বিশেষ কিছু দিয়ে হোক বছরের শেষ এবং শুরু

sub-editor · Dec 31, 2017 · 1 min read

বিশেষ কিছু দিয়ে হোক বছরের শেষ এবং শুরু

নতুন বছরের কিছু নতুন প্রতিজ্ঞা থাকে কারো কারো। এই বছর থেকে আলসেমিকে ছুটি দিয়ে কাজ করবো পুরোদমে, খাবারদাবার কমিয়ে দেবো, এটা-সেটা আরো কতকিছু! সেসব থাকুক বা না থাকুক, অন্তত বছরের শুরুটা সুন্দর হোক এই প্রত্যাশা তো সবারই থাকতে পারে। কেউ আবার বিদায়ী বছরের শেষ ভাগটা আনন্দময় করতে চায় উদযাপনের মাধ্যমে। পুরনো বছর যদি হাসিখুশি বিদায় নেয়, নতুন বছরের শুরুও মন্দ যায় না!

তো আপনি কিছু ভাবছেন কি, বছরকে বিদায় দিতে বিশেষ কিছু হবে কিনা?

বিশেষ কিছু করতে পারেন অনাগত বছরের শুরুতেও। সময়টা খানিক আগে-পরে হোক, আনন্দের উপলক্ষ ততটাই বিশেষ হবে।

[picture]

পিকনিক তো অলিখিত নিয়মেই শীতের আকর্ষণ। বছর শেষ হবার সময়টায় বা নতুন বছরের প্রথম ছুটির দিনেই পরিবার নিয়ে একদিনের পিকনিকে ঘুরে আসা যায় কাছেধারে কোথাও। দুপুরের রোদে পিঠ পেতে দিয়ে কিংবা গাছের ছায়ায় মাদুরে বসে মধ্যাহ্নভোজন হোক একদিন। ঘরের সোফা কিংবা অফিস আর ক্লাসের চেয়ারের বদলে খোলা মাঠে কাটুক একটা বিকাল, আপন মানুষদের সাথে নিয়ে।

বার্বিকিউ পার্টি কি শুধুই বাচ্চাকাচ্চার খেলা? অবশ্যই নয়! কয়লা, চুলা, পাখা আর একটা ছাদের বন্দোবস্ত হলেই যে কেউ করতে পারে এই আয়োজন। আর হ্যাঁ, যে খাবারের বার্বিকিউ করতে যাচ্ছেন তা তো লাগবেই! শীতের রাতে বাড়ির ছাদে জমজমাট একটা পোড়া মাংসের ভোজ, সাথে আড্ডা, গান, খুনসুটি, আনন্দের জন্য আর কী লাগে? বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে এই বার তবে করেই ফেলুন বার্বিকিউর আয়োজন।

ফানুশ উড়িয়ে পুরনোকে বিদায় আর নতুনকে স্বাগত জানানো, দুটোই বেশ প্রচলিত আজকাল। অনলাইন পেজগুলো এর মধ্যেই লোভ দেখাচ্ছে রঙবেরঙের ফানুশ নিয়ে। অর্ডার করে ফেলুন কিছু। প্রিয়জনদের সাথে এক সন্ধ্যায় ফানুশ উড়িয়ে দিন, কিছু ভালো মুহূর্ত পাবেন নিঃসন্দেহে। ফানুশ হাতে ছবিও কিন্তু দারুণ ব্যাপার! তেমন একটা ছবির সুযোগ হেলায় হাতছাড়া করবেন কেন?

উপহার দিন নিজেকেই। বিদায়ী সালের হাসিকান্নার স্মারক ধরে রাখার উপহার। নতুন সালকে হাসিমুখে বরণ করার প্রত্যয় নেয়া উপহার। কোনো চিহ্ন যা আপনার সময়টাকে ধরে রাখবে। উপহার দিতে পারেন আপনজনদেও। সম্পর্কের গিঁটগুলো ঝালিয়ে নিতে টুকটাক দেয়া নেয়ার ব্যাপারটা খারাপ নয়!

