ পথ ও ড্রয়িংরুমের সাজসজ্জা
গৃহসজ্জা

সাজিয়ে তুলুন আপনার ঘরকে | প্রবেশ পথ ও ড্রয়িংরুমের সাজসজ্জা

একটা সময় ছিল যখন মনে করা হত ভারী পর্দা, বিশাল মখমলের সোফাসেট, মোটা গালিচা, বিরাট কারুকার্যমণ্ডিত খাট না থাকলে গৃহসজ্জাই সম্ভব নয়। সেসব দিন এখন ইতিহাস।...

পেন্টি সিলেকশন | ধরন, সাইজ ও হাইজিন মেনটেইন করার উপায় জেনে নিন
অন্তর্বাস ১০১ | Lingerie 101

পেন্টি সিলেকশন | ধরন, সাইজ ও হাইজিন মেনটেইন করার উপায় জেনে নিন

“লনজেরি বা ইনার গার্মেন্টস বা আন্ডার গার্মেন্টস” যখনই কথাটা মাথায় আসে কোন জিনিসটার কথা আগে মনে পড়ে? আমরা বেশির ভাগ সময় ব্রা-এর কথাই ভাবে থাকি। টি-শার্...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

৫টি স্যুট রুলস | নিয়মমাফিক স্যুট পরছেন তো?
ট্রেণ্ডস এন্ড শপ

৫টি স্যুট রুলস | নিয়মমাফিক স্যুট পরছেন তো?

আমাদের দেশে স্যুট-বুট-টাই-এর ট্রেন্ড-টার আবির্ভাব হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। তাদের পোশাক পরা অনুসরণ করেই আমরা স্যুটেড-বুটেড হয়ে যাই। তবে এই পোশাক পরার...

…