কুকুর ছানা । ভিন্ন শখ ! (পর্ব-১)

sub-editor · Sep 01, 2018 · 1 min read

কুকুর ছানা । ভিন্ন শখ ! (পর্ব-১)

"জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।।”

-স্বামী বিবেকানন্দ

কথায় বলে যে জীব-প্রেমে মত্ত, তার মন উদার-সরল। সবার মধ্যে জীব প্রেম থাকলেও সেটা অনেকসময় পালন করা সম্ভব  হয়ে উঠে না। নানান ধরনের পোষা প্রাণীর শখ যেমন- অ্যাক্যুরিয়াম-এ মাছ, পাখি পোষা, বিড়াল ইত্যাদির সাথে সাথে কুকুর পালার শখটা বেশ দেখা যায়। কথায় বলে কুকুরের মত প্রভুভক্ত আর হয় না। মনিবের চোখেই এরা নিজেদের দেখে। কিন্তু এই দালানকোঠায় ঘেরা শহরে কি করে আপনার শখ পালন করবেন- তাই আজকের বিষয়।

কেন পালবেন?

(১) ভালো বন্ধু

কুকুর পালা নিয়ে নানা জায়গায় নানা কথা আছে। অনেকে সঠিক তথ্য জানে না বলেই পালতেও বিভ্রান্তি করে। বন্ধু হিসেবে এর কোন তুলনা নেই।

ঠিকমতো ট্রেনিং দিলে আপনার ঘরের বিভিন্ন কাজেও এ আপনাকে সাহায্য করবে। ঘরে বয়স্ক কেউ থাকলে তাদের অবসর কাটানোর সবচেয়ে ভালো উপায়  হবে।

Dog

(২) ইনট্রোভার্ট, স্পেশাল চাইল্ড এর ভালো একটা থেরাপি

এছাড়াও যেসব বাচ্চারা একটু চুপচাপ, শান্ত, ইনট্রোভার্ট, স্পেশাল চাইল্ড- তাদের জন্য পোষা কুকুর খুবই ভালো একটা থেরাপি হিসেবে কাজ করবে।

বাইরের দেশে "ডগ থেরাপি" খুবই জনপ্রিয় ও কার্যকরী। এটি বাচ্চাদের মধ্যে স্ট্রং একটা বন্ডিং তৈরি করে। বাচ্চাদের প্রতি একটু বেশি কেয়ারিং হয়ে থাকে এরা।

(৩) চাকরিজীবীদের বাচ্চার ভালো বন্ধু

চাকরিজীবী মহিলারা যারা আছেন তারা তাদের বাচ্চার সাথে একটি কুকুর রেখে গেলে বাচ্চা নিরাপদ ও হাসিখুশি থাকবে পশু হলেও এরা মানুষের মতোই যত্নবান। সবচেয়ে সুবিধা হছে আপনি আপনার নিজের মতো ট্রেনিং দিতে পারবেন। এদের আপনি যা শিখাবেন এরা তাই শিখবে।

অনেকের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে এদের পটি-এর ব্যবস্থা নিয়ে। কিন্তু এদের ঠিকমতো ট্রেনিং দিলে এরা মানুষের মতোই ওয়াশরুম-এ  গিয়ে পটি করবে। এদের খাওয়া-দাওয়া নিয়েও বেশি ভাবতে হয় না। আপনি যা খাওয়াবেন  তাই খাবে। তবে হ্যাঁ, কিছু খাবার আছে যা কুকুরদের জন্য একদমই নিষিদ্ধ সেগুলো দেয়া যাবে না। এদের আপনি যেভাবে রাখবেন তেমনি থাকবে। আদরে মাখোমাখো রাখলে বাদরও হবে!

পজিটিভ সাইড

প্রভুভক্ত  ও পরিবারের একটি অংশ

এটির প্রথম ইতিবাচক হচ্ছে এদের মতো বিশ্বাসী-প্রভুভক্ত আর হয় না। পরিবারের অন্যান্য সদস্যদের মতোই এরা পরিবারের একটি অংশ হয়ে থাকে।

এরা পরিবারের সুরক্ষার দায়িত্ব নিজে থেকেই নেবে। কেমন মানুষ আসছে ঘরে সব কিছুতে অলটাইম এলার্ট থাকবে। কুকুর ছেলে হলে ভালো তবে নারচার করে নিতে হবে। মেয়ে কুকুরদের মানুষের মতোই মাসিক হয়। ট্রেনিং না দিলে এরা নিজেদের নিয়ন্ত্রণও হারিয়ে ফেলে।

dog 2

কখন আনবেন পালতে?

