স্পাইসি হোল চিকেন

sub-editor · Mar 06, 2016 · 1 min read

স্পাইসি হোল চিকেন

আজকের রেসিপি আয়োজনে রয়েছে  স্পাইসি হোল চিকেন! অতিথিদের আপ্যায়নে বা পরিবারের সবাইকে নিয়ে ডিনার অথবা লাঞ্চ আইতেম হিসেবে এর জুড়ি নেই। তবে চলুন শিখে নেয়া যাক, স্পাইসি হোল চিকেনের পুরো প্রণালী।

[picture]

উপকরণ

  • গোটা মুরগি বড় (১ টা),
  • পেঁয়াজ বাটা (১ টেবিল চামচ)
  • পেঁয়াজ কুচোনো ১/৩ কাপ  
  • আদা- রসুন বাটা (১ টেবিল চামচ)
  • জিরা ও ধনে গুঁড়া বা বাটা (দেড় চা চামচ)
  • পোস্ত বাটা (১/২ চা চামচ)  
  • তেল (১/৩ কাপ)
  • দারুচিনি (১/২ ইঞ্চি)
  • কালো এলাচ (১ টা, গুঁড়া করে নেওয়া)
  • মরিচ গুঁড়া (১ চা চামচ)
  • লং-ছোট এলাচ-গোলমরিচ (২ টা করে পিষে নেওয়া)
  • হলুদ (১ চা চামচ)
  • ভিনিগার (১/২ কাপ)
  • কাঁচা মরিচ (৩-৪ টা)  
  • টমেটো পিউরি (১/২ কাপ)
  • আলু বোখারা (৩-৪ টা)
  • লবণ (১/২ চামচ আগে,পরে ১/২ চামচ)

প্রণালী

প্রথমে মুরগি ভাল করে ধুয়ে গলা কেটে পা দুটো বেঁধে নিন। এবার কাটা চামচ দিয়ে খুঁচিয়ে লবণ, ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখুন ১০ মিনিট ।ভিনিগার থেকে তুলে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।একটা বোলে কাঁচামরিচ বাদে সব মশলা মাখিয়ে নিন।মাখানো মশলার খানিকটা মুরগির ভেতর বাহিরে ভাল করে মাখিয়ে নিন। একটা গাঢ় প্যান বা বড় কড়াইতে তেল গরম করে তাতে অর্ধেক মশলাটা দিন। মশলাতে জল দিয়ে ভাল করে কষিয়ে তাতে মুরগিটা দিন। এপাশ ওপাশ উল্টে দিন ২-৩ বার । তারপর অল্প জ্বালে ঢেকে দিন । মাঝে একবার উল্টে দিয়ে আবার ঢেকে দিন। গোটা কাঁচামরিচ ছড়িয়ে দিন। ১০/১৫ মিনিট এভাবে রান্না করুন। তবে খেয়াল রাখবেন তলায় যেন মশলা লেগে না যায়। সেজন্য জ্বাল-এর দিকে নজর রাখবেন।মুরগি ভালমতো সেদ্ধ হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন। দারুন এই রেসিপি আমাদের সঙ্গে থাকুন।

ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

বাড়তি ওজন কমাতে চান?
ফিটনেস

বাড়তি ওজন কমাতে চান?

সামনে আপনার বিয়ে বা এনগেজমেন্ট? আধুনিক জগতের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ভারী স্বাস্থ্য অথচ ডিজাইনার ড্রেস পরার শখ ষোল আনা? ফ্রেন্ড সার্কেলে...

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন
বিউটি টিপস

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন

ছেলেদের জন্য চমৎকার ক্ল্যাসিক কিছু কোলন নিয়ে কিছুদিন আগে লিখেছি। সেখানেই কথা দিয়েছিলাম এর পরপরই খুব কম বাজেটের ভেতরের সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো নিয়েও...

ছেলেদের ভালো পারফিউম খুঁজতে হিমশিম খাচ্ছেন?
বিউটি টিপস

ছেলেদের ভালো পারফিউম খুঁজতে হিমশিম খাচ্ছেন?

গিফট হিসেবে মানিব্যাগ, পাঞ্জাবি এসব দিয়ে আর কতো বছর চালানো যায়? কিন্তু গিফট হিসেবে পারফিউম কেনাটাও রিস্কি, তাই না? যদি দামি একটা জিনিস অর্ডার দিয়ে কিন...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আরও পড়ুন

সরিষার তেলে মুরগি ভুনা
১ ঘণ্টার রান্না

সরিষার তেলে মুরগি ভুনা

মুরগি দিয়ে তৈরি সবকিছুই আমার ভালো লাগে। তাই আমার মা সবসময়ই ভিন্নভিন্ন আইটেম রান্না করেন আমার জন্য। মজাদার সেই আইটেমগুলো থেকে আজকে আমি আপনাদের একটি আইট...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

আস্ত চিকেন রোস্ট!
মেহমানদারী

আস্ত চিকেন রোস্ট!

[topbanner] অতিথি আপ্যায়নে আস্ত চিকেন রোস্টের জুরি নেই। তবে অতিথি আপ্যায়ন ছাড়াও পরিবারের সদস্যদের তাক লাগিয়ে দিতে একটু সময় বের করে তৈরি করে ফেলতে পার...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

…