পোষা প্রাণীর যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস

sub-editor · Dec 17, 2016 · 1 min read

পোষা প্রাণীর যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস

খুব শখ একজোড়া কুকুর/বিড়াল ছানার! মনে মনে ঠিকও করে ফেলেছেন সুযোগ পেলেই কিনেই ফেলবেন। ঘরে আদুরে পেট তোলার আগে কিছু ব্যাপার যে মাথায় রাখা চাই। কী সেগুলো? জেনে নিন পোষা প্রাণীর যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস।

 [picture]

(১) আপনার লাইফস্টাইলের সাথে খাপ খাইয়ে নিতে পারবে এমন পেট কেনাই ভালো।  যে কোন প্রাণী কিনে আনার আগে একটু রিসার্চ করা আবশ্যক।একটু সময় নিয়ে প্রাণীটির চাহিদা এবং আচরণ লক্ষ করুন।

(২) কুকুর/ বিড়াল ছানা যাই আনুন না কেন তার আগে একটু প্রস্তুতি তো চাই। ঘরের এখানে সেখানে পড়ে থাকা ছুরি-কাঁচি মূলত বিপদ ঘটতে পারে এমন জিনিসপত্র গুছিয়ে একটি জায়গায় রেখে দিন।

(৩)পোষা প্রাণী ঘরে তোলার সাথে সাথে প্রয়োজনীয় একজন পশু চিকিৎসকের শরনাপন্ন হওয়া আবশ্যক। কুকুর/ বিড়ালে প্রয়োজনীয় ভ্যাক্সিনগুলো না নেয়া হয়ে থাকলে নিয়ে নিন এবং ভবিষ্যতে কি কি ভ্যাকসিন নেয়া লাগতে পারে তা সম্পর্কে একটু জেনে নিন।

 (৪) পুষ্টি চাহিদার কথা মাথায় রেখে খাবারের মেনু তৈরি করে নিন চিকিৎসকের কাছ থেকে। অনেক সময় নিজের খাবার থেকেই এক টুকরো মাংস বা মাছের পিস খাবার হিসেবে দিয়ে থাকি। কিন্তু মসলাযুক্ত খাবার এদের স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে। আজকাল বিভিন্ন মোড়কে সঠিক মাত্রায় পুষ্টিগুণসমৃদ্ধ খাবার পাওয়া যাচ্ছে। একটু খেয়াল করে সেগুলো কিনে নিতে পারেন। সময় না থাকলে অনলাইনেও কিনে নিতে পারেন।

(৫) পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গেলে খালি বাসায় কি আদুরে বিড়ালটাকে রেখে যাওয়া যায়?হাতের কাছে পেট কেরিয়ার থাকলেই কিন্তু ঝামেলা শেষ। মজবুত পেট কেরিয়ার পেয়ে যাবেন এখানে।

(৬) অসুখ বিসুখ থেকে কেবল বাঁচতেই নয়। পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন কুকুর/বিড়ালকে গোসল করানো উচিত।

(৭) বাড়িতে কুকুর ছানা বা বিড়াল থাকলে একটু তো দুর্গন্ধ হবেই।এই দুর্গন্ধ থেকে বাঁচতে বাজারে বেশ কিছু অডর কন্ট্রোল ফর্মুলা পাওয়া যাচ্ছে। চাইলে এগুলো একটি সংগ্রহে রাখতে পারেন।

(৮) আপনার আদুরে পেটকে সময় দিন। সময় পেলে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনতে পারেন। বিভিন্ন পেট টয় দিয়ে খেলে কিছুক্ষণ সময় কাটান প্রিয় কুকুর ছানার সাথে।

(৯) পেট বেল্ট কিনতে ভুলে যাবেন না।বাজারে রংবেরঙের বিভিন্ন ম্যাটেরিয়াল এবং সাইজের বেল্ট কিনতে পাওয়া যাচ্ছে। পছন্দের একটি কিনে ঝুলিয়ে দিন বিড়াল বা কুকুরের গলায়।

ছবি - পেটকেয়ার ডট কম

লিখেছেন – নিলা 

সম্পর্কিত লেখা

পোষা কুকুর ও বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে কি জলাতঙ্ক হতে পারে?
সুস্থতা

পোষা কুকুর ও বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে কি জলাতঙ্ক হতে পারে?

