হেয়ার স্টাইলিং | চুলের ক্ষতির কারণ ও চুল মজবুত রাখার উপায়

তাহসিন তারান্নুম · Sep 24, 2018 · 1 min read

হেয়ার স্টাইলিং | চুলের ক্ষতির কারণ ও চুল মজবুত রাখার উপায়

চুলকে বলা হয়ে থাকে মানুষের সৌন্দর্যের একটি অপরিহার্য অংশ। এই চুলকে সুন্দর দেখাতে আমরা আজকাল অনেক রকম স্টাইলিং করে থাকি। ব্লো ড্রাই, আয়রন, রিবন্ডিং, চুল কালার... আজকাল স্টাইলিং এর জন্য আমরা কী না করি! কিন্তু ভেবে দেখুন তো! প্রতিনিয়ত হিট, কালার, কেমিক্যাল প্রোডাক্টস, সবই কিন্তু ক্ষণিকের জন্য আমাদের চুলকে সুন্দর দেখালেও দিন দিন চুলকে করে দিচ্ছে নিস্তেজ ও দুর্বল। চুলে থাকে কেরাটিন ও হাইড্রোজেন বন্ডস। যখন চুলে আমরা হিট অ্যাপ্লাই করি স্টাইলিং-এর জন্য, তা চুলের প্রোটিন ও হাইড্রোজেন বন্ড-গুলোকে ভেঙ্গে ফেলে এবং এটিই মূলত প্রধান কারণ চুলের ন্যাচারাল অয়েল ও প্রোটিন নষ্ট হওয়ার পেছনে। যার পরবর্তী ফল হিসেবে আমরা পাই চুল-পড়া, চুলের আগা ফেটে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া। কিন্তু তাই বলে আমরা স্টাইলিং টুলস ফেলেতো দিতে পারি না। বিভিন্ন অনুষ্ঠানে, বিয়েতে বা একটু নতুন লুক-এর জন্য স্টাইলিং লাগবেই। কিন্তু চুলের সঠিক যত্ন নিয়ে আমরা চুলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। চলুন দেখে নেই কিভাবে বাসায় বানিয়ে ফেলতে পারবেন উপকারী কিছু হেয়ার প্যাকস!

হেয়ার স্টাইলিং ও চুল মজবুত রাখার উপায়

১) হট অয়েল ট্রিটমেন্ট

 

বাসায় নারিকেল তেল সবারই থাকে। তেল গরম করে চুলে ম্যাসাজ করা খুবই উপকারী একটা পদ্ধতি চুলকে কোমল ও মসৃণ করার জন্য। প্যারাসুট অ্যাডভান্সড এনরিচড কোকোনাট হেয়ার অয়েল একটি খুবই ভালো অপশন হতে পারে। এটি পুরোপুরি খাঁটি নারকেল তেল যা চুলে পুষ্টি জুগিয়ে চুলকে করবে মজবুত ও স্বাস্থ্যবান। আপনার চুলের জন্য যতটুক প্রয়োজন ততটুক তেল নিয়ে অল্প গরম করে নিন। এবার পুরো চুলে আঙ্গুলের ডগা দিয়ে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরের দিন শ্যাম্পু করে ফেলুন।

২) নারকেল তেল ও আমন্ড মিল্কের মাস্ক

 

এই প্যাকটির জন্য ৩টেবিল চামচ প্যারাসুট অ্যাডভান্সড কোকোনাট হেয়ার অয়েল, ৩-৪ টেবিল চামচ আলমন্ড দুধ, একটি ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর পুরো চুলে লাগিয়ে ১-২ ঘণ্টা রেখে দিন। এবার পছন্দমত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৩) হেয়ার স্টাইলিং এর জন্য মেয়নেজ হেয়ার মাস্ক

 

মেয়নেজ চুলকে ঝকঝকে, মসৃণ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে। খাবারের পাশাপাশি আমরা এটিকে দারুণ একটি হেয়ার মাস্ক হিসেবে কাজ করতে পারে। একটি বাটিতে ২ টেবিল চামচ পরিমাণ মেয়নেজ নিয়ে তাতে অল্প পরিমাণ প্যারাসুট অ্যাডভান্সড কোকোনাট হেয়ার অয়েল দিয়ে মিক্স করে নিন। তারপর তা পুরো চুলে দিয়ে রেখে দিন ১ ঘণ্টার মত। এরপর শ্যাম্পু করে ফেলুন।

