সাজিয়ে তুলুন আপনার ঘরকে | প্রবেশ পথ ও ড্রয়িংরুমের সাজসজ্জা

সাজগোজ উপ সম্পাদক · Jan 07, 2015 · 1 min read

সাজিয়ে তুলুন আপনার ঘরকে | প্রবেশ পথ ও ড্রয়িংরুমের সাজসজ্জা

একটা সময় ছিল যখন মনে করা হত ভারী পর্দা, বিশাল মখমলের সোফাসেট, মোটা গালিচা, বিরাট কারুকার্যমণ্ডিত খাট না থাকলে গৃহসজ্জাই সম্ভব নয়। সেসব দিন এখন ইতিহাস।  গৃহসজ্জার মূল লক্ষ্য হল- কোজি আর কমফোরটেবল পরিবেশ তৈরি করা যেন সেখানে ইজি হওয়া যায়। গৃহসজ্জা বিষয়ক ধারাবাহিক লেখার আজ প্রথম পর্বে আমি বলব প্রবেশপথ ও ড্রয়িংরুমের সাজসজ্জার খুঁটিনাটি বিষয়।

আপনার অন্দর মহলের সবচাইতে গুরুত্বপূর্ণ ও রুচিপূর্ণ ঘর  আপনার বসার ঘরটি। কেননা, মেহমান এসেই এই ঘরটিতে বসবেন এবং আপনাকে ও আপনার রুচির বিচার করবেন প্রধানত এই ঘরটি দেখেই। তার আগে আসুন ঘরের প্রবেশপথ নিয়েও একটু আলোচনা হয়ে যাক।

[picture]

প্রবেশপথের সাজসজ্জা:

আপনার বাড়িতে আগত অতিথি কলিংবেল বাজিয়ে কিছুক্ষণ হলেও আপনার দরজার সামনে অপেক্ষা করেন, তাই নয় কি? এই সময়টুকুতেই কিন্তু তিনি আপনার বাড়ির সম্পর্কে একটা ধারণা করে নেন। যেমন চিন্তা করুন, ময়লাওয়ালাকে ময়লা দেবার পর যদি কেউ ময়লার বালতি বা ঝুড়িটা দরজাতেই রাখেন, তবে কেমন হবে? বাজে গন্ধ আর দৃশ্যের অবতারণা হবে। তাই আমাদের কর্তব্য বাড়ির প্রবেশ পথটিকেও সুন্দর রাখা। তার মানে কিন্তু এই নয় যে আমি পুরা দরজা একেবারে সাজিয়ে রাখব। দরজাটা পলিশ ও রঙ করে রাখা, দরজার পাশে ফুলের বা অরনামেনটাল গাছ রাখা যেতে পারে। আপনার নিজ হাতে বানানো কিছু হ্যান্ডিক্র্যাফটের জিনিস দরজায় ঝুলিয়ে রাখতে পারেন। এতে আপনার নিজস্বতাও নিঃসন্দেহে প্রকাশ পাবে।

ফয়ারের সাজসজ্জা:

Capture

প্রথমেই আপনার মনে প্রশ্ন আসতে পারে, ফয়ার কী? আমরা বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই নিশ্চয়ই কোন স্পেসিফিক ঘরে ঢুকে পড়িনা, তাইনা? দরজা খুলে বাসায় ঢুকি,একটা কমন জায়গায় এসে দাঁড়াই, জুতাটা খুলে শু র‌্যাকে সাজিয়ে রাখি বাড়িতে পরার চটিটা পায়ে দেই। এরপর যে ঘরে যেতে চাই, সেই ঘরে যাই। এই জায়গাটাকেই বলে ফয়ার। ফয়ারটা যদি সুসজ্জিত হয়, বাসায় ঢুকেই আমাদের মনটা ভালো হয়ে যায়। ফয়ারকে নানা ভাবে সাজানো যেতে পারে। বাড়িতে ঢুকেই একটা সুন্দর পেইন্টিং চোখে পড়লে কার না ভালো লাগে? পেইন্টিং বা সুন্দর একটা ছবি বড় করে ওয়ালে টানিয়ে রাখতে পারেন। শু কেসের উপরে বা দরজার কোণায় একটা ফুলের বা গাছের টব জায়গাটার চেহারা পালতে দিতে পারে। ছোট্ট সুন্দরএকটা পাপোশ রাখতে পারেন ঘরে ঢোকার পথেই। একটা ছোট্ট ঝুড়িতে রাখতে পারেন কিছু টাটকা বেলি বা শিউলি ফুল। সুন্দর নরম একটা পাপোশ রাখতে পারেন ঘরে ঢুকতেই।

