রামাদান হেলথ কেয়ার ৩ | ১০টি উপায়ে দূর করুন ক্লান্তি

আনিকা ফওজিয়া · May 31, 2018 · 1 min read

রামাদান হেলথ কেয়ার ৩ | ১০টি উপায়ে দূর করুন ক্লান্তি

শরীরকে সবসময় ফিট রাখাটা যেমনটা আমরা কঠিন ভাবি, তেমন কঠিন কিন্তু নয়। শুধু একটু সৎ ইচ্ছা ও ধৈর্য যদি থাকে! কিছু রেগ্যুলার রুটিন মেনে চললে অনায়াসেই শরীরের সুস্থতা নিশ্চিত সম্ভব। অসুস্থ শরীরের ক্লান্তিভার যেন আমাদের সুস্থভাবে জীবনযাপনের পথে বাধা হয়ে না দাঁড়াতে পারে, তা কিছু প্রয়োজনীয় হেলথ কেয়ার টিপস দিয়েই আজকের রামাদান হেলথ কেয়ার ৩ পর্বটি সাজালাম।

রামাদান হেলথ কেয়ার ৩ পর্বের টিপসসমূহ

১) প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন

রামাদানে সুস্থতায় কোক, বার্গার এড়িয়ে চলুন - shajgoj.com

অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা এবং নিয়মিত শারীরিক পরিশ্রম হলো সুস্থতার চাবিকাঠি। যাদের কায়িক পরিশ্রম কম হয়, তাদের অবশ্যই নিয়মিত ব্যায়াম করা উচিত। বাড়তি চর্বি, মিষ্টি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড এবং সবরকম প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে বেশি বেশি ফলমূল আর শাক-সবজি খাবার অভ্যাস গড়ে তুলতে হবে।

২) ফলমূল ও শাকসবজি

রামাদানে সুস্থতায় খাবার শাকসবজি - shajgoj.com

রক্তচাপ নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ওজন নিয়ন্ত্রণ, ব্যায়াম এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলুন। ফলমূল, শাকসবজি এবং ওরাইজেনল সমৃদ্ধ খাবার আপনার হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

৩) চিবিয়ে খাবার অভ্যাস করুন

পাকস্থলীতে গ্যাস সৃষ্টি হয় এমন খাবার এড়িয়ে যাওয়াই ভালো। দ্রুত না খেয়ে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

৪) শর্করা জাতীয় খাবার খান

রামাদানে সুস্থতায় খাবার রুটি ও ভাত - shajgoj.com

সেহরিতে বিভিন্ন রকম ভালো শর্করা জাতীয় খাবার খান। যেমন- ঢেঁকি ছাটা চাল, বাসমতি চাল, লাল আটার রুটি ইত্যাদি। এগুলো ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘসময় পেট ভরা লাগে বলে ক্ষুধা লাগে না।

৫) প্রচুর পানীয় পান করুন

ইফতারের পর তাৎক্ষণিক এনার্জি পেতে ফলের রস, দুধ, চিনিযুক্ত লেবুর শরবত- এগুলো বেছে নিতে পারেন। পানিস্বল্পতা বা ডিহাইড্রেশন-কে দূরে রাখতে প্রচুর পরিমাণে পানি পান করুন।

৬) পর্যাপ্ত সময় ঘুমান

প্রতিদিন অন্ততপক্ষে ৬-৮ ঘণ্টা ঘুমান। আপনার সুস্থতা এবং সার্বিক পারফরম্যান্স কিন্তু আপনার ঘুমের অভাবের জন্য ভালো নাও হতে পারে।

৭) নিজেকে সময় দিন

নিজের ভালোলাগার কাজের জন্য আলাদা করে সময় বের করুন,যেমন– বই পড়া, সামাজিকতা বজায় রাখা, কোন শখ লালন করা ইত্যাদি। নিজেকে সময় দিলে মস্তিষ্ক শান্ত হবে এবং দুশ্চিন্তা কমবে। এতে করে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে পারবেন।

৮) নিজের কাজে মনোযোগ দিন

নিজের কাজ এবং টাইমলাইনে মনোযোগ দিন। সময়ের সব কাজ সময়ে শেষ করতে পারলে আপনি কর্ম জীবন নিয়ে ভালো অনুভব করবেন এবং চাপ বোধ করবেন না।