ছোট অবস্থায় কুকুর ছানা আনা ভালো। আপনার কুকুরকে শান্ত রাখতে হলে প্রথম থেকেই ট্রেনিং দিতে হবে। ছোট কুকুর বাচ্চাগুলোকে ট্রেনিং দেয়া সুবিধা। সহজে বুঝে যায়।

যদি আপনি অবিবাহিত হন আর কুকুর নিবেন বলে ভাবছেন, তাহলে অবশ্যই নেয়ার পর ভবিষ্যতে আপনার পার্টনার-এর সাথে আপনার কুকুরটির বন্ধুত্ব করাবেন। কুকুররা তাদের মনিবের জন্য খুবই পোজেজিভ ও কেয়ারিং থাকে। অনেকেই কুকুর অ্যাডপ্ট করে কিন্তু বিয়ে হয়ে গেলে তা অন্য কাউকে দিয়ে দেয় একমাত্র লাইফ পার্টনার-এর সাথে কুকুরের আন্ডারস্ট্যান্ডিং হয় না বা তারা এক্সেপ্ট করে না বলে। একজন মানব শিশুকে অ্যাডপ্ট করার সময় যেমন অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হয়, ঠিক তেমনি একটি পশুর বাচ্চার ক্ষেত্রেও অভিন্ন কিছু নয়। কারণ তারা কোন বস্তু নয় যে আপনার প্রয়োজনের সময়টুকু শুধু থাকবে! ওদেরও একটা জীবন আছে, তাই অবুঝের মতো না নিয়ে বুঝে ওদের অ্যাডপ্ট করাই ভালো।

কীভাবে পালবেন?

কুকুরের মতো কেয়ারিং খুব কম প্রাণীই আছে। অসম্ভব মায়া এদের। কিন্তু এদের দায়িত্বও অনেক। কুকুরকে পশু মনে না করে নিজের বাচ্চার মতো করে যদি পালা যায়, তাহলে নিজের মধ্যে এক অসম্ভব পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন।

এদের মায়াশক্তি এতটাই বেশি যে কোন কথা না বলেও এরা আপনার সব কথা বুঝবে এবং আপনিও বুঝবেন। এরা একটি মানুষের অনেক অভ্যাস পরিবর্তন করতে পারে। আর আগেই বলেছি- যারা পশুভক্ত, তারা খুবই অন্য মনের মানুষ হয়ে থাকে। কিন্তু অবশ্যই হুজুগে না পড়ে মন থেকে চিন্তা করে ও বুঝে তারপর আপন করুন এই অবুঝ প্রাণীদের।

  লিখেছেন- শ্রেষ্ঠা ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)
লাইফ স্টাইল

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)

আগে আমরা কথা বলেছি কুকুর ছানা নিয়ে। আজ কিছু ইম্পরট্যান্ট ইনফরমেশন নিয়ে জানবো... যেমন: কেমন হতে পারে, কেন পালবেন ইত্যাদি। কিছু পোষার আগে এ সম্বন্ধে সঠি...

পোষা কুকুর ও বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে কি জলাতঙ্ক হতে পারে?
সুস্থতা

পোষা কুকুর ও বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে কি জলাতঙ্ক হতে পারে?

শখের বশে ঘরে কুকুর, বিড়াল পোষা এখন নতুন কিছু নয়। খুব আদুরে স্বভাবের এবং সহজে পোষ মানে বলে পোষা প্রাণী হিসেবে কুকুর, বিড়াল এখন বেশ জনপ্রিয়। কিন্তু ঘরে...

পোষা কুকুরের জন্য কীভাবে ঘরেই তৈরি করবেন স্বস্তির পরিবেশ?
লাইফ স্টাইল

পোষা কুকুরের জন্য কীভাবে ঘরেই তৈরি করবেন স্বস্তির পরিবেশ?