৪) কলা ও মধুর হেয়ার মাস্ক

 

এই হেয়ার মাস্কটি হিট স্টাইলিং টুলস ব্যবহারের ফলে নষ্ট হয়ে যাওয়া চুলের জন্য বেশ উপকারী একটি মাস্ক। কলা চুলের মসৃণতা ও কোমল ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে। একটি বাটিতে একটি কলা, ২-৩ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ পরিমান প্যারাসুট অ্যাডভান্সড কোকোনাট হেয়ার অয়েল নিয়ে ভালোভাবে চটকে নিন। রেখে দিন ১ ঘণ্টার মত। তারপর বরাবরের মত শ্যাম্পু!

ব্যস! এই কয়েকটি খুবই সহজ ঘরে বানানো হেয়ার মাস্ক আপনার চুলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। নিয়মিত ব্যবহার চুলকে করবে আবারো স্বাস্থ্যজ্জল।

আপনি যদি চুলের যত্নে অথেনটিক প্রোডাক্ট চান, তাহলে তা সংগ্রহ করতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে আর যদি নিজে গিয়ে কিনতে চান তবে সাজগোজের দুটি ফিজিক্যাল শপে গিয়েও কিনতে পারেন যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত।

ছবি- পিন্টারেস্ট.কম

Products in this article

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

বিয়ের মৌসুমে চুলের যত্ন | ৪টি প্যাকে দূর হবে আগা ফাটা ও রুক্ষতা!
চুলের যত্ন

বিয়ের মৌসুমে চুলের যত্ন | ৪টি প্যাকে দূর হবে আগা ফাটা ও রুক্ষতা!

পাশের বাড়িতে গান বাজছে। কি গান জানেন? “লীলাবালী লীলাবালী ভর যুবতি সই গো, কী দিয়া সাজাইমু তরে….”- তার মানেই হলুদ সন্ধ্যা। আর একটু দূরে এক কনভেনশন হল থে...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?
রিভিউ

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?

চুল শুকানোর জন্য আমরা অনেকেই রেগুলার হেয়ার ড্রাইয়ার ব্যবহার করে থাকি। আর বাসায় বসে যদি চুলে হিট দিয়ে স্টাইলিং করা যায়, তাহলে পার্লারে যাওয়ার কি দরকার!...

আরও পড়ুন

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

রুক্ষ ও শুষ্ক চুলের জন্য ফাস্ট অ্যান্ড ইজি সলিউশন
চুলের যত্ন

রুক্ষ ও শুষ্ক চুলের জন্য ফাস্ট অ্যান্ড ইজি সলিউশন

চরম শীত পড়লো এবার তাই না? নরমালি চুলের যত্নে একটু রেগুলার তেল মাখা বা সপ্তাহে একবার নিয়ম করে মাস্ক ইউজ করে, এমন মানুষ খুঁজে পাওয়া ভার! আর গরমে আর স্যা...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

কর্মজীবী নারীর চুলের যত্নে ৩ টি হেয়ার মাস্ক!
চুলের যত্ন

কর্মজীবী নারীর চুলের যত্নে ৩ টি হেয়ার মাস্ক!

চুলের যত্ন? কে নেবে? আমি!! সময় কোথায়? একে তো অফিসে কাজের প্রেশার, তার উপর বাসায় ফিরে শুধু কাজ আর কাজ। বিশ্রাম নেয়ারই সময় পাই না, হেয়ার কেয়ার তো দূরের...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

টিনেজে বেসিক হেয়ার কেয়ার | এ সময়ে চুলের যত্ন কীভাবে নিবেন?
চুলের যত্ন

টিনেজে বেসিক হেয়ার কেয়ার | এ সময়ে চুলের যত্ন কীভাবে নিবেন?

এইতো সেদিন সাফা ১৬ বছর বয়সে পা দিলো। কিন্তু বয়স কম হলে কী হবে, ফ্যাশনে সে অনেক বেশি এগিয়ে। যুগের সাথে তাল মিলিয়ে সেও মেকআপ আর হেয়ার স্টাইলিং করছে। চু...

…