পিওর ও ন্যাচারাল মরোক্কান আরগান অয়েল দিয়ে ত্বক ও চুলের যত্ন

মুনিয়া ইসলাম · Jan 09, 2023 · 1 min read

পিওর ও ন্যাচারাল মরোক্কান আরগান অয়েল দিয়ে ত্বক ও চুলের যত্ন

আরগান অয়েল, এই নামটি এখন বিউটি ট্রেন্ডে খুবই জনপ্রিয়। আমরা যারা সেলফ কেয়ার করতে পছন্দ করি, তাদের জন্য এই অয়েলটি কিন্তু মাস্ট হ্যাভ! বিশেষ করে যাদের ত্বক ও চুল একটু বেশি ড্রাই, ড্যামেজড আর রাফ; তাদের জন্য এই ছোট্ট প্রোডাক্টটি কিন্তু ব্লেসিং। অনেকেই একটু কনফিউজড থাকেন যে কোথায় পাওয়া যাবে পিওর আরগান অয়েল। আজ আমি শেয়ার করবো ১০০% পিওর ও ন্যাচারাল মরোক্কান আরগান অয়েল এর রিভিউ, যেটা আমার খুবই পছন্দের একটি প্রোডাক্ট। চলুন জেনে নেই তাহলে।

আরগান অয়েল কেন এত জনপ্রিয়?

যারা অলরেডি ব্যবহার করেছেন, তারা তো জানেনই এই ছোট্ট বোতলে থাকা তেলের কত গুণাগুণ। আর যারা এখনও ব্যবহার করেননি, তাদের জন্য জানিয়ে দিচ্ছি এই তেলের উপকারিতাগুলো।

ত্বকের যত্নে-

  • স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজ করে
  • অ্যান্টি এজিংয়ে ভূমিকা রাখে
  • অয়েলি স্কিনের এক্সেস সেবাম প্রোডাকশন কন্ট্রোল করে
  • একনে দূর করে
পিওর ও ন্যাচারাল মরোক্কান আরগান অয়েল

চুলের যত্নে-

  • চুল ও স্ক্যাল্পকে ময়েশ্চারাইজড রাখে
  • হেয়ার ব্রেকেজ বা চুলের আগা ফাটা প্রিভেন্ট করে
  • চুল পড়া কমায়
  • হেয়ার গ্রোথ বাড়িয়ে চুলকে করে ঘন ও মজবুত

পিওর ও ন্যাচারাল মরোক্কান আরগান অয়েল

আরগান অয়েলের এত এত উপকারিতা, তাই তো একে বলে ‘লিকুইড গোল্ড’। আমি বরাবরই স্কিন ও হেয়ার কেয়ারে অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করি। আমি বেশ কয়েক মাস ধরে ব্যবহার করছি Skin Cafe Argan Oil (100% Pure and Natural)। আর সেটারই রিভিউ শেয়ার করবো। চলুন জেনে নেই বিস্তারিত।

 

প্রথমেই ব্র্যান্ড নিয়ে কিছু কথা

স্কিন ক্যাফে বাংলাদেশি প্রিমিয়াম বিউটি ব্র্যান্ড। ১০০% ন্যাচারাল ও পিওর ইনগ্রেডিয়েন্ট ব্যবহৃত হয় বলে বেস্ট কোয়ালিটি ইনশিওর করে ব্র্যান্ডটি। আসলে বাংলাদেশের এই ধরনের ব্র্যান্ড নিয়ে আমার তো রীতিমতো গর্ব হয়। দেশের বাইরেও কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায়। আমি এর আগে এই ব্র্যান্ডের অন্যান্য অয়েল ও ফেইস মিস্ট ট্রাই করেছি। আমার বেশ ভালো লেগেছে। তাই আমার এক কলিগের কাছে পজেটিভ রিভিউ শুনে এই ব্র্যান্ডের আরগান অয়েল ট্রাই করলাম।

প্যাকেজিং ও টেক্সচার

এখন Skin Cafe Argan Oil ৩০ মি.লি. ও ৫০ মি.লি. এর প্যাকেজিংয়ে পাওয়া যাচ্ছে। কালচে খয়েরি রঙের বোতলে ড্রপারওয়ালা ঢাকনার প্যাকেজিংয়ে আসে তেলটি। ড্রপারের সাহায্যে ফোঁটায় ফোঁটায় খুব সহজে তেল বের করা যায় এবং ড্রপার থাকে বলে প্রোডাক্ট নষ্ট বা অপচয় হয় না। তেলটা বেশ ঘন, যেকোনো ক্যারিয়ার অয়েল বা প্রোডাক্টের সাথে মিক্স করে অ্যাপ্লাই করা যায়। কালার দেখেই বোঝা যায় যে এই অয়েল একদম খাঁটি।

ত্বক ও চুলের যত্ন

কেন সাজেস্ট করছি?

