চুলের যত্নে ৬টি চিরুনি | আপনি সঠিকটি ব্যবহার করছেন তো?

ফারিন · May 03, 2014 · 1 min read

চুলের যত্নে ৬টি চিরুনি | আপনি সঠিকটি ব্যবহার করছেন তো?

আমাদের প্রতিদিনের ব্যবহৃত চিরুনিটিই কিন্তু হতে পারে আপনার চুলের ক্ষতির কারণ। আপনি চুলের যত্নে সঠিক চিরুনি ব্যবহার করছেন তো? আজ আমরা আলোচনা করবো চুলের যত্নে ৬টি চিরুনি ও এর ব্যবহার নিয়ে। চলুন তবে বিভিন্ন প্রকার চিরুনির কিছু সাধারণ তথ্য জেনে নেয়া যাক!

চুলের যত্নে সঠিক চিরুনি নিয়ে যত কথা 

১) প্যাডল ব্রাশ

চুলের যত্নে প্যাডেল ব্রাশ - shajgoj.com

এটি একটি আয়তাকার হেড-ব্রাশ/চিরুনি যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এই ব্রাশটি মাঝারি থেকে লম্বা চুলের জন্য সবচেয়ে ভালো এবং চুলের জট ছাড়াতে কার্যকর।

২) পিন ব্রাশ

চুলের যত্নে পিন ব্রাশ - shajgoj.com

এটি ধাতব পিন যুক্ত ডিম্বাকৃতির চিরুনি। ধাতব পিনগুলো ঘন চুলের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে। এই চিরুনিটি ঘন ও কার্লি চুলের জন্য সবচেয়ে ভালো।

৩) কুইল ব্রাশ

চুলের যত্নে কুইল ব্রাশ - shajgoj.com

এই চিরুনিটি ডিম্বাকৃতির বা গোলাকৃতির যেটি কিনা মাথার ত্বক ম্যাসাজ করে এবং চুলের ন্যাচারাল অয়েল মাথায় ছড়িয়ে দিতে সাহায্য করে। এই চিরুনিটি সব ধরনের চুলের জন্য উপযুক্ত।

​৪) চওড়া-দাঁতযুক্ত চিরুনি ( Wide-tooth comb)

চুলের যত্নে চওড়া দাঁতযুক্ত চিরুনি - shajgoj.com

নামেই বোঝা যাচ্ছে, এই চিরুনিটির দাঁতগুলো ফাঁকা ফাঁকা যা চুলের জট ছাড়ায় এবং চুল ধোয়ার সময় শ্যাম্পু ও কন্ডিশনার পুরো মাথায় ছড়িয়ে দিতেও ব্যবহার করা যেতে পারে। এটি সব ধরনের চুলের জন্য, বিশেষত জট ছাড়াতে কার্যকর।

৫) বোর ব্রিস্‌ল ব্রাশ (Boar bristle brush)

চুলের যত্নে বোর ব্রিসল ব্রাশ - shajgoj.com

এই ব্রাশটি ভিন্ন আকৃতির হতে পারে। মূলত এর ব্রিস্‌ল গুলোই অন্যান্য চিরুনি থেকে এটিকে আলাদা করে। ব্রিস্‌লগুলো চুলের জন্য উপকারীও বটে। কেননা , ব্রিস্‌ল সফ্ট হওয়ায় চুল ছিড়ে যাওয়া থেকে রক্ষা পায়। এটি হেয়ার স্টাইলিং এ ব্যবহার করা হয়, এছাড়াও স্ক্যাল্পের সার্কুলেশন বৃদ্ধি করে। রুক্ষ চুলের জন্যও এই চিরুনিটি ভালো কাজ করে কারণ এটি চুলের ন্যাচারাল অয়েল চুলের আগা পর্যন্ত নিয়ে গিয়ে চুলকে কোমল, উজ্জ্বল করে ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৬) নরমাল চিরুনি

এছাড়াও শুধুমাত্র প্রতিদিনের ব্যবহারের জন্য রয়েছে নরমাল কিছু চিরুনি যেগুলো অনেক আকারের পাওয়া যায়। এগুলো ব্যবহারে চুল দেখায় কোমল ও মসৃণ।

চুলের যত্নে নরমাল চিরুনি - shajgoj.com

​চুলের প্রয়োজন বুঝে বেছে নিন সঠিক ও কার্যকর চিরুনি এবং কেনার আগে অবশ্যই চিরুনির গঠন উপাদান দেখে কিনুন।

আপনি চাইলে আপনার পছন্দমতো চিরুনি কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের চিরুনিটি!  

ছবি- সংগৃহীত: shutterstock

সম্পর্কিত লেখা

চুল পড়া কমাতে সঠিক চিরুনি ব্যবহার করছেন তো?
বিউটি টিপস

চুল পড়া কমাতে সঠিক চিরুনি ব্যবহার করছেন তো?

চুল পড়ার সমস্যা শুরু হতে পারে যে কোন বয়স থেকেই। ছেলে হোক বা মেয়ে হোক, এ সমস্যার ভুক্তভোগী যেন কমবেশি আমরা সবাই। চুলের যত্নে যে চিরুনিটি আপনি প্রতিদিন...

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!
চুলের যত্ন

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে খুব এস্থেটিক যে পণ্যটির উপস্থিতি মোটামুটি সব হেয়ার কেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যায়, সেটা হলো কাঠ...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

আরও পড়ুন

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলের জট ছাড়ানোর ১০টি উপায় জানেন কী?
চুলের যত্ন

চুলের জট ছাড়ানোর ১০টি উপায় জানেন কী?

চুলের জট ছাড়াতে যুদ্ধ করেন নি কখনও; লম্বা চুলের অধিকারী এমন মানুষ খুব কমই আছেন। আর শুষ্ক-রুক্ষ চুল হলে তো কথাই নেই, যুদ্ধ তখন মহাযুদ্ধে পরিণত হয়! প্রত...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

…