ড্রয়িংরুমের সাজসজ্জা:

এবার আসি ড্রয়িংরুমের সাজসজ্জায়। আপনি হয়ত ভাবতে পারেন ড্রয়িংরুমের সাজসজ্জা অনেক বেশি ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। তা কিন্তু একদমই নয়। কিছু সহজ পন্থা অবলম্বন করলেই আপনার বাড়ির ড্রয়িংরুমটি হয়ে উঠতে পারে সবার চেয়ে আলাদা।

  • বারান্দা লাগোয়া ড্রয়িংরুম থাকলে মোটেও ভারী পর্দা দেবেন না এদের মাঝখানে। আলোকে আসতে দিন আপনার ঘরের অন্দরে। আপনার মনটাই ভালো হয়ে যাবে সারাদিনের জন্য।
  • গরমের সময় ভারী কার্পেট একদমই ব্যবহার করবেন না। দেশি ম্যাটেরিয়ালের তৈরি ছোট পাতলা নকশাদার কার্পেট আপনার ড্রয়িংরুমে আনতে পারে বৈচিত্র্য।
  • ভারী সোফাসেটের বদলে বেতের বা কাঠের অথবা বেতির তৈরি সোফাসেট, টেবিল রাখুন।
  • সোফার কাভার বা কুশন কাভারে জবরজং নকশা একদমই ভালো দেখাবে না। হালকা কাজ বা একরঙা কাভার ব্যবহার করুন।
  • ঘরের কোণে তাকিয়া আর কুশন রাখতে পারেন। ওটাই হয়ে উঠতে পারে আপনার পরিবারের অবসরের আড্ডার জায়গা। বা বিকালের চা পানের আসর।
  • ওয়াল ক্যাবিনেট বানাতে পারেন। হালকা শো পিস বা অ্যান্টিকের পিস রাখতে পারেন। কিন্তু এতো বেশিও রাখবেন না যে ড্রইংরুমকে ওভারডান মনে হয়।
  • ফুলদানিতে ফুলের সাথে কিছু ডাল পাতাও রেখেই দেখুন না। ফুলের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে।
  • দেয়ালে হালকা রঙ লাগালে ঘর বড় দেখায়। তবে আপনি যদি বিশেষ কোন দেয়ালে মনোযোগ আকর্ষণ করতে চান, (যেমন সুন্দর একটি ছবি বা পেইন্টিং বা একটি ফ্যামিলি ফটো) তবে ঐ দেয়ালে আপনার পছন্দ মত গাঢ় কোন রঙ দিতে পারেন ।
  • ঘরের কোণায় পাতাবাহার রাখুন। সেন্টার টেবিলে ছোট্ট ফুলের টব বা বনসাই রাখতে পারেন।
  • এয়ার ফ্রেশেনার না ব্যবহার করে টাটকা সুগন্ধি ফুল একটা ছোট্ট ঝুড়িতে রাখুন। তফাতটা আপনি নিজেই বুঝতে পারবেন।
  • ঘরের একটি ফোকাস তৈরি করতে পারেন। যেমন বিশাল একটা পেইন্টিং বা বড় একটা অ্যান্টিকের মূর্তি। তবে ফোকাস তৈরি করতে চাইলে আশেপাশে এমন কোন জিনিস রাখবেন না যেটা ফোকাসকে ডিস্টার্ব করে। তাহলে দর্শকের দৃষ্টি এক জায়গায় না থেকে অস্থিরভাবে ঘুরাফেরা করবে, যা ঘরের ব্যাল্যান্সকে নষ্ট করবে।
  • একেক দেয়ালে একেক রঙ বা ওয়াল আর্ট এখন খুবই অন। তবে ঠিকমতো রঙ চুজ করাটা ভীষণ জরুরী। না হলে ঘরটা উলটা আরও বেশি খারাপ দেখাতে পারে। একটা কালার স্কিম মেনে কাজ করা খুব দরকার। যেমন কমলার বিভিন্ন শেড বা প্রাইমারী কালারস ইত্যাদি।
  • বেশি জিনিস রেখে বা সাজসজ্জা করে ঘরকে জবরজং বানাবেন না। মনে রাখবেন, এখনকার ট্রেনড এটাই যে কম জিনিসে খুব কোজি আর কমফরটেবল এনভায়রনমেন্ট তৈরি করা, যাতে লোকজন জায়গাটাকে সহজেই আপন করে নিতে পারে।
  • শো পিস বা পেইন্টিং গুলোতে স্পট লাইট দিতে পারেন। অন্য পর্বে লাইটিং  নিয়ে বিস্তারিত বলা হবে।
  • যদি একদমই আলাদা আমেজ চান, তবে ড্রইংরুমের ফ্লোরটা বা একটা ওয়াল কাঠের করে ফেলুন। একটা গাছের গুড়ি এনে ওটাকেই বানিয়ে ফেলতে পারেন আপনার সাইড টেবিল। পুরো ন্যাচারাল লুক চলে আসবে আপনার ড্রইংরুমে।
  • সর্বোপরি আপনার ড্রইংরুম পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখুন। এতে আপনার মনও ভালো থাকবে আর সবাই যখন প্রশংসা করবে, দেখবেন আপনার কত ভালো লাগে।

