লকডাউনে পোষা প্রাণী | খাবার ব্যবস্থা ও সুস্থতায় কী করবেন?

মোঃ আল নোমান · Apr 12, 2020 · 1 min read

লকডাউনে পোষা প্রাণী | খাবার ব্যবস্থা ও সুস্থতায় কী করবেন?

আমাদের ছোট এই প্রাণের শহর ঢাকা। ব্যস্ততায় শুরু হয় প্রতিটা সকাল। আমার এই প্রাণের শহর আর আমার প্রিয় বাংলাদেশ আজ ভালো নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো মরণঘাতী করোনার অশুভ ছায়া পড়েছে আমাদের দেশেও।ভালো নেই দেশের মানুষগুলো, ভালো নেই আমাদের আশেপাশের পোষা প্রাণীগুলোও, যারা আমার আপনার মন ভালো করে দেবার অসাধারণ একটা ক্ষমতা রাখে। আমি আপনি হয়তোবা আমাদের চাহিদার জানান দিতে পারছি আবার হয়তোবা সাধ্যমতো সাহায্যও পাচ্ছি, কিন্তু এই প্রাণীগুলোর কথা মাথায় আছে তো? আজ তাই লকডাউনে পোষা প্রাণী নিয়ে কথা বলবো। চলুন তবে জেনে নেই পোষা প্রাণীর খাবার শেষ হয়ে গেলে আমরা কী করতে পারি? আর যদি হঠাৎ অসুস্থ হয়ে পরে, তখন আমাদের করণীয় কী?

লকডাউনে পোষা প্রাণী নিয়ে যত কথা 

লকডাউনে পোষা প্রাণী বাড়ির যেসব খাবার খেতে পারে 

পোষা প্রাণী বাড়ির যেসব খাবার খেতে পারে - shajgoj.com ১) ধরুন হুট করে যদি আপনার প্রিয় পোষাটির জন্য সংগ্রহের পেট ফুড শেষ হয়ে যায়, তখন কী করবো? অবশ্যই অভূক্ত রাখবো না! প্রতিদিন আমাদের বাসায় কিছু না কিছু খাবার অতিরিক্ত থেকেই যায়। আমরা অল্প পরিমাণে ভাত, আর তার সাথে একটু রান্না করা তরকারির একটু অংশ দিয়ে আমাদের পোষা কুকুরটিকে দিতে পারি। ২) মাছের কিছু অংশ যদি সম্ভব হয়, নয়তোবা কিছু মাছের কাঁটার সাথে অল্প কিছু ভাত মিশিয়ে দিতে পারি বাঘের মাসি বিড়ালের জন্য। বিড়াল - shajgoj.com ৩) আর যদি বাড়ির অন্যান্য খাবার খেয়ে অভ্যস্ত থাকে, যেমন- রুটি কিংবা আলু তাহলে তাও দিতে পারি। ৪) পাখি থাকলে চাল আর ভাত দিতে পারি। সেই সাথে বাসার ছাদ অথবা বারান্দায় উড়ে আসা পাখিদের জন্যও একটু পানির ব্যবস্থা করতে পারি চাল সহ। কারণ, যেহেতু গরমকাল চলছে, এখন প্রাণীগুলো তৃষ্ণায় কাতর হয়ে থাকবে। আমাদের বাসায় ছোটখাট কৌটা জাতীয় জিনিস হাতের নাগালেই থাকে যদি সম্ভব হয় সেগুলোতে করে আমরা পানির একটু ব্যবস্থা ওদের জন্য করে রাখতে পারি।

লকডাউনে পোষা প্রাণী অসুস্থ হলে ফার্স্ট এইড কেমন হতে পারে?

আমদের শখের পোষা প্রাণীগুলো কিন্তু কারণে অকারণে বিভিন্ন সময়ে অসুস্থ হতে পারে। দেখা গেলো শখের কুকুর অথবা বিড়ালটাই হয়তোবা কোথাও খেলা করতে যেয়ে আঘাত পেয়ে এসেছে। আঘাতজনিত কারণে প্রাণীটা অসুস্থ হলে আগে আঘাতের মাত্রাটা পরিমাপ করতে হবে। সেক্ষেত্রে আঘাত গুরুতর হলে অবশ্যই পশু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে লকডাউনে পোষা প্রাণী নিয়ে একটুতেই বের হবার চেয়ে নিজেই বাড়িতে ফার্স্ট এইড এর ব্যবস্থা করাটা বুদ্ধিমানের কাজ হবে। তাই চলুন দেখি কী কী করতে পারি- পোষা প্রাণী অসুস্থ হলে ফার্স্ট এইড - shajgoj.com

