জরায়ুর ফাইব্রয়েড টিউমার কি প্রেগনেন্সির জটিলতা বাড়িয়ে দিতে পারে?

Munia · Jun 25, 2023 · 1 min read

জরায়ুর ফাইব্রয়েড টিউমার কি প্রেগনেন্সির জটিলতা বাড়িয়ে দিতে পারে?

ফাইব্রয়েড জরায়ুর একটি অতি পরিচিত টিউমার। ৩৫ বছরের বেশি বয়সী নারীদের প্রতি ১০০ জনে ৩৫ জনের এই টিউমার থাকতে পারে। এই টিউমারের লক্ষণগুলো হলো মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত ও ব্যথা হওয়া। যদিও প্রায় ৭৫% ক্ষেত্রে এই টিউমার কোনো ধরনের লক্ষণ প্রকাশ ছাড়াও থাকতে পারে। জরায়ুর ফাইব্রয়েড টিউমার নিয়ে কি কনসিভ করা যায়? এক্ষেত্রে প্রেগনেন্সির জটিলতা বাড়তে পারে? চলুন জেনে নেই আজ।

জরায়ুর ফাইব্রয়েড টিউমার এর ধরন

প্রেগনেন্সির সময় কিংবা অন্যান্য কারণে পেটের আল্ট্রাসাউন্ড করার সময় এটি ধরা পরে। অবস্থানভেদে এই টিউমার তিন ধরনের হয়ে থাকে। যেমনঃ সাব-সেরাস, ইন্ট্রা-মুরাল ও সাব-মিউকাস। এর মধ্যে সাধারণত সাব মিউকাস টিউমারই অধিক জটিলতার কারণ হয়ে থাকে, কারণ এটি জরায়ুর ভেতরের দিকে অবস্থান করে।

জরায়ুর ফাইব্রয়েড টিউমার এর ধরন

কোন ক্ষেত্রে টিউমার অপসারণ করা প্রয়োজন?

গর্ভধারণের আগেই যদি এই টিউমার ধরা পরে তবে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। টিউমারটি যদি আকারে ছোট হয়ে থাকে এবং বাচ্চা হওয়ার পথে এটি প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে গর্ভধারণের চেষ্টা করে যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে টিউমার অপসারণ করার দরকার হবে, যেমন-

  • দীর্ঘ দিন চেষ্টার পরও গর্ভধারণে ব্যর্থ হলে এবং বন্ধ্যাত্বের আর কোনো কারণ না পাওয়া গেলে
  • তিন বা এর অধিকবার গর্ভপাত হলে

বন্ধ্যাত্ব সমস্যার জন্য টিউমার অপারেশন করার আগে কিছু শর্ত পূরণ করা জরুরি। বন্ধ্যাত্বের জন্য অন্য কোনো কারণ আছে কিনা তা দেখে নিতে হবে আগে। হিস্টারো স্যালফিংগোগ্রাম বা ল্যাপারোস্কপি করে ফেলোপিয়ান টিউব (ডিম্বনালী) খোলা কিনা তা নিশ্চিত হতে হবে। এগ সাইজ ঠিক আছে কিনা ও স্বামীর শুক্রানু বা বীর্য নরমাল আছে কিনা সেটাও জেনে নিতে হবে।

বন্ধ্যাত্ব সমস্যা

জরায়ুর ফাইব্রয়েড টিউমার ও প্রেগনেন্সি জটিলতা

জরায়ুতে টিউমার থাকা অবস্থায়ও গর্ভধারণ হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে তা কোনো অসুবিধা করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে টিউমারের কারণে মা ও সন্তানের বিভিন্ন জটিলতা হতে পারে, যেমন-

১) গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে টিউমারটি যদি সাব মিউকাস হয়। কারণ সাব মিউকাস টিউমার জরায়ুর ভেতরে অবস্থিত হওয়ায় ভ্রুণ ও প্লাসেন্টার স্থাপনকে বাধাগ্রস্থ করে।

২) প্রেগনেন্সির কারণে এই টিউমারেরও কিছু পরিবর্তন হয় যা জটিলতা তৈরি করে। যেমন, জরায়ু বড় হওয়ার সাথে সাথে টিউমারের আকার বা সাইজ পরিবর্তন হতে পারে। অনেক সময় টিউমারের মধ্যে রক্তক্ষরণ হয়ে অথবা পানি জমা হয়ে পেটে প্রচন্ড ব্যথার সৃষ্টি করতে পারে।

জরায়ুর ফাইব্রয়েড টিউমার

৩) প্লাসেন্টা যদি টিউমারের উপর অবস্থিত হয় তবে অনেক সময় প্লাসেন্টা সেপারেশন হয়ে ব্লিডিং হতে পারে।ফাইব্রয়েডের কারণে অনেক সময় নরমাল ডেলিভারির পথ বাধাগ্রস্থ হয় এবং সিজারের প্রয়োজন হতে পারে।

সিজারের সময় টিউমার অপসরণ করা যাবে?