লিখেছেন - রেহনুমা তাবাসসুম অন্তরা

সম্পর্কিত লেখা

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন
ক্র্যাফট

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন

বসন্ত এসে গেল বলে! কত রঙ, কত গান, কত আনন্দ আকাশে-বাতাসে ঝলমল করছে। ফাল্গুনের প্রথম দিনে রাস্তা জুড়ে সুন্দরের আগুন লাগবে যেন। আগুনঝরানো সেদিনটিকে বরণ ক...

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

ছোট বেডরুম সাজিয়ে রাখতে কী কী ট্রিকস ফলো করা যেতে পারে?
গৃহসজ্জা

ছোট বেডরুম সাজিয়ে রাখতে কী কী ট্রিকস ফলো করা যেতে পারে?

আমরা অনেকেই প্রায় আক্ষেপ নিয়ে বলি " ইস ঘরটা যদি আরেকটু বড় হতো? "। কিন্তু চাইলে ছোট রুম গুলোতেও কিছু কৌশল অনুসরণ করে সুন্দর করে সাজিয়ে তোলা যায়। তাছাড়া...

নবরূপে সাজবে অন্দরমহল!
গৃহসজ্জা

নবরূপে সাজবে অন্দরমহল!

দীর্ঘ সময় যাবৎ ঘরদোরের সেই একই চেহারা। নিজেরা নিত্যদিন কতো ভিন্ন রূপে সাজি, সাজপোশাকে বদল আনি। অথচ সাধের ঘরখানা পুরনো হয়ে থেকে যায়। এবার বদলে নিতে চাচ...

আরও পড়ুন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক
কম্বিনেশন স্কিন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক

গাঁদা ফুল চেনেন না এমন কেউ কি আছেন? এক কথায় সবাই উত্তর দেবে না। চকচকে উজ্জ্বল কমলা, হলুদ ও খয়েরি রঙের এই ফুলের প্রেমে পড়েননি এমনটা হতেই পারেনা। আজ আমি...

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!
গৃহসজ্জা

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

ঘরের অন্দরমহলের সাজসজ্জায় কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা থিম অনুসরণ করার কথা কখনো ভাবা হয়েছে কি? যেমন ধরুন, কোনো নির্দিষ্ট রঙের প্রভাবে সাজবে আপনার পুরো...

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়
গৃহসজ্জা

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়

ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসেন না, এমন মানুষ মিলবে না সহজে। অলস, অগোছালো মানুষটাও নিজের জন্য সুন্দর করে সাজানো একখানা ঘর পেলে খুশিই হবেন। ক...

ফেব্রিক পেইন্টিং একাধারে শখ ও জীবিকা নির্বাহের মাধ্যম
ক্র্যাফট

ফেব্রিক পেইন্টিং একাধারে শখ ও জীবিকা নির্বাহের মাধ্যম

ছবি আঁকতে ভালোবাসেন? হাতের কাজে আগ্রহ রয়েছে আপনার? বেশ তো, হাতের কাজের দারুণ এক মাধ্যম ফেব্রিক পেইন্টিং করার উপায় বলে দিচ্ছি আজকে। হাতের কাজও হবে, আঁক...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

পহেলা ফাল্গুনের সাজসজ্জা | ৩টি ধাপে নিজেকে রাঙান বাসন্তী ছোঁয়ায়!
মেকআপ

পহেলা ফাল্গুনের সাজসজ্জা | ৩টি ধাপে নিজেকে রাঙান বাসন্তী ছোঁয়ায়!

টিকটিক শব্দে ঘুরছে ঘড়ির কাটা। সে তো ঘুরতেই থাকে! তবে কেন বলছি বলুন তো? ঠিক ধরেছেন! দক্ষিণা বায়ের হিমেল হাওয়া খবর দিয়েছে, শীতের বুড়িকে ঘুম পাড়িয়ে আসছে...

…