নেশাকেই পেশায় পরিণত করুন

সাজগোজ উপ সম্পাদক · Jan 14, 2015 · 1 min read

নেশাকেই পেশায় পরিণত করুন

পড়াশোনার নানারকম চাপ সামলাতে সামলাতে আর পরিবারের প্রত্যাশামত কোন একটি ক্ষেত্রকে বেছে নিয়ে সেটাকেই অর্থের যোগান বানিয়ে চলার যে প্রতিনিয়ত প্রয়াস, সেখান থেকে বেরিয়ে আমরা কজন পারি নিজের শখকে নিয়ে একটু মেতে উঠতে? কজন পারি নিজের নেশাটিকে শান দিয়ে দিয়ে তা পেশায় রুপান্তর করে আমৃত্যু জীবনটাকে উদযাপন করে যেতে? ভেবেছি কখনও? হয়ত ভেবেছি, আবার হয়ত না!

এক কালে লোকের ধারণা ছিল ছবি আঁকা নেশা হতে পারে, কিন্তু তা থেকে অর্থের যোগান আসবে বলে ভাবাটা ঠিক বুদ্ধিমানের কাজ নয়। আর তাতে সম্মানও নেই। সম্মান আছে কেবল ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং পেশায়। ধারণাগুলোর পরিবর্তন হয়েছে এখন অনেকটাই। এইম ইন লাইফ ঠিক করতে গিয়ে এখন অনেকেই সাহস করে বেছে নিচ্ছেন ফোটোগ্রাফি, পেইন্টিং, মিউজিক কিংবা লেখালেখির মত বিষয়গুলোকে। তবে শখ বা নেশাকেই পেশা হিসেবে বেছে নিবেন কিনা এমন দোটানায় যারা ভুগছেন, আজকের এই লেখাটি তাদের জন্যই। জোর করে যে কাজ ভালো লাগে না, শুধুমাত্র সমাজে তার চাহিদা আছে ভেবে সেকাজে সারাজীবন ব্যয় করবেন বলে ঠিক করার আগে একটু সাহস করে নিজের নেশাটিকেই খানিক পলিশ করে দেখুনই না জীবন তাতে অর্থবহ হয় কিনা? চ্যালেঞ্জ নিতে শিখুন। ঠকবেন না।

[picture]

নেশাকে পেশায় রুপান্তরের আগে কয়েকটি ধাপে নিজেকে তৈরি করে নিন। ধাপগুলো দেখে আসি চলুনঃ

০১। শিখুন এবং আয়ত্ত করুনঃ

ভালোবাসার কাজটিকে আরও বেশি ভালো করে আয়ত্ত করতে চাইলে যত দ্রুত পারেন, শিখে নিন। শিখে নিয়ে চর্চা করতে থাকুন। বেসিক থেকে শুরু করে খুঁটিনাটি সবকিছুই যত বেশি জানবেন, প্রফেশনাল ক্ষেত্রে তা তত বেশি সুবিধা দেবে আপনাকে। আপনার কন্ট্যাক্টে থাকা সকল বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের পরামর্শ নিন নিয়মিত। দ্রুততার সাথে শিখে নিতে বলছি এ কারণে যে কাজে হাত দিলেই মূলত বাস্তবতা সম্পর্কে ভালো জানতে পারবেন। সেটি পড়াশোনা করে জানার চেয়ে কম সুবিধা দিবে না বৈকি! বরং কিছু ক্ষেত্রে একটু বেশিই সুবিধা দেবে।

০২। প্রাথমিক পরিকল্পনা শুরু করুনঃ

ক্যারিয়ার শুরু করার আগে একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করুন। সব ক্ষেত্রে তা হয়ত লাগবেও না, কিন্তু কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট তৈরি করে নিয়ে প্রস্তুত থাকার কোন জুড়ি নেই। বুদ্ধিমান মাত্রেই তা করে থাকে। আর তাছাড়া একটি ভালো পরিকল্পনা আসলে অচেনা পথের নির্দেশনার মতই কাজ করে অনেকটা। তবে পরিকল্পনা খুব বড় করতে যাবেন না যেন। ভজঘট পাকিয়ে সময় নষ্ট হবে তাতে। বরং ছোট ছোট লক্ষ্য স্থির করে এগোন। দিন শেষে তৃপ্তির খাতায় নাম থাকবে আপনারই।