সিজারের সময় টিউমারটি ফেলা যাবে কিনা এটি ডিপেন্ড করে টিউমারে কোনো জটিলতা আছে কিনা, এটি জরায়ুর কোথায় অবস্থিত এবং এর সাইজ কেমন সেই বিষয়গুলোর উপর। তবে এই সময়ে অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। বেবি ডেলিভারির পরে অনেক টিউমার আকারে ছোট হয়ে যায়। তাই আপনার গাইনোকলজিস্ট সিদ্ধান্ত নিবেন যে পরবর্তীতে করণীয় কী হবে।

আজ আমরা জরায়ুর ফাইব্রয়েড টিউমার নিয়ে বেশ কিছু তথ্য জানলাম। জরায়ুর ফাইব্রয়েড টিউমার একদমই অবহেলা করা যাবে না। সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে। আর প্রেগনেন্সি প্ল্যান করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে দরকারি টেস্টগুলো করিয়ে নিতে হবে। শুভ কামনা সকলের জন্য। ভালো থাকবেন।

লেখা- ডা. উম্মুল নুসরাত জাহান এমবিবিএস, এফসিপিএস(অবস-গাইনী), এম আর সিওজি(ইংল্যান্ড) কনসালটেন্ট (গাইনী) বি আর বি হসপিটালস লি: ইনফরমেশনঃ ০১৭৭৭ ৭৬৪৮০০-৩   ছবি- সাটারস্টক, হেলথলাইন

Products in this article

সম্পর্কিত লেখা

ব্রেইন টিউমার | মস্তিষ্কের জটিল এই রোগ সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

ব্রেইন টিউমার | মস্তিষ্কের জটিল এই রোগ সম্পর্কে কতটুকু জানেন?

ব্রেইন টিউমার হলো একটি জটিল শারীরিক অবস্থা, যা ব্রেইনের সেলের অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়ে থাকে। এই অস্বাভাবিক বৃদ্ধি ব্রেইনের যে কোনো অংশে হতে পারে,...

মুখের টিউমার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?
সুস্থতা

মুখের টিউমার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিকেই সাধারণত টিউমার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। আর সেটা যদি হয় মুখে বা মুখগহ্বরের যেকোনো জায়গায়, তখন তাকে মুখের টিউমার বলা হ...

গর্ভধারণে ব্যর্থতা ও সাব-ফার্টিলিটি | প্রত্যেক দম্পতিকে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে
সম্পর্ক

গর্ভধারণে ব্যর্থতা ও সাব-ফার্টিলিটি | প্রত্যেক দম্পতিকে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে

সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে পৃথিবী, পরিবর্তিত হচ্ছে মানুষের জীবনাচরণ। পাল্টে যাওয়া জীবনযাপন পদ্ধতি, আর এগুলো প্রভাব ফেলছে আমাদের শারীরিক ও মানস...

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার | কখন কী করা উচিত?
সুস্থতা

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার | কখন কী করা উচিত?

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার কিভাবে বুঝবেন? দুটি আলাদা বিষয় হলেও অনেক সময় এদের পার্থক্য করা রোগীদের জন্য কঠিন হয়ে যায়, যার ফলে নরমাল সিস্ট হলেও তারা দুশ...

আরও পড়ুন

জরায়ুতে ফাইব্রয়েড এর উপসর্গ, রোগ নির্ণয় ও চিকিৎসা কি?
সুস্থতা

জরায়ুতে ফাইব্রয়েড এর উপসর্গ, রোগ নির্ণয় ও চিকিৎসা কি?

টিউমার শব্দটি শুনলে বেশিরভাগ মানুষের মনেই ক্যান্সারের আতঙ্ক সৃষ্টি হয়। তবে ইউটেরাসের টিউমার জানলে সে মাত্রা কয়েক গুন বেড়ে যায়। জরায়ু বা ইউটেরাসের মধ্য...

ইউটেরাস বা জরায়ু অপসারণ কখন ও কী কী কারণে করা হয়?
সুস্থতা

ইউটেরাস বা জরায়ু অপসারণ কখন ও কী কী কারণে করা হয়?

ইউটেরাস বা জরায়ু মেয়েদের একটি গুরুত্বপূর্ণ অর্গান। কারণ এটি বাচ্চা ধারণ করে এবং এখান থেকে প্রতিমাসে পিরিয়ডের ব্লিডিং হয়। হিস্ট্রেকটমি অপারেশনের মাধ...

ফাংশনাল ওভারিয়ান সিস্ট | লক্ষণ ও চিকিৎসা জানেন কি?
মা ও শিশু

ফাংশনাল ওভারিয়ান সিস্ট | লক্ষণ ও চিকিৎসা জানেন কি?

ওভারিয়ান সিস্ট এবং টিউমার দুটি আলাদা বিষয় হলেও অনেক সময় এ নিয়ে কনফিউশন থেকে যায়, যার ফলে নরমাল সিস্ট হলেও সঠিকভাবে বুঝতে না পারার জন্য রোগীরা দুঃচিন...

ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কী এবং কোন ক্যান্সার কাদের বেশি হয়?
সুস্থতা

ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কী এবং কোন ক্যান্সার কাদের বেশি হয়?

ক্যান্সার একটি ঘাতক ব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৩ সালের সমীক্ষা মতে বাংলাদেশে ১২ থেকে ১৩ লক্ষ ক্যান্সার রোগী রয়েছে, তারমধ্যে বাংলাদেশে প্রতিবছর...

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?

বিশ্বে নারীদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট বা স্তন ক্যান্সার এক নম্বরে আছে। কিন্তু উন্নত বিশ্বে নিয়মিত স্ক্রিনিং আর সচেতনতার কারণে একদম প্রাথমিক পর্যায়ে...

গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ৬টি ঝুঁকিপূর্ণ কারণ জানা আছে কি?
সুস্থতা

গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ৬টি ঝুঁকিপূর্ণ কারণ জানা আছে কি?

মা হওয়ার সময় একটি মেয়ের শরীর ও মনে ঘটে নানারকম স্বাভাবিক পরিবর্তন ও প্রতিক্রিয়া। প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যা বিপদ ডেকে আন...

…