মরোক্কান চিকেন তাজিন

sub-editor · Jan 06, 2016 · 1 min read

মরোক্কান চিকেন তাজিন

প্রচ্ছদের ছবিটি দেখে ক্ষুধা পেয়ে গেল! এই খাবারটির নাম মরোক্কান চিকেন তাজিন। চলুন দেখে নেয়া যাক, কীভাবে তৈরি করা  যায় দারুন সুস্বাদু মরোক্কান চিকেন তাজিন।

উপকরণ

  • মুরগি ২ পিস করা
  • পেয়াজ ছোট কিউব হাফ কাপ
  • আদা কুচি ২ চা চামচ
  • রসুন কুচি ২ চা চামচ
  • জাফরান হাফ চা চামচ
  • হলুদ গুঁড়ো হাফ চা চামচ
  • জিরা গুঁড়ো ১ চা চামচ
  • ধনিয়া পাতা মিহি কুচি ২ টেবল চামচ
  • লেবুর চিকন পিস (যদিও ওরা প্রিজার্ভড লেমন ব্যবহার করে, না পেলে লেবুর চিকন কয়েক পিস হলেও হবে)
  • টমেটো পেস্ট ১ টেবল চামচ
  • লবণ স্বাদমত
  • অলিভ অয়েল ২ টেবিল চামচ

প্রণালী 

প্রথমে জাফরান অল্প পানিতে ভিজিয়ে নিন।

একটা প্যান এ একদম অল্প তেল দিয়ে মুরগির পিসগুলো লাল করে ভেজে উঠিয়ে একটু ঠান্ডা হলে লবণ,আদা, রশুন কুচি,টমেটো পেস্ট আর সব শুকনা মশলা দিয়ে (ধনিয়া পাতা আর পেয়াজ ছাড়া) মেখে নিন।

এবার একটা ঢাকনা ওয়ালা প্যান এ প্রথমে পেয়াজ কুচি ছড়িয়ে দিন তার উপর ২ টেবিল চামচ তেল। এরপর মুরগির মাখানো পিসগুলো দিন তার উপর ধনিয়া পাতা কুচি আর পাতলা কাটা লেবুর পিস, তার উপর জাফরান ভিজানো পানিটা। এসব দিয়ে ১ কাপ পরিমান কুসুম গরম পানি দিয়ে ঢাকনা লাগিয়ে কম আঁচে চুলায় চাপিয়ে দিন ১ ঘন্টার জন্য।

এটা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। বড় মুরগি হলে মাঝে একবার উল্টে দিতে পারেন। এক ঘন্টা পর নামিয়ে উপরে ধনিয়া পাতা ছিটিয়ে গরম গরম নান আর রায়তা দিয়ে পরিবেশন করুন এই মরোক্কান চিকেন তাজিন।

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

পিওর ও ন্যাচারাল মরোক্কান আরগান অয়েল দিয়ে ত্বক ও চুলের যত্ন
চুল

পিওর ও ন্যাচারাল মরোক্কান আরগান অয়েল দিয়ে ত্বক ও চুলের যত্ন

আরগান অয়েল, এই নামটি এখন বিউটি ট্রেন্ডে খুবই জনপ্রিয়। আমরা যারা সেলফ কেয়ার করতে পছন্দ করি, তাদের জন্য এই অয়েলটি কিন্তু মাস্ট হ্যাভ! বিশেষ করে যাদের ত্...

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

আরও পড়ুন

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

চাইনিজ স্টাইল চিকেন চওমিন
২০ মিনিটের রান্না

চাইনিজ স্টাইল চিকেন চওমিন

চাইনিজ স্টাইল চিকেন চওমিন নিয়ে অনেকে শুনে থাকবেন। কিন্তু কি করে কিভাবে এই রেসিপিটি রান্না করবেন তা হয়ত জানেন না। তো চলুন জেনে নিই রেসিপিটি রান্নার প্র...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

মেহমানদারী

সুইট অ্যান্ড সাওয়ার গ্রিল চিকেন

মুখের স্বাদ বদলাতে একবার ট্রাই কিন্তু মাস্ট! হ্যাঁ হালকা টক এবং মিষ্টি স্বাদের এই গ্রিল চিকেন কিন্তু মন ভরিয়ে দেয়ার মতো একটি আইটেম। দেখে নিন কীভাবে তৈ...

পাউরুটি পিজ্জা
রেসিপি

পাউরুটি পিজ্জা

এইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থ...

…