জরায়ুতে জীবাণুর সংক্রমণ | পি আই ডি হওয়ার লক্ষণ ও চিকিৎসা কী?

ডঃ নুসরাত জাহান · Feb 28, 2015 · 1 min read

জরায়ুতে জীবাণুর সংক্রমণ | পি আই ডি হওয়ার লক্ষণ ও চিকিৎসা কী?

পি আই ডি (পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ) হচ্ছে জরায়ু এবং ডিম্বনালীতে জীবাণুর সংক্রমণ। মাঝে মাঝে এটি ডিম্বাশয়কেও আক্রান্ত করতে পারে। পি আই ডি (Pelvic Inflammatory Disease) এর একটি কমন কারণ হচ্ছে  Chlamydia and gonorrhoea নামক জীবাণুর সংক্রমণ। এছাড়া অন্যান্য কিছু জীবাণুও এই রোগের কারণ ঘটাতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে যৌনবাহিত রোগের মাধ্যমে এই জীবাণুর প্রবেশ ঘটে। এছাড়াও গর্ভপাত, জরায়ুর কোন অপারেশন, অনিরাপদ শারীরিক সম্পর্ক ইত্যাদির মাধ্যমে জীবাণুর প্রবেশ ঘটতে পারে।  চলুন জেনে নিই জরায়ুতে জীবাণুর সংক্রমণ হওয়ার লক্ষণ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত।

জরায়ুতে জীবাণুর সংক্রমণ (পি আই ডি) হওয়ার লক্ষণ

কিছু লক্ষণ দেখে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জরায়ুতে জীবাণুর সংক্রমণ (পি আই ডি) রোগে আক্রান্তদের সনাক্ত করা যায়। এ রোগের কিছু পরিচিত লক্ষণ হলঃ

  • তলপেটে ব্যথা, জ্বর এবং এবনরমাল স্রাব।
  • মাসিক অনিয়মিত হওয়া, এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং পেটে ব্যথা।
  • সহবাসে ব্যথা অনুভূত হওয়া।

এই লক্ষণগুলোর তীব্রতা কম বা বেশি হতে পারে। এমনকি অনেক সময় কোন ধরণের লক্ষণ প্রকাশ ছাড়াও আপনি এ রোগে আক্রান্ত হতে পারেন। কারণ এ রোগের জীবাণুগুলো অনেক সময় কোন ধরণের লক্ষণ প্রকাশ ছাড়াই জরায়ুর মুখে সুপ্ত অবস্থায় থাকতে পারে। এ রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষার দরকার হয়। জরায়ুর মুখ বা মুত্রনালী থেকে ডিসচার্জ নিয়ে পরীক্ষা করে জীবাণুর উপস্থিতি নির্ণয় করা যেতে পারে। এছাড়া সংক্রমণের লক্ষণ বোঝার জন্য রক্ত, ইউরিন পরীক্ষা ও পেটের আলট্রাসনোগ্রাম করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ল্যাপারস্কপি পরীক্ষার মাধ্যমে এ রোগের উপস্থিতি নিশ্চিত করা হয় এবং একই সময় চিকিৎসাও সম্ভব।

জরায়ুতে জীবাণুর সংক্রমণ (পি আই ডি) হলে এর চিকিৎসা কী?

প্রাথমিক অবস্থায় এন্টিবায়োটিক এবং পেইন কিলার দিয়ে জরায়ুতে জীবাণুর সংক্রমণ হলে চিকিৎসা করা হয়। এ ক্ষেত্রে ঔষধগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় খেতে হবে। একই সাথে হাজব্যান্ড বা পার্টনারের চিকিৎসাও জরুরী। অন্যথায় বারবার জীবাণু সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। বিশেষ কিছু ক্ষেত্রে সার্জারি করার দরকার হতে পারে যেমন, ডিম্বনালী সংক্রমিত হয়ে পুঁজের সৃষ্টি হলে এবং বন্ধ্যাত্বের চিকিৎসায়। এছাড়া যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে লক্ষণের তীব্রতা কমানোর জন্য ডিম্বনালী এবং জরায়ু সার্জারি করে অপসারণ করা হয়।

কেন সময়মত চিকিৎসা করা জরুরী?

জরায়ুতে জীবাণুর সংক্রমণ হলে এর চিকিৎসা সময় মত না করালে কিছু দীর্ঘমেয়াদী জটিলতার সৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে-

দীর্ঘদিন ধরে তলপেট ব্যথা, মাজা ব্যথা, ডিম্বনালীর পথ বন্ধ হয়ে বা জরায়ু এবং এর আশে পাশের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক অবস্থান নষ্ট হয়ে সন্তান ধারণে অক্ষমতা বা বন্ধ্যাত্বের কারণ হয়, ডিম্বনালীর পথ বাধাগ্রস্থ হয়ে একটোপিক প্রেগনেন্সি (জরায়ুর বাইরে গর্ভধারণ) হতে পারে।

প্রজননতন্ত্র সংক্রমণের যথাযথ চিকিৎসা না নিলে গর্ভপাত, সময়ের আগে বাচ্চা প্রসব এবং কম ওজনের বাচ্চা জন্মদানের সম্ভাবনা বেড়ে যায়।

জরায়ুতে জীবাণুর সংক্রমণ কীভাবে প্রতিরোধ সম্ভব?