সবচেয়ে দারুণ যে কাজটা করতে পারেন, নিজের ঘরটাকে কিছুটা নতুন রূপ দিন নতুন বছরের পদার্পণের সাথে। খুব আয়োজনের কিছু নয়। কয়টা নতুন জিনিস যোগ করলেন। দেয়ালে শো-পিস বা ছবির ফ্রেম এলো নতুন। একটা ছোট সাইড টেবিল, ফুলদানি। আসবাবের জায়গা বদল।

ব্যাস, এইতো। বছর নতুন, ঘরটাও নতুন নতুন দেখাক কিছুদিন। এইসব জিনিসে দিনশেষে মনে ভালো অনুভূতিই তো থাকে। চেষ্টা করে দেখুনই না একবার!

ছবি - সাটারস্টক

লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া
সম্পর্ক

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া

উপহার পেতে আমরা কে না ভালোবাসি! আর তা যদি পাওয়া যায় প্রিয়জনের কাছ থেকেই, তবেতো কথাই নেই! সামাজিকতা রক্ষায়ই হোক আর ভালোবেসেই হোক, ছোট্ট একটি উপহারই...

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!
সম্পর্ক

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!

প্রিয় বন্ধুর বিয়ে খুব আনন্দের উপলক্ষ হয়ে আসে যে কারো কাছেই। বিয়ের হাজারটা আয়োজন, বন্ধুর সাথে আরেকটু বেশি সময় কাটানো বা অনুষ্ঠানের সবরকম পরিকল্পনা করার...

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!
ট্রেণ্ডস এন্ড শপ

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!

বিয়ের দাওয়াত সামনে, উপহার কী দেয়া যায় তা ভাবছেন? নতুন বৌয়ের জন্য উপহার, ধরাবাঁধার বাইরে কিছু খুঁজছেন? একটু চিন্তা করলেই দেয়া যায় দারুণ কিছু, যা নতুন ব...

আরও পড়ুন

মনের মত বিয়ের গিফট
ব্রাইডাল

মনের মত বিয়ের গিফট

এসে গেছে বিয়ের মৌসুম। পুরো শীতকাল জুড়েই এই সময়টা বিয়ে-শাদীর ধুম লেগে থাকবে। আর আপনিও এই বিয়ের নিমন্ত্রণ কম পাবেন না। আমাদের বাংলাদেশিদের মধ্যে এই রেও...

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!
সম্পর্ক

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!

বিশেষ দিনে বা কোনো কারণ ছাড়াই প্রিয়জনকে সুন্দর উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দটাই আলাদা! 'ফুল তো প্রায়ই দেওয়া হয়, এবার দিতে চাই একটু ডিফারেন্ট কিছু!' কিন...

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের
ক্র্যাফট

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের

হাতে তৈরি উপহারের আবেদন বরাবরই আলাদা। কেনা খুব মূল্যবান জিনিসটার সামনেও কারো নিজের হাতে তৈরি করা ছোট্ট একটা উপহার বেশি দামী লাগে। ওর মধ্যে যে উপহারদাত...

নতুন সংসার | মানিয়ে নেয়ার ১০টি উপায় জানা আছে কি?
সম্পর্ক

নতুন সংসার | মানিয়ে নেয়ার ১০টি উপায় জানা আছে কি?

নিজের পছন্দের মানুষটিকে বিয়ে করতে পারা একটা স্বপ্নের মত। কিন্তু অনেকেই ভয়ে ভয়ে থাকেন শ্বশুর বাড়ি নিয়ে। কেমন হবে, কি করে মানিয়ে নেবেন। অনেকে এই ভয়ে আবা...

নতুন চুল গজানোর 8টি উপায় জানা আছে কি?
চুলের যত্ন

নতুন চুল গজানোর 8টি উপায় জানা আছে কি?

চুল পড়ে যাচ্ছে অথবা মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে এমন সমস্যা অনেকেরই। এই সমস্যা থেকে মুক্তি পেতে দুটি কাজ করতে হবে। একটি হলো চুল ঝরে যাওয়া রোধ করা, অপ...

জীবনের সব ক্ষেত্রে স্মার্ট হতে রপ্ত করুন এই ১০টি কৌশল
লাইফ স্টাইল

জীবনের সব ক্ষেত্রে স্মার্ট হতে রপ্ত করুন এই ১০টি কৌশল

শিলা আর মিলা দুইজন সহকর্মী। একই সাথে তারা একটি স্বনামধন্য কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করেছে। শিলার মাঝেমাঝেই মনে হয় মিলা বা অন্য সহকর্মীরা...

…