স্থূলতা বা অবেসিটি | কী কী কারণে হয়?

কাজী মিতুল · Jul 01, 2013 · 1 min read

স্থূলতা বা অবেসিটি | কী কী কারণে হয়?

অনেক দিন পর পুরনো দুই বান্ধবীর দেখা হয়েছে শপিং মলে। একজন বললেন, "তোর শরীর এত খারাপ হলো কী করে?’" অপরজন তো অবাক! বললেন, "বলিস কী? আমি তো মুটিয়ে গেছি!" প্রথম বান্ধবী হেসে বললেন, "আমি তো সেটাই বলছি। স্বাস্থ্য খারাপ মানে শুধু শুকিয়ে যাওয়া নাকি?"... কথা বলছি- স্থূলতা বা অবেসিটি নিয়ে!

স্থূলতা বা অবেসিটি কী?

গল্পটা আর দীর্ঘ না করে আসল কথায় আসা যাক। মোটা শরীর বা স্থূলতা কিন্তু আসলেই এক ধরণের অসুস্থতা। আপনার বি.এম.আই. যদি ৩০ এর বেশি হয়, তাহলে আপনি নির্ঘাত মোটাদের দলে পড়েছেন। মোটা শরীর মানেই সবল শরীর নয় বরং মোটা ব্যক্তির যে কোন রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি।

স্থূলতা বা অবেসিটি কী কী কারণে হয়?

স্থূলতার কারণ নানাবিধ। যারা অতিরিক্ত শর্করা, চর্বি বা আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করেন অথবা শরীর চর্চা করেন না অথবা ঘরে বা বাইরে কম কাজ করেন, তারা দ্রুত মুটিয়ে যান। ফলে ওজন বৃদ্ধি পায় খুবই দ্রুত।

জিন অথবা হরমোনের কারণে কেউ কেউ মাত্রাতিরিক্ত মোটা হয়ে যান। মনঃস্তাত্বিক কিছু কারণেও কেউ কেউ জীবনের কোন একটা পর্যায়ে মুটিয়ে যান। অনেকে মোটা হন ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়ায়। ইদানিং সমাজে জাংক ফুড খাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। ফলে কিশোর-কিশোরীদের মধ্যে একটা বড় অংশ স্থূলতায় আক্রান্ত। এর পরিণতি কত ভয়াবহ হতে পারে, তা যদি অভিভাবকেরা স্পষ্ট ভাবে জানতেন, তাহলে ভুলেও তাঁদের সন্তানদের ঐ Slow poison খাওয়াতেন না।

আরো একটা মজার ব্যাপার লক্ষ্য করা যায়। যাদের ওজন একটু বেশি, তাদের শরীরে খাবারের চাহিদা বেশি  (অনেকটা বড় গাড়ি যেমন বেশি জ্বালানী খরচ করে, সেরকম)। খাবারের চাহিদা মেটাতে গিয়ে যারা বেশি খান, তাদের শরীরে মেদ বেশি জমে। এ যেন এক অচ্ছেদ্যচক্র! কারো কারো আবার মেদ বেশি নেই, কিন্তু শরীরটা স্থূল এবং ভারী।

মোটা শরীরকে এককালে ধনাঢ্যতা বা আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। বিজ্ঞানের বিভিন্ন গবেষণা এবং প্রাপ্ত ফলাফলের বিশ্লেষণে দেখা যায় স্থূলতার কোন উপকারিতা নেই; বরং তা মানুষকে ক্রমেই মৃত্যূর দিকে এগিয়ে নিয়ে যায়। হৃদরোগ, নিদ্রাহীনতা, ডায়াবেটিস (টাইপ-২), নির্দিষ্ট কিছু ক্যান্সার, হাড়ের বাত ইত্যাদি রোগের বড় কারণ স্থূলতা বা অবেসিটি । স্থূল শরীর সৌন্দর্যকে কমিয়ে দেয়, কমিয়ে দেয় শরীরের কর্মদক্ষতা। কাজেই নিজের ওজনের ওপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখুন, বাঁচুন সুস্থ্য ও সুখী হয়ে।

এক নজরে স্থূলতার কারণসমূহ-
  • অতিরিক্ত শর্করা, চর্বি বা আমিষ জাতীয় খাদ্য গ্রহণ
  • শরীর চর্চা বা ভারী কাজ না করা
  • জিনগত বা হরমোনগত কারণ
  • মনঃস্তাত্বিক কিছু কারণ
  • ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া
  • জাংক ফুড খাওয়া

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

নিজেই করি নেইল আর্ট | বর্ষার কদম ফুল!
নেইলস

নিজেই করি নেইল আর্ট | বর্ষার কদম ফুল!

অনেক গরমের পরে একটু একটু করে বৃষ্টির ছোঁয়া পাওয়া যাচ্ছে এই কম কিসের। আর কিছুদিন পরেই দেখা যাবে ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে গুলো একরাশ কদম হাতে দাঁড়িয়ে আ...

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?
ফিটনেস

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?

আজকাল আমরা সবাই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত আর তা হল ডায়েট। সবাই শুধু ডায়েট করতে চায়। আচ্ছা আপনি কি জানেন যে আপনার আদর্শ ওজন কত? আপনার এখন যে ওজন...

শিশুদের স্থূলতা | খাবারের ধরন, করণীয় ও সচেতনতা
মা ও শিশু

শিশুদের স্থূলতা | খাবারের ধরন, করণীয় ও সচেতনতা

বাড়ির ছোট্ট সদস্যদের যত্নে আমরা সবাই কম বেশি সচেতন থাকি। কী করলে তারা সুস্থ থাকবে তা নিয়ে চেষ্টার যেন কোনো ত্রুটি থাকে না। বর্তমান সময়ে শিশুদের স্থূলত...

মুখের সাথে মানানসই চুলের সাজ
হেয়ার স্টাইল

মুখের সাথে মানানসই চুলের সাজ

মেয়েদের সৌন্দর্যের অনেকাংশ নির্ভর করে চুলের সাজের উপর।আর সেটা যদি হয় চেহারার গড়ন অনুযায়ী তাহলে তো কথাই নেই।আমাদের সবার চেহারার shape এক না।কাউকে এ...

আরও পড়ুন

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?
স্বাস্থ্য

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?

স্বাস্থ্য নিয়ে যারা সচেতন বা একটু হলেও খোঁজ খবর রাখেন তাদের কারো কাছেই হয়তো কিটো ডায়েটের কথা অজানা নয়। কিটো ডায়েটের পুরো নাম কিটোজেনিক ডায়েট। বর্তমানে...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

…