ঘরে একটি পোষা কুকুর মানে পরিবারে নতুন সদস্য যুক্ত হওয়া। ঘরজুড়ে তার ছোটাছুটি, খেলা করা কিংবা সঙ্গ দেয়া সবই বেশ উপভোগ্য হয়ে ওঠে। আবার পোষা প্রাণী মানেই...

ঘরে পোষা পশুপাখির যত্ন - কিছু টিপস
লাইফ স্টাইল

ঘরে পোষা পশুপাখির যত্ন - কিছু টিপস

অনেকেই শখ ঘরে অনেক ধরনের পশু পাখি পুষে থাকেন। এরা যেমন সময় কাটানোর বেশ ভালো একটি মাধ্যম, তেমনি অনেক ক্ষেত্রে উপকারীও বটে। আজকাল বাচ্চারা ঘরে পোষা প্রা...

আরও পড়ুন

লকডাউনে পোষা প্রাণী | খাবার ব্যবস্থা ও সুস্থতায় কী করবেন?
অন্যান্য

লকডাউনে পোষা প্রাণী | খাবার ব্যবস্থা ও সুস্থতায় কী করবেন?

আমাদের ছোট এই প্রাণের শহর ঢাকা। ব্যস্ততায় শুরু হয় প্রতিটা সকাল। আমার এই প্রাণের শহর আর আমার প্রিয় বাংলাদেশ আজ ভালো নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো মরণ...

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?
মা ও শিশু

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?

দেখতে দেখতে আদরের সোনামণিটা বড় হয়ে যাচ্ছে! ছয় মাসের পর থেকে সলিড বা দানাদার খাবার খাওয়া শুরু করেছে। আবার আধো আধো কণ্ঠে বাবা মা ডাকটাও শিখে গেছে। এই সম...

পোষা প্রাণীর যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস
লাইফ স্টাইল

পোষা প্রাণীর যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস

খুব শখ একজোড়া কুকুর/বিড়াল ছানার! মনে মনে ঠিকও করে ফেলেছেন সুযোগ পেলেই কিনেই ফেলবেন। ঘরে আদুরে পেট তোলার আগে কিছু ব্যাপার যে মাথায় রাখা চাই। কী সেগুলো?...

পোষাপ্রাণীর যত্ন-আত্তি | খেয়ালে থাকুক কিছু বিষয়
লাইফ স্টাইল

পোষাপ্রাণীর যত্ন-আত্তি | খেয়ালে থাকুক কিছু বিষয়

পরিবারে যাদের মানুষ বাদে অন্য জাতের সদস্যও আছে, আছে দুপেয়ে প্রাণীর পাশাপাশি চারপেয়ে প্রাণীর বসবাস, লেখাটা তাদের জন্য। পোষাপ্রাণীর সার্বিক দেখভাল সঠিক...

ত্বকের ৪ ধরনের অ্যালার্জি | লক্ষণ ও প্রতিকারসমূহ কী কী?
সুস্থতা

ত্বকের ৪ ধরনের অ্যালার্জি | লক্ষণ ও প্রতিকারসমূহ কী কী?

ছোটবেলা থেকে দেখে আসছি মা চিংড়ি খান না। অথচ চিংড়ি মায়ের ভীষণ পছন্দের। চিংড়ি খেলেই নাকি মায়ের শ্বাসকষ্ট হয়। আবার আমার বেগুন খেলেই গায়ে চুলকানো শুরু হয়ে...

আট সপ্তাহে ১৪ কেজি ওজন কমালাম কীভাবে? (পর্ব ২)
ফিটনেস

আট সপ্তাহে ১৪ কেজি ওজন কমালাম কীভাবে? (পর্ব ২)

কেমন যাচ্ছে একমাসের লড়াইয়ের তৃতীয় দিন? ভাত আর চিনিজাতীয় খাবার খেতে প্রচন্ড ইচ্ছে করছে? পড়তে থাকুন! ফিজিকাল ফিটনেস আর ডায়েটের উপর যতগুলো বই পড়েছি, তার...

…