জরায়ুতে ফাইব্রয়েড এর উপসর্গ, রোগ নির্ণয় ও চিকিৎসা কি?

বৈশাখী · Jun 18, 2014 · 1 min read

জরায়ুতে ফাইব্রয়েড এর উপসর্গ, রোগ নির্ণয় ও চিকিৎসা কি?

টিউমার শব্দটি শুনলে বেশিরভাগ মানুষের মনেই ক্যান্সারের আতঙ্ক সৃষ্টি হয়। তবে ইউটেরাসের টিউমার জানলে সে মাত্রা কয়েক গুন বেড়ে যায়। জরায়ু বা ইউটেরাসের মধ্যে বিনাইন (ক্যান্সার নয়) টিউমারকে মেডিকেল সাইন্সের ভাষায় বলে ইউটেরাইন ফাইব্রয়েড। এটির উৎপত্তি স্থান জরায়ুর পেশি। কিন্তু জেনে রাখুন, এই টিউমার থেকে ক্যান্সার হয় না। ২০১০ সালের হিসেব অনুযায়ী, বিশ্বের প্রায় সাড়ে ৬ শতাংশ মহিলার জরায়ুতে ফাইব্রয়েড আছে। কিন্তু এর সুনির্দিষ্ট উপসর্গ না থাকায় এবং এই রোগ সম্পর্কে সঠিক ধারনা না থাকায় তা সনাক্ত করা কঠিন ছিল। বর্তমান বিশ্বের নারীরা আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে তাই এখন রোগও দ্রুত নির্ণয় হচ্ছে। চলুন জেনে নিই জরায়ুতে ফাইব্রয়েড এর উপসর্গ, রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে বিস্তারিত।

জরায়ুতে ফাইব্রয়েড এর উপসর্গ, রোগ নির্ণয় ও চিকিৎসা

জরায়ুতে ফাইব্রয়েড আছে বুঝার কিছু উপসর্গ

ইউটেরাসের ফাইব্রয়েডের কোন সুনির্দিষ্ট উপসর্গ নেই। এটি নির্ভর করে ফাইব্রয়েডের অবস্থানের উপর। ফাইব্রয়েডের অবস্থান অনুসারে এটি সাবমিউকোসাল বা ফেলোপিয়ান টিউবের কাছে থাকলে ইনফার্টালিটি, ইউটেরাসের লাইনিং এর উপর থাকলে বেশি ব্লিডিং জাতীয় সমস্যা হতে পারে। ফাইব্রয়েড একটা বড় অথবা অনেকগুলো ছোট ছোট হতে পারে। এটি যত বড় হয় এর উপসর্গ বা সমস্যা তত বাড়ে। এর কিছু উপসর্গ হলো - তলপেটে ভারী ভাব, মৃদু থেকে তীব্র ব্যথা-যন্ত্রণা, পেটে অস্বস্তি, মল-মূত্র ত্যাগের সময় ব্যথা, বারবার বাথরুম পাওয়া ইত্যাদি নানা রকম সমস্যা।

এছাড়া সন্তানহীনতা এবং রেকারিং মিসক্যারেজের সম্ভবনা থাকে। সময় মতো সঠিক চিকিৎসা না হলে প্রতিমাসে অতিরিক্ত ব্লিডিং হতে হতে আয়রনের অভাব জনিত রোগ অ্যানিমিয়া হতে পারে।

জরায়ুতে ফাইব্রয়েড নির্ণয়ে করণীয়

জরায়ুতে ফাইব্রয়েড রোগটি পুরোপুরি বংশগত না হলেও একই পরিবারে লক্ষ্য করা যায়। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা কম, বেশি হলে ইউটেরাসের ফাইব্রয়েডের সম্ভবনা বাড়ে। অধিক ওজনও এই রোগের একটি কারণ। সেক্ষেত্রে সন্দেহ হলে একজন স্ত্রী-রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। পেলভিক এক্সাম, আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআই ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করা হয়ে থাকে।

ইউটেরাসের ফাইব্রয়েডের চিকিৎসা

ইউটেরাসের ফাইব্রয়েডের নানা রকমের চিকিৎসা আছে। রোগের ধরন ও উপসর্গ অনুযায়ী চিকিৎসার প্রয়োজন হয়। অনেকের চিকিৎসা প্রয়োজনই হয় না। কারণ যদি কোন কষ্টকর উপসর্গ না থাকে, মেনোপজের পরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ কমে যায় এবং ফাইব্রয়েডগুলোও ছোট হয়ে যায়, উপসর্গ এমনিতেই চলে যায়। অনেক ক্ষেত্রে অল্প মাত্রার কন্ট্রাসেপটিভ পিল বা অন্য ওষুধ দিয়েও চিকিৎসা করানো হয়।

জরায়ুর ফাইব্রয়েডের চিকিৎসা - shajgoj.com

কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে  সমস্যা দূর করা যায়। তবে অধিক গুরুতর সমস্যা যাদের, তাদের হিস্ট্রেক্টমি বা ইউটেরাস কেটে বাদ দিতে হয়। অবশ্য ইদানিং পেট না কেটেই ট্রান্সভ্যাজাইনাল বা ল্যাপারোস্কোপিক হিস্ট্রেক্টমি করা হয়।

জরায়ুতে ফাইব্রয়েডের কারণে ইনফার্টিলিটি হলে প্রথমে ল্যাপারোস্কোপিক বা হিস্টেরোস্কোপিক পদ্ধতিতে ফাইব্রয়েডকে কেটে বাদ দিতে হবে। এরপর ইনফার্টালিটির চিকিৎসা শুরু করতে হবে। হতাশ হওয়ার কিছু নেই। পরিশেষে, ইউটেরাসের ফাইব্রয়েড একটি সহজ নিরাময় যোগ্য রোগ। ভয় না পেয়ে সঠিক সময়ে সুচিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

ছবিঃ ফিটনেসসুত্রা.কম, সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

হেভি ব্লিডিং এর কারণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানেন তো?
সুস্থতা

হেভি ব্লিডিং এর কারণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানেন তো?