৯) সঠিক সময়ে পানি পান করুন

প্রতিবার খাবার গ্রহণের অন্ততপক্ষে আধঘণ্টা আগে এক গ্লাস পানি পান করুন। খাবার গ্রহণের পরপর পানি পান করবেন না, এতে করে হজমে অসুবিধা অনুভব করতে পারেন। খাবার গ্রহণের ৩০ মিনিট পর পানি করতে পারেন।

১০) কোলেস্টরল কমাতে কুকিং অয়েল খান

ভোজ্যতেলে থাকা ওরাইজেনল এবং পিইউএফএ খারাপ কোলেস্টরল কমায় এবং আপনার হার্ট হেলথ ভালো রাখে।আর ওমেগা ৩ (পলি আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড) এবং অরিয্যানল সমৃদ্ধ কুকিং অয়েল খান। এটি আপনার শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করবে।

উপরিউক্ত নিয়মগুলো আপনার সুস্থ জীবনযাপনে সহায়ক হবে। সন্তানদের খাওয়া-দাওয়া ও সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটা খুব জরুরী। কারণ এই ব্যাপারগুলো ছোটবেলা থেকেই অভ্যাসে পরিণত করতে হয়। আশা করছি, এই টিপস আপনাদের কাজে আসবে। সুস্থ থাকুন সবাই।

 

ছবি- সংগৃহীত: shutterstock

সম্পর্কিত লেখা

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো
লাইফ স্টাইল

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো

মানুষের মৌলিক প্রয়োজনের প্রথমেই চলে আসে খাদ্য। এই খাদ্য গ্রহণে রয়েছে হরেক রকমফের। খাদ্যের তালিকায় রকমফের থাকলেও খাদ্য গ্রহণের সময় অধিকাংশ ক্ষেত্রে...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!
মা ও শিশু

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি...

আরও পড়ুন

শরীরের বাড়তি ওজন কমিয়ে নিন ১০টি সহজ উপায়ে!
ফিটনেস

শরীরের বাড়তি ওজন কমিয়ে নিন ১০টি সহজ উপায়ে!

শরীরের বাড়তি ওজন কমিয়ে নিয়ে নিজেকে সুস্থ রাখতে কে না চায়? ভালো স্বাস্থ্য, সুস্থ শরীর আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইতিবাচক প্রভাব ফেলে। একজন সুস্থ মানুষে...

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?
মা ও শিশু

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?

বাচ্চার বয়স ৬ মাস+ হলেই তাকে বাড়তি খাবার দিতে হয়। ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। নতুন মায়েরা খুব স্বাভাবিকভাবেই একটু চিন্তায় থাক...

ত্বক সুন্দর রাখতে এড়িয়ে চলুন এই ৮টি খাবার
সুস্থতা

ত্বক সুন্দর রাখতে এড়িয়ে চলুন এই ৮টি খাবার

ত্বকের যত্নে প্রায়ই আমরা বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট বা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে থাকি। তবে সত্যিটা এই যে, আমরা যতই নামী-দামি প্রোডাক্ট ব্য...

ঠান্ডা পানি পান করার ৩টি বিষয় সম্পর্কে আপনি কতটুকু অবগত?
সুস্থতা

ঠান্ডা পানি পান করার ৩টি বিষয় সম্পর্কে আপনি কতটুকু অবগত?

অসহ্য গরম বা কনকনে ঠান্ডা অথবা আবহাওয়া যাই থাকুক না কেন সারাদিন কাজ করার পর আপনি কি এক গ্লাস বরফ ঠান্ডা পানি পান করে আপনার তৃষ্ণা নিবারণ করেন? ঠিক আছে...

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য
বিউটি টিপস

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য

রমজান হলো আত্মা ও শরীর শুদ্ধিকরণের মাস। এবার রমজান মাস গরমে পড়েছে। গরমের এই দিনে প্রায় ১৬ ঘণ্টা পানি পান ও খাদ্যাহার থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে। এজন...

রামাদান হেলথ কেয়ার ২ | ১০টি টিপস মানলে থাকবেন ফিট
সুস্থতা

রামাদান হেলথ কেয়ার ২ | ১০টি টিপস মানলে থাকবেন ফিট

প্রায় সবারই মোটামুটি বাইরে ২-৩ বার ইফতার করা হয়ে থাকে আমাদের, তাই না? আর সেই সাথে ভুঁড়িভোজের ব্যাপারটা তো আছেই! অতিরিক্ত আবোল-তাবোল খাওয়ায় কিন্তু অনেক...

…