এটি একটি প্রতিরোধযোগ্য সমস্যা। সচেতনতা আপনাকে এ সমস্যায় আক্রান্ত হবার হাত থেকে রক্ষা করতে পারে। নিরাপদ শারীরিক সম্পর্ক এবং কনডোম ব্যবহার জীবাণুর সংক্রমণ থেকে জরায়ুকে রক্ষা করে। যত্রতত্র এম আর (গর্ভপাত) করানো থেকে বিরত থাকতে হবে। এম আর বা ডিএন্ড সি করার দরকার হলে রেজিস্টার্ড ডাক্তার দিয়ে জীবাণুমুক্ত পরিবেশে করতে হবে। এ রোগের লক্ষণ দেখা দেবার দুই থেকে তিন দিনের মধ্যে চিকিৎসা শুরু করলে জটিলতার হার অনেকাংশে  কমে যায়।

ছবিঃ সংগৃহীত -  হাফিংটনপোস্ট.কম, ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ৬টি ঝুঁকিপূর্ণ কারণ জানা আছে কি?
সুস্থতা

গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ৬টি ঝুঁকিপূর্ণ কারণ জানা আছে কি?

মা হওয়ার সময় একটি মেয়ের শরীর ও মনে ঘটে নানারকম স্বাভাবিক পরিবর্তন ও প্রতিক্রিয়া। প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যা বিপদ ডেকে আন...

গর্ভপাতের কারণ ও লক্ষণ | জানেন কি এর প্রতিরোধ ও চিকিৎসা?
মা ও শিশু

গর্ভপাতের কারণ ও লক্ষণ | জানেন কি এর প্রতিরোধ ও চিকিৎসা?

একজন নারীর জন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা হওয়া। মা-বাবা সহ পুরো পরিবার রঙিন স্বপ্নের জাল বুনতে থাকেন নবাগত অতিথিকে নিয়ে। তবে একটি মিসক্যারেজ বা গর্...

জরায়ুতে ফাইব্রয়েড এর উপসর্গ, রোগ নির্ণয় ও চিকিৎসা কি?
সুস্থতা

জরায়ুতে ফাইব্রয়েড এর উপসর্গ, রোগ নির্ণয় ও চিকিৎসা কি?

টিউমার শব্দটি শুনলে বেশিরভাগ মানুষের মনেই ক্যান্সারের আতঙ্ক সৃষ্টি হয়। তবে ইউটেরাসের টিউমার জানলে সে মাত্রা কয়েক গুন বেড়ে যায়। জরায়ু বা ইউটেরাসের মধ্য...

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?
সুস্থতা

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?

চেম্বারে প্রায়ই এমন কিছু রোগী আসেন, যারা প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন, 'পুরো শরীরে ব্যথা!' এই কথা বলতেও তারা খুব বিব্রতবোধ করেন। অনেকেই জানান যে এ...

আরও পড়ুন

গর্ভধারণের প্রথম দিকে গর্ভপাত | জানেন কি কারণ, উপসর্গ ও প্রতিকার?
মা ও শিশু

গর্ভধারণের প্রথম দিকে গর্ভপাত | জানেন কি কারণ, উপসর্গ ও প্রতিকার?

গর্ভধারণ একজন মায়ের জন্য অনেক আনন্দের একটা বিষয়। অনেক স্বপ্ন জড়িয়ে থাকে এতে। কিন্তু অনেক সময় সেই স্বপ্নের আকাশে গর্ভপাত নামক ঘন কালো মেঘ দেখা দিতে পার...

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?
সুস্থতা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?

'ভিটামিন ডি' করোনাকালে বেশ পরিচিত হয়ে উঠেছে লোকমুখে, বিশেষত এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী গুণটির জন্য। যদিও এই ‘সান শাইন ভিটামিন’ এর রয়েছে আরো নান...

ফুসফুসে ইনফেকশন | লক্ষণ ও ধরন জেনে সচেতন হচ্ছেন তো?
সুস্থতা

ফুসফুসে ইনফেকশন | লক্ষণ ও ধরন জেনে সচেতন হচ্ছেন তো?

বিভিন্ন রোগ সৃষ্টিকারী অণুজীবের মাধ্যমে ফুসফুসের কোষগুলো আক্রান্ত হলে ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। এইসব অণুজীবের সাথে লড়াই করতে যেয়ে শরীরের রোগ প্রতিরোধক...

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাব জানেন কি?
চুলের যত্ন

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাব জানেন কি?

পি এইচ বা পটেনশিয়াল অব হাইড্রোজেন হলো কোন একটি পদার্থের অ্যাসিডিক বা অ্যালকালি-এর পরিমাপ। ০-১৪ পর্যন্ত মাপের স্কেল দ্বারা এটি পরিমাপ করা হয়। মানুষের চ...

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?
সুস্থতা

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?

মাথা ব্যথা কখনো হয় নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার। আমাদের সবারই কম বেশি মাথা ব্যথা হয়। মাথা ব্যথা হলেই আমরা ওষুধ কিনে খেয়ে ফেলি। যা করা মোটেই উচিত...

মূত্রনালীর সংক্রমণ | ইউটিআই হওয়ার লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিকার কী?
সুস্থতা

মূত্রনালীর সংক্রমণ | ইউটিআই হওয়ার লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিকার কী?

প্রস্রাবে জ্বালাপোড়া করছে? বারবার প্রস্রাব হচ্ছে? প্রস্রাবের বেগ ধরে রাখতে পারছেন না? আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে এ ধরনের সমস্যার সম্মুখীন হলে...

…