১) কাঁটা-ছেড়ায়

আঘাতের পরিমাণ কম হলে, যেমন ধরুন, যদি কাটা-ছেঁড়া থাকে সেক্ষেত্রে আমরা আক্রান্ত স্থানটি জীবাণুনাশক দিয়ে আগে পরিষ্কার করে নিবো। তারপর আক্রান্ত জায়গাটি পরিষ্কার করে কাটা-ছেড়া যদি বেশি থাকে তাহলে সেখানে ব্যান্ডেজ দিয়ে আটকে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে, বেশি সময় এক ব্যান্ডেজ যাতে না থাকে। কাটা-ছেড়ার জন্য নেবানল নামে একটি পাউডার আছে, ক্ষত নিরাময়ে যা খুবই কার্যকরী। তাই ঘরে নেবানল পাউডার এনে রাখুন।

২) জ্বর-ঠান্ডায় 

অনেক সময় পোষা প্রানীগুলোর জ্বরে আক্রান্ত হতে দেখা যায়। জ্বরে আক্রান্ত হলে প্যারাসিটামল জাতীয় মেডিসিন একটি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খাইয়ে দেখতে পারেন এবং তা অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। পেটের বিভিন্ন সমস্যা, যেমন- বদহজম হলে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। এছাড়া রোগ প্রতিরোধের জন্য পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং ভিটামিন জাতীয় মেডিসিন দেওয়া যেতে পারে।

জ্বর-ঠান্ডা - shajgoj.com

৩) পেট হাউজ পরিষ্কার রাখুন 

করোনার এই সময় নিজের ঘর পরিষ্কার রাখার পাশাপাশি আমাদের আদরের পোষাটির যদি পেট হাউজ থাকে, তাহলে সেটা স্যানিটাইজ করার চেষ্টা করবো।

লকডাউনে পোষা প্রাণী বাদে রাস্তার বোবা প্রাণী 

শহরের অলিতে গলিতে হেটে বেড়ানো বোবা প্রাণীগুলোর অসহায় চাহনি জানান দিচ্ছে আর্তনাদের ভাষা। ডুকরে ডুকরে কান্না করার শব্দ পাওয়া যায় কাটাবনের পাশ দিয়ে হেটে গেলে। রাজশাহীর চিড়িয়াখানাতে ক্ষুধার্ত কুকুর হামলে পড়েছে হরিণের উপড়ে। আমরা চাইলে কিন্তু এই লকডাউনে প্রিয় পোষা প্রাণী দেখভাল করার সাথে সাথে অলি-গলির কুকুর আর বিড়ালগুলোরও খানিকটা খেয়াল রাখতে পারি। একেবারে সাধ্যের মধ্যেই এই অসহায় প্রাণীগুলোর সাহায্যে আসতে পারি। কিভাবে? চলুন তবে দেখে নেই!

১) খেয়াল করলে দেখবো আমাদের বাসার আশেপাশেই অসহায় এই প্রাণীগুলো একটু খাবারের আশায় ঘুরে বেড়াচ্ছে। আমরা চাইলেই আমাদের খুব সাধ্যের মধ্যে এদের সাহায্য করতে পারি। বাসার সামনেই এক টুকরো কাগজের ওপরে দিতে পারি ফেলে দেয়া হাড়গুলো। আর এই হাড় ভাতের সাথেও দিতে পারি রাস্তার কুকুরদের। রাস্তার বোবা প্রাণী - shajgoj.com ২) এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা এই প্রাণীদের নিয়ে কাজ করছে। এদের আর্থিক সাহায্য করেও আমরা এগিয়ে আসতে পারি।

ভালো থাকুক আমাদের প্রিয় পোষা প্রাণীটি। ভালো থাকুক বাড়ির বাহিরের কুকুর-বিড়ালও। তবে অসুস্থতায় ফার্স্ট এইডে কাজ না হলে অবশ্যই আপনার পরিচিত পশু ডাক্তারের সাথে যোগাযোগ করুন। খুব কি কষ্ট হবে আমাদের? একটু ইচ্ছা করলেই কিন্তু এই অসহায় প্রাণীদের সাহায্যে এগিয়ে আসতে পারি। সুস্থ থাকুক জগতের সমস্ত প্রাণীকুল, করোনার বিরুদ্ধে জয় হোক এই পৃথিবীর।