০৩। নেটওয়ার্ক গড়ে তুলুনঃ

শক্তিশালী একটি নেটওয়ার্ক গড়ে তুলুন। একা পথ চলা শুধু কঠিন নয়, খানিক বোকামিও। আর ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো সম্পর্ক, কার্যকরী নেটওয়ার্ক এসবের গুরুত্ব সবসময়েই ছিল, আছে আর থাকবেও। সবকিছু একা সামলে নেয়ার ক্ষমতা তৈরি হয়ে না থাকলে সহযোগী ঠিক করুন। তা নাহলে আউটসোর্সও করতে পারেন। আজকাল অনেকেই ফ্রিল্যান্সে কাজ করে। তাদের মধ্য থেকেই সুদক্ষ কাউকে বেছে নিন। শ্রম লাঘব হবে, কাজেও গতি আসবে।

০৪। বিশ্রাম নিনঃ

ভালোবাসার কাজটিকে পেশায় পরিণত করে পথ চলা যখন শুরু করবেন, কাজকে তখন আর কাজ বলে মনেই হবে না। সমস্ত মন-প্রাণ, শক্তি দিয়ে কাজ করতে করতে ক্লান্তি চলে এলেও তা মন মানতে চাইবে কেন? কিন্তু তা যে মানতেই হবে! অবশ্যই বিরতি নিয়ে কাজ করবেন। টানা খাটুনি দিতে গিয়ে সুস্থতা হারিয়ে ফেলবেন না যেন। ভবিষ্যতের জন্য তা সমস্যাই সৃষ্টি করবে বরঞ্চ! কাজেই বিশ্রাম নিয়ে, ঠান্ডা মাথায়, সুস্থ শরীরে মন দিয়ে কাজ করুন।

০৫। অনুপ্রেরণা খুঁজুনঃ

ইতিহাস ঘেটে আপনার পুর্বসূরিদের সম্পর্কে জেনে নিন। জেনে নিন তারা কীভাবে জয় করেছেন নিজেদের স্বপ্নকে। সে অনুপ্রেরণাগুলোকে জড়ো করে নিজেকে উজার করে দিন আজই। সাফল্য ধরা দেবেই। হাজারটা অনুৎসাহকে পেছনে ফেলে আপনাকে সামনে ঠেলে দিতে একটি অনুপ্রেরণার গল্পই যথেষ্ট। আপনাকে শুধু উপযাচক হয়ে অনুপ্রেরণার উৎসটুকু খুঁজে নিতে হবে।

তো লেগে পড়ুন আজকে থেকে আপনার স্বপ্নটাকে ছুঁতে। মনটাকে তৈরি করে কাজে ঝাপিয়ে পড়ুন। সুদিন খুব বেশি দূরে নয়। শুভ কামনা রইল।

লিখেছেনঃ নুজহাত ফারহানা

ছবিঃ     nordljusfollowyourstar.blogspot.com

সম্পর্কিত লেখা

অভিনয় | সৃজনশীল পেশা
বিনোদন

অভিনয় | সৃজনশীল পেশা

" অভিনয় মানে অন্য কেউ হয়ে যাওয়া নয় বরং সম্পূর্ণ ভিন্ন কোন চরিত্রে নিজের সাথে সাদৃশ্য খুঁজে নেয়া তারপর নিজেকে সেখানে আবিষ্কার করা।" - মেরিল স্ট্রিপ, অ...

সুখী দাম্পত্য জীবন পাওয়ার সহজ রহস্য
সম্পর্ক

সুখী দাম্পত্য জীবন পাওয়ার সহজ রহস্য

বিয়ের অনুষ্টান শেষ। "অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো"- গল্পের মতোন জীবনের কাহিনীর সমাপ্তি ঘটে না। বিয়ের মাধ্যমে বরং দুইজন মানুষের শুরু...