এত ব্র্যান্ড থাকতে এই ব্র্যান্ডের আরগান অয়েল কেন সাজেস্ট করলাম, সেটা জানতে চান নিশ্চয়ই। চলুন জেনে নেই- ১) কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। অন্য কোনো অয়েলের মিক্সচারও নেই, একদম খাঁটি। ২) মরোক্কান আরগান নাটস থেকে সরাসরি তেল নিষ্কাশন করা হয়, তাই গুণাগুণ থাকে অক্ষুণ্ণ। ৩) ত্বক ও চুলের ধরন যেমনই হোক না কেন, সেলফ কেয়ারে আপনি এই তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। ৪) দু’টি ডিফারেন্ট সাইজে অ্যাভেইলেবল, ট্রায়াল দিতে চাইলে ৩০ মি.লি. প্যাকেজিংয়েরটা কিনে দেখতে পারেন।

দরদাম

যারা মনে করছেন যে আরগান অয়েল বেশ এক্সপেনসিভ, তাদের জন্য কিছু কথা বলছি। ডেইলি ইউজের জন্য আপনার কিন্তু ৪-৫ ফোঁটা আরগান অয়েলই যথেষ্ট! এতেই আপনার স্কিন ও হেয়ার কেয়ার কমপ্লিট হয়ে যাবে। এর ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ১০০% মরোক্কান আরগান অয়েল। আমরা তো স্কিন ও হেয়ার কেয়ারের জন্য বেস্ট জিনিসটাই বেছে নিতে চাই, তাই তো? কার্যকারিতা অনুযায়ী দামটা আমার কাছে ঠিকই মনে হয়েছে।

আরগান অয়েল

কীভাবে ব্যবহার করি?

চলুন জেনে নেই এই মাল্টি পারপাস অয়েলটি কতভাবে আপনি ইউজ করতে পারবেন-

ডিপ ময়েশ্চারাইজার হিসেবে

নাইট ক্রিম বা রেগুলার ময়েশ্চারাইজারের সাথে দু’ফোঁটা আরগান অয়েল মিক্স করে ফেইসে অ্যাপ্লাই করুন। সারারাত এটি আপনার স্কিনকে নারিশড রাখবে। বিশেষ করে যাদের স্কিন ড্রাই বা নরমাল, তাদের জন্য এই ছোট্ট হ্যাকসটি দারুণ কাজ করবে।

হেয়ার সিরাম হিসেবে

হাতের কাছে হেয়ার সিরাম নেই? চিন্তা নেই, হাতের তালুতে ২/৩ ফোঁটা আরগান অয়েল নিয়ে পুরো চুলে ভালোভাবে ম্যাসাজ করে নিন। আর দেখুন ম্যাজিক! দিনভর চুল থাকবে সিল্কি ও শাইনি। যাদের চুল ফ্রিজি ও রাফ, তারা রেগুলার ইউজ করতে পারেন এই তেল।

পিওর ও ন্যাচারাল মরোক্কান আরগান অয়েল

হাইড্রেটিং টোনার হিসেবে

শসার রসের সাথে ২ ফোঁটা আরগান অয়েল ভালোভাবে মিশিয়ে কটন বলের সাহায্যে পুরো ফেইসে অ্যাপ্লাই করে নিন। ডাল ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য এই টোটকাটি দারুণ কার্যকরী। এমনকি এটি স্কিনের এক্সেস অয়েলিনেস কমাতেও বেশ হেল্প করবে।

স্ট্রেচ মার্কস দূর করতে

প্রেগনেন্সিতে আমার পেটে আর শরীরের বিভিন্ন জায়গায় স্ট্রেচ মার্কস পড়েছিলো। অলিভ অয়েলের সাথে ২/৩ ফোঁটা আরগান অয়েল মিক্স করে আমি ম্যাসাজ করে নিতাম। এটা একদম ম্যাজিকের মতো কাজ করেছে। স্কিন অনেক সফট হয়েছে আর স্ট্রেচ মার্কসের ভিজিবিলিটি কমে এসেছে।

