হবু মা | ফাস্ট ফুড এড়িয়ে চলা আবশ্যক কি?

ডা. জোবাইদা গুলশান আরা · Jun 21, 2013 · 1 min read

হবু মা | ফাস্ট ফুড এড়িয়ে চলা আবশ্যক কি?

নারীত্বের পূর্ণতা মাতৃত্বে। একজন নারী মা হবার স্বপ্ন দেখতে শুরু করেন কৈশোর পেরুবার পর থেকে; কেউ সচেতনে, কেউ বা অবচেতনে। গর্ভধারণের পর থেকে নারীর শরীরে যেমন পরিবর্তন আসতে থাকে, মনেও তেমনি আসে বেশ কিছু পরিবর্তন। এই সময় মেয়েদেরকে খাদ্যগ্রহণের পরিমাণ এবং মান – উভয়ের প্রতিই যত্নবান ও সতর্ক থাকা প্রয়োজন। তাহলে হবু মা এর ফাস্ট ফুড এড়িয়ে চলা আবশ্যক কি? জেনে নিন!

ফাস্ট ফুডকে না বলুন

বর্তমান প্রজন্মের মায়েরা কিন্তু আগের প্রজন্মের মায়েদের থেকে অনেক বেশি সচেতন। কিন্তু অনেকেই তাঁর পূর্বের কিছু খাদ্যাভ্যাস ছাড়তে পারেন না। তার মধ্যে একটি হলো জাংক ফুড। জাংক ফুড বলতে মূলত: পিজা, বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, মিষ্টি, আইসক্রিম ও কোমল পানীয় বোঝায়। এছাড়া প্যাটিস, পেস্ট্রি  কেক বা পাস্তা অর্থাৎ রেস্টুরেন্টের খাবারকেও জাংক ফুডের দলে ফেলা যায়। কারণ, এগুলোর অধিকাংশই ভাল তেল, ভেজালমুক্ত বা টাটকা উপকরণ দিয়ে রান্না হয় না। কাজেই ফাস্ট ফুড বা জাংক ফুডে স্বাস্থ্য ঝুকিঁ অনেক বেশি, বিশেষ করে বাংলাদেশে, যেখানে খাদ্যে ভেজাল মেশানো একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

আসা যাক মূল প্রসঙ্গে। অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রমাণ করেছেন Junk  Food  Moms  Have  Junk  Food  Babies.

কিছু ইঁদুর এর উপর তাঁরা একটি গবেষণা চালিয়ে দেখেছেন যে, গর্ভাবস্থায় যে ইঁদুর গুলোকে বেশি মিষ্টি ও বেশি চর্বি জাতীয় খাবার দেয়া হয়েছিল, সন্তান প্রসবের কিছুদিন পর দেখা গেল, তাদের শিশু ইঁদুরগুলি অন্যান্য শিশু ইঁদুরের তুলনায়  মিষ্টি ও চর্বি জাতীয় খাবারের প্রতি বেশি আসক্ত।

এর কারণ হিসেবে গবেষকেরা দেখিয়েছেন যে, মায়ের খাদ্যাভ্যাস তার গর্ভের শিশুর মস্তিষ্কে এক ধরণের প্রভাব ফেলে, যার কারণে মায়ের পছন্দ-অপছন্দ শিশুর ভেতরে প্রতিফলিত হয়। গবেষণায় কিছু মা ও শিশু ইঁদুরের মস্তিষ্ক পরীক্ষা করে dopamine ও opioid নামে কিছু রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পেয়েছেন যা মস্তিষ্কে ভাল লাগার অনুভূতিকে প্রভাবিত করে। এছাড়াও এই রাসায়নিক দ্রব্যকে পরিবহন করে এমন কিছু গ্রাহক কোষের মাত্রা বেশি পাওয়া গেছে সেই সব ইঁদুরের মস্তিষ্কে।

কাজেই মা যতই তার শিশুকে জাংক ফুড খেতে নিষেধ করুন, তিনি যদি নিজে এর প্রতি আসক্ত হন, শিশুরাও হবে। আর এ কারণে যে পরিবারে মা স্থূলকায়, সেখানে সন্তানদের স্থূলকায় হওয়ার প্রবণতা বা সম্ভাবনা বেশি থাকে। তাই হবু মা এর ফাস্ট ফুড এড়িয়ে চলা আবশ্যক!

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

স্বাস্থ্যঝুঁকি কমাতে ফাস্ট ফুড কেন এড়িয়ে চলা প্রয়োজন?
সুস্থতা

স্বাস্থ্যঝুঁকি কমাতে ফাস্ট ফুড কেন এড়িয়ে চলা প্রয়োজন?

বন্ধুদের সাথে আড্ডা হোক অথবা কাছের মানুষদের নিয়ে ঘুরতে যাওয়া- পছন্দের রেস্টুরেন্টে যেয়ে ফাস্ট ফুড অর্ডার দিয়ে খাবার খেয়ে সময় কাটানোতেই এখন সবাই আনন্দ...

মা এর জন্য ভালোবাসা
সম্পর্ক

মা এর জন্য ভালোবাসা

‘মা’- যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। সব বয়সের মানুষের কথাই ভেবে দেখুন তো। বিপদে পড়লে সবার আগে কিন্তু মা এর কথাই মনে হয়। একটু...

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

আরও পড়ুন

ফুড পয়জনিং বা ঘন ঘন পেট খারাপ হলে কী করবেন?
সুস্থতা

ফুড পয়জনিং বা ঘন ঘন পেট খারাপ হলে কী করবেন?

আমরা অনেকেই মনে করি বমি হলে বা পেট ব্যথা করলেই ফুড পয়জনিং হয়েছে। আসলে বিষয়টি এমন নয়। পেট ব্যথার অন্য কোনো কারণও থাকতে পারে। ফুড পয়জনিং মূলত দূষিত খাবা...

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

শিশুর ১৫টি নিরাপদ প্রথম ফিঙ্গার ফুড
মা ও শিশু

শিশুর ১৫টি নিরাপদ প্রথম ফিঙ্গার ফুড

শিশু জন্মগ্রহণের পরে প্রথম ৬ মাস শুধুই মায়ের বুকের দুধই তার জন্য আদর্শ ও একমাত্র খাবার। এ সময় অন্য কোনও খাবার এমনকি পানিও তার প্রয়োজন হয় না। মায়ের বুক...

৩৫ বছরে মা হতে চাইলে করণীয় কী?
মা ও শিশু

৩৫ বছরে মা হতে চাইলে করণীয় কী?

মাতৃত্ব একজন নারীর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। সুস্থ স্বাভাবিক সন্তান প্রত্যেক মা -বাবারই স্বপ্ন। কিন্তু আমাদের সমাজে মা হতে গেলে একজন মেয়েকে অনেক সময় অ...

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?
মা ও শিশু

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?

মায়ের গর্ভ থেকেই একটি শিশুর বিকাশ শুরু হয়ে যায়। এটি একটি চলমান প্রক্রিয়া। বিকাশের স্তর অনুযায়ী এক এক বয়সে শিশু এক একটি কাজ করবে। প্রায় সব বাবা মা-ই সা...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

…