স্পেশাল ইফেক্ট মেকাপের দুনিয়ায় তানশিয়ার পথ চলা
রিভিউ

স্পেশাল ইফেক্ট মেকাপের দুনিয়ায় তানশিয়ার পথ চলা

মেকাপ আর্টিস্ট তানশিয়াকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মতো কিছু নেই। বেশ কিছুদিন আগে প্রকাশিত ফ্রাইডে স্পেশাল ইন্টার্ভিউতে হাজির হয়েছিলেন তিনি। ওই সাক্ষা...

ট্যুরিজম এবং বাংলাদেশ | একজন ভ্রমণ প্রদর্শকের দৃষ্টিভঙ্গি
বেড়ানো

ট্যুরিজম এবং বাংলাদেশ | একজন ভ্রমণ প্রদর্শকের দৃষ্টিভঙ্গি

“পাখিদের দিকে তাকিয়ে ফুটবল ভাবে, যেহেতু উড়ছে, তার মানে ওকেও কেউ না কেউ নিশ্চয়ই লাথি মেরেছে! কিন্তু পাখিরা উড়ন্ত ফুটবলকে দেখে কি ভাবে? "যাহ বাবা! এ তো...

আরও পড়ুন

ভ্যালেন্টাইন’স ডে | প্রিয় মানুষকে পাশে নিয়ে কিভাবে কাটাবেন দিনটি?
সম্পর্ক

ভ্যালেন্টাইন’স ডে | প্রিয় মানুষকে পাশে নিয়ে কিভাবে কাটাবেন দিনটি?

ভ্যালেন্টাইন’স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস... খুব পরিচিত... খুব মধুর একটা দিন! অনেকে এই দিবসটিকে খুব পছন্দ করেন। অনেকে আবার ঢং বলেও সম্বোধন করেন! কারণ ছ...

বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে তুলুন
সংস্কৃতি

বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে তুলুন

ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মধুর ও কোমলতাময় অনুভূতি। সাহিত্য-শিল্প-সংস্কৃতি সর্বত্রই পাওয়া যায় ভালোবাসার সন্ধান।ভালোবাসার মূলত কোনো সংজ্ঞা আজও নির্দিষ্ট হ...

ফেইসবুকে ব্যবসার খুঁটিনাটি টিপস  
লাইফ স্টাইল

ফেইসবুকে ব্যবসার খুঁটিনাটি টিপস  

ছোট করে ব্যবসা শুরু করার জন্য আজকাল ফেইসবুকের কোন জুড়ি নেই। আর শুধু কি ছোট ব্যবসাই? অনেক বড়সড় ব্যবসাও চমৎকার দাঁড়িয়ে আছে ফেইসবুক পেইজের উপর ভিত্তি করে...

৬-১২ মাস বয়সী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ধাপ
মা ও শিশু

৬-১২ মাস বয়সী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ধাপ

শিশু মানেই সুন্দর, শিশু মানেই পবিত্র। জন্মের পর সব মা–বাবারই আগ্রহ থাকে শিশু কবে হামাগুড়ি দিবে, কবে উঠে বসবে, কখন হাঁটা শিখবে, কবে কথা বলা শিখবে। এগু...

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়
ফিটনেস

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়

স্থুলতাকে বলা চলে বর্তমান বিশ্বের সবচেয়ে অবহেলিত এক রোগ। স্থুলতা পরিহারের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী উপায় ব্যায়াম। এই সমস্যা বাদ দিলেও ব্যায়াম যে কারো স...

আপনার কিডনীর যত্ন নিন!
সুস্থতা

আপনার কিডনীর যত্ন নিন!

কিডনী মানুষের শরীরের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। মানবদেহের রক্ত পরিষ্কার করা, শরীরের বর্জ্য নিঃসরণ ও অন্যান্য কাজে কিডনী প্রয়োজনীয়। যেহেতু আমাদের শরীরের আ...

…