হেয়ার ফল ট্রিটমেন্ট হিসেবে

চুলের লেন্থ অনুযায়ী নারকেল তেল নিন। এতে যোগ করুন কয়েক ফোঁটা আরগান অয়েল। এবার স্ক্যাল্পে ম্যাসাজ করুন এবং ২০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ২ বার অয়েল ট্রিটমেন্ট করুন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে, প্রাকৃতিকভাবে চুল মজবুত ও ঘন হবে। তাই যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে, তারা হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করুন আরগান অয়েল।

 

Skin Cafe Argan Oil কেন আমার ফেবারিট প্রোডাক্ট নিশ্চয়ই বুঝতে পারছেন! তাহলে পিওর ও ন্যাচারাল মরোক্কান আরগান অয়েল দিয়ে হোক সেলফ কেয়ার। অথেনটিক প্রোডাক্ট কেনার জন্য আমার ভরসার জায়গা সাজগোজ। সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি। অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্ট।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের যত্নে আরগান অয়েল কতটা বেনিফিসিয়াল জানেন কি?
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে আরগান অয়েল কতটা বেনিফিসিয়াল জানেন কি?

স্কিন ও হেয়ার কেয়ারে আরগান অয়েল এখন বেশ জনপ্রিয়। বিভিন্ন প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট লিস্টে এই নামটা আমরা দেখে থাকি। আবার আলাদাভাবেও আরগান অয়েল পাওয়া যা...

স্কিন ক্যাফে আরগান অয়েল | তেলটির ৯টি উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
চুল

স্কিন ক্যাফে আরগান অয়েল | তেলটির ৯টি উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখতে বসেছি, সেটা এখন বিউটি ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় নাম। প্রোডাক্টটি হলো আরগান অয়েল! স্কিন কেয়ার হোক, আর হেয়ার কেয়ারই হ...

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!

চুলে তেল দেওয়া নিয়ে বড়দের সাথে ছোটদের একটা দ্বন্দ্ব প্রায় সবসময় লেগে থাকে। নানি দাদিরা বলেন, চুলের সব সমস্যার একটাই সমাধান, তা হলো নিয়মিত তেল দেওয়া। ব...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

আরও পড়ুন

স্ক্যাল্প ঘেমে বেড়ে যাচ্ছে হেয়ার ফল! এর সল্যুশন কী?
চুলের যত্ন

স্ক্যাল্প ঘেমে বেড়ে যাচ্ছে হেয়ার ফল! এর সল্যুশন কী?

গরম ও আর্দ্রতার কারণে স্কিনে আর হেয়ারে বেশ ইফেক্ট পড়ে। বিশেষ করে এই সিজনে স্ক্যাল্প প্রচুর ঘামে, যার ফলে হেয়ার ফলের সমস্যা শুরু হয়। স্ক্যাল্প ঘেমে যাও...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

স্ট্রেচ মার্কস বা ফাটা দাগ পুরোপুরি দূর করা কি আসলেই সম্ভব?
বিউটি টিপস

স্ট্রেচ মার্কস বা ফাটা দাগ পুরোপুরি দূর করা কি আসলেই সম্ভব?

সুন্দর, মসৃণ ত্বকে স্ট্রেচ মার্কস দেখতে কি ভালো লাগে? লাগে না অবশ্যই! কিন্তু সমস্যাটা এখানেই, আমরা না চাইলেও প্রেগনেন্সিতে বা ওজন বেড়ে গেলে স্ট্রেচ মা...

স্ট্রেচ মার্কস প্রতিরোধের ৭টি উপায় যা সবারই জেনে রাখা জরুরি!
বিউটি টিপস

স্ট্রেচ মার্কস প্রতিরোধের ৭টি উপায় যা সবারই জেনে রাখা জরুরি!

কয়েক মাস আগেই হয়তো শরীরের অতিরিক্ত ওজন কমিয়েছেন। নিজেকে এখন বেশ ফিট মনে হলেও বিরক্তির কারণ হয়ে দাড়াচ্ছে স্ট্রেচ মার্কস। শরীরের যেকোনো অংশে বিশেষ করে ত...

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল | চুলের জন্য কোন তেলের কেমন বেনিফিট?
চুলের যত্ন

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল | চুলের জন্য কোন তেলের কেমন বেনিফিট?

‘স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে প্রতি সপ্তাহে চুলে তেল দিন। চুল ময়েশ্চারাইজড রাখতে তেলের জুড়ি নেই!’ কথাগুলো খুব পরিচিত তাই না? কোকোনাট, অলিভ, অ্যাভোকাডো, ক...

…