ছবি সংগৃহীতঃ সাজগোজ; শ্রেষ্ঠা; অনিক; ওয়াজিহ

সম্পর্কিত লেখা

ঘরে পোষা পশুপাখির যত্ন - কিছু টিপস
লাইফ স্টাইল

ঘরে পোষা পশুপাখির যত্ন - কিছু টিপস

অনেকেই শখ ঘরে অনেক ধরনের পশু পাখি পুষে থাকেন। এরা যেমন সময় কাটানোর বেশ ভালো একটি মাধ্যম, তেমনি অনেক ক্ষেত্রে উপকারীও বটে। আজকাল বাচ্চারা ঘরে পোষা প্রা...

পোষা কুকুর ও বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে কি জলাতঙ্ক হতে পারে?
সুস্থতা

পোষা কুকুর ও বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে কি জলাতঙ্ক হতে পারে?

শখের বশে ঘরে কুকুর, বিড়াল পোষা এখন নতুন কিছু নয়। খুব আদুরে স্বভাবের এবং সহজে পোষ মানে বলে পোষা প্রাণী হিসেবে কুকুর, বিড়াল এখন বেশ জনপ্রিয়। কিন্তু ঘরে...

পোষা কুকুরের জন্য কীভাবে ঘরেই তৈরি করবেন স্বস্তির পরিবেশ?
লাইফ স্টাইল

পোষা কুকুরের জন্য কীভাবে ঘরেই তৈরি করবেন স্বস্তির পরিবেশ?

ঘরে একটি পোষা কুকুর মানে পরিবারে নতুন সদস্য যুক্ত হওয়া। ঘরজুড়ে তার ছোটাছুটি, খেলা করা কিংবা সঙ্গ দেয়া সবই বেশ উপভোগ্য হয়ে ওঠে। আবার পোষা প্রাণী মানেই...

আরও পড়ুন

পোষা প্রাণীর যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস
লাইফ স্টাইল

পোষা প্রাণীর যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস

খুব শখ একজোড়া কুকুর/বিড়াল ছানার! মনে মনে ঠিকও করে ফেলেছেন সুযোগ পেলেই কিনেই ফেলবেন। ঘরে আদুরে পেট তোলার আগে কিছু ব্যাপার যে মাথায় রাখা চাই। কী সেগুলো?...

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)
লাইফ স্টাইল

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)

আগে আমরা কথা বলেছি কুকুর ছানা নিয়ে। আজ কিছু ইম্পরট্যান্ট ইনফরমেশন নিয়ে জানবো... যেমন: কেমন হতে পারে, কেন পালবেন ইত্যাদি। কিছু পোষার আগে এ সম্বন্ধে সঠি...

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!
লাইফ স্টাইল

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!

বাড়িতে যে কোনো পোষ্য থাকা মানেই তার জন্য আলাদা যত্ন নিতে হয়। বাড়ির ছোট্ট সদস্যটির প্রতি পেট প্যারেন্টসদের থাকে আলাদা নজর। আর থাকবে নাই বা কেন? সারাদিন...

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?
মা ও শিশু

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?

আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা শারীরিক-মানসিক স্বাস্থ্যে, শিক্ষায়, চিন্তায়-চেতনায় ও মননে যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হব...

মাঙ্কিপক্স | আতঙ্কিত না হয়ে সচেতন হোন, সুস্থ থাকুন!
সুস্থতা

মাঙ্কিপক্স | আতঙ্কিত না হয়ে সচেতন হোন, সুস্থ থাকুন!

মাঙ্কিপক্স এক বিশেষ ধরনের বসন্ত রোগ। প্রাণী থেকে মানুষের মধ্যে এ রোগটি সংক্রমিত হয়। কাঠবিড়ালি, গাম্বিয়ান পোচড ইঁদুর (আফ্রিকান বড় ইঁদুর), বিভিন্ন প্...

পোষাপ্রাণীর যত্ন-আত্তি | খেয়ালে থাকুক কিছু বিষয়
লাইফ স্টাইল

পোষাপ্রাণীর যত্ন-আত্তি | খেয়ালে থাকুক কিছু বিষয়

পরিবারে যাদের মানুষ বাদে অন্য জাতের সদস্যও আছে, আছে দুপেয়ে প্রাণীর পাশাপাশি চারপেয়ে প্রাণীর বসবাস, লেখাটা তাদের জন্য। পোষাপ্রাণীর সার্বিক দেখভাল সঠিক...

…