বেশিরভাগ মেয়েরাই জীবনের কোনো না কোনো পর্যায়ে মাসিক সংক্রান্ত সমস্যায় ভোগে। স্বভাবগত কারণে হোক বা নিজের প্রতি অবহেলায়, অনেক মেয়েরা তাদের শারীরিক সমস্যা...

জরায়ুর ফাইব্রয়েড টিউমার কি প্রেগনেন্সির জটিলতা বাড়িয়ে দিতে পারে?
মা ও শিশু

জরায়ুর ফাইব্রয়েড টিউমার কি প্রেগনেন্সির জটিলতা বাড়িয়ে দিতে পারে?

ফাইব্রয়েড জরায়ুর একটি অতি পরিচিত টিউমার। ৩৫ বছরের বেশি বয়সী নারীদের প্রতি ১০০ জনে ৩৫ জনের এই টিউমার থাকতে পারে। এই টিউমারের লক্ষণগুলো হলো মাসিকের সময়...

জরায়ুতে জীবাণুর সংক্রমণ | পি আই ডি হওয়ার লক্ষণ ও চিকিৎসা কী?
সুস্থতা

জরায়ুতে জীবাণুর সংক্রমণ | পি আই ডি হওয়ার লক্ষণ ও চিকিৎসা কী?

পি আই ডি (পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ) হচ্ছে জরায়ু এবং ডিম্বনালীতে জীবাণুর সংক্রমণ। মাঝে মাঝে এটি ডিম্বাশয়কেও আক্রান্ত করতে পারে। পি আই ডি (Pelvic Inflam...

মুখের টিউমার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?
সুস্থতা

মুখের টিউমার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিকেই সাধারণত টিউমার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। আর সেটা যদি হয় মুখে বা মুখগহ্বরের যেকোনো জায়গায়, তখন তাকে মুখের টিউমার বলা হ...

আরও পড়ুন

ব্রেইন টিউমার | মস্তিষ্কের জটিল এই রোগ সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

ব্রেইন টিউমার | মস্তিষ্কের জটিল এই রোগ সম্পর্কে কতটুকু জানেন?

ব্রেইন টিউমার হলো একটি জটিল শারীরিক অবস্থা, যা ব্রেইনের সেলের অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়ে থাকে। এই অস্বাভাবিক বৃদ্ধি ব্রেইনের যে কোনো অংশে হতে পারে,...

বন্ধ্যাত্বের চিকিৎসা ল্যাপারোস্কপি কখন এবং কেন করা হয়?
সুস্থতা

বন্ধ্যাত্বের চিকিৎসা ল্যাপারোস্কপি কখন এবং কেন করা হয়?

বন্ধ্যাত্বের চিকিৎসা ল্যাপারোস্কপি নিয়ে আমাদের সমাজে নারী-পুরুষেরা খুব কমই ধারণা রাখে। ল্যাপারোস্কপি এক ধরনের সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে প...

পারকিনসন ডিজিজ বা অনিয়ন্ত্রিত হাতের কাঁপুনি হওয়ার কারণ ও চিকিৎসা
সুস্থতা

পারকিনসন ডিজিজ বা অনিয়ন্ত্রিত হাতের কাঁপুনি হওয়ার কারণ ও চিকিৎসা

আসগর আলী কিছুতেই তার হাতের কাঁপুনি বন্ধ করতে পারছেন না। কথা বলার সময় কাঁপুনি আরও বেড়ে যায়। অবাক চোখে হাতের দিকে তাকিয়ে বলেন, 'এ কার হাত! আমার হাত আমার...

গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ৬টি ঝুঁকিপূর্ণ কারণ জানা আছে কি?
সুস্থতা

গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ৬টি ঝুঁকিপূর্ণ কারণ জানা আছে কি?

মা হওয়ার সময় একটি মেয়ের শরীর ও মনে ঘটে নানারকম স্বাভাবিক পরিবর্তন ও প্রতিক্রিয়া। প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যা বিপদ ডেকে আন...

সোরিয়াসিস রোগ হবার কারণ, সংক্রমণের স্থান ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?
সুস্থতা

সোরিয়াসিস রোগ হবার কারণ, সংক্রমণের স্থান ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?

সোরিয়াসিস ত্বকের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এতে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে। ফলে ত্বকের ওপর বাড়তি কোষের একটি বোঝা জমে ওঠে। এতে ত্বকের স্...

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?
সুস্থতা

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?

রওশন আরা বেশ কিছুদিন ধরে কাঁধের ব্যথায় ভুগছেন। ব্যথার মেডিসিন খেয়েছেন, এতে ব্যথা কিছুটা কমে বটে কিন্তু পুরোপুরি সেরে যায় না। হাত নাড়াতে গেলেই ব্যথা চর...

…