শখের বশে ঘরে কুকুর, বিড়াল পোষা এখন নতুন কিছু নয়। খুব আদুরে স্বভাবের এবং সহজে পোষ মানে বলে পোষা প্রাণী হিসেবে কুকুর, বিড়াল এখন বেশ জনপ্রিয়। কিন্তু ঘরে...

ঘরে পোষা পশুপাখির যত্ন - কিছু টিপস
লাইফ স্টাইল

ঘরে পোষা পশুপাখির যত্ন - কিছু টিপস

অনেকেই শখ ঘরে অনেক ধরনের পশু পাখি পুষে থাকেন। এরা যেমন সময় কাটানোর বেশ ভালো একটি মাধ্যম, তেমনি অনেক ক্ষেত্রে উপকারীও বটে। আজকাল বাচ্চারা ঘরে পোষা প্রা...

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)
লাইফ স্টাইল

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)

আগে আমরা কথা বলেছি কুকুর ছানা নিয়ে। আজ কিছু ইম্পরট্যান্ট ইনফরমেশন নিয়ে জানবো... যেমন: কেমন হতে পারে, কেন পালবেন ইত্যাদি। কিছু পোষার আগে এ সম্বন্ধে সঠি...

পোষা কুকুরের জন্য কীভাবে ঘরেই তৈরি করবেন স্বস্তির পরিবেশ?
লাইফ স্টাইল

পোষা কুকুরের জন্য কীভাবে ঘরেই তৈরি করবেন স্বস্তির পরিবেশ?

ঘরে একটি পোষা কুকুর মানে পরিবারে নতুন সদস্য যুক্ত হওয়া। ঘরজুড়ে তার ছোটাছুটি, খেলা করা কিংবা সঙ্গ দেয়া সবই বেশ উপভোগ্য হয়ে ওঠে। আবার পোষা প্রাণী মানেই...

আরও পড়ুন

লকডাউনে পোষা প্রাণী | খাবার ব্যবস্থা ও সুস্থতায় কী করবেন?
অন্যান্য

লকডাউনে পোষা প্রাণী | খাবার ব্যবস্থা ও সুস্থতায় কী করবেন?

আমাদের ছোট এই প্রাণের শহর ঢাকা। ব্যস্ততায় শুরু হয় প্রতিটা সকাল। আমার এই প্রাণের শহর আর আমার প্রিয় বাংলাদেশ আজ ভালো নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো মরণ...

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!
লাইফ স্টাইল

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!

বাড়িতে যে কোনো পোষ্য থাকা মানেই তার জন্য আলাদা যত্ন নিতে হয়। বাড়ির ছোট্ট সদস্যটির প্রতি পেট প্যারেন্টসদের থাকে আলাদা নজর। আর থাকবে নাই বা কেন? সারাদিন...

সিজারের পর বেল্ট ব্যবহার মেদ কমাতে কতটা কার্যকরী?
ফিটনেস

সিজারের পর বেল্ট ব্যবহার মেদ কমাতে কতটা কার্যকরী?

সন্তান জন্ম দেয়া একজন নারীর জীবনের অনেক কঠিন সময়। গর্ভবতী মায়ের সন্তান গর্ভে থাকাকালীন যেমন তার যত্ন নিতে হয় তেমনি সন্তান জন্মদানের পরে তার অনেক সাবধা...

পোষাপ্রাণীর যত্ন-আত্তি | খেয়ালে থাকুক কিছু বিষয়
লাইফ স্টাইল

পোষাপ্রাণীর যত্ন-আত্তি | খেয়ালে থাকুক কিছু বিষয়

পরিবারে যাদের মানুষ বাদে অন্য জাতের সদস্যও আছে, আছে দুপেয়ে প্রাণীর পাশাপাশি চারপেয়ে প্রাণীর বসবাস, লেখাটা তাদের জন্য। পোষাপ্রাণীর সার্বিক দেখভাল সঠিক...

পেট ফাঁপা দূর করুন ১৬টি খাবারের সাহায্যে!
সুস্থতা

পেট ফাঁপা দূর করুন ১৬টি খাবারের সাহায্যে!

পেট ফেঁপে থাকা আমাদের খুবই পরিচিত একটি সমস্যা। বিশেষ করে খাদ্য তালিকা উনিশ থেকে বিশ হলেই আমরা গ্যাসের অস্থিরতায় ভুগতে থাকি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার...

…