পোষা কুকুর ও বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে কি জলাতঙ্ক হতে পারে?

ডাঃ মারুফা আক্তার · Nov 11, 2021 · 1 min read

পোষা কুকুর ও বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে কি জলাতঙ্ক হতে পারে?

শখের বশে ঘরে কুকুর, বিড়াল পোষা এখন নতুন কিছু নয়। খুব আদুরে স্বভাবের এবং সহজে পোষ মানে বলে পোষা প্রাণী হিসেবে কুকুর, বিড়াল এখন বেশ জনপ্রিয়। কিন্তু ঘরে পোষ মানানোর আগে পোষা প্রাণী এবং তার সাথে সাথে ঘরের সদস্যদের নিরাপত্তার কথা অবশ্যই চিন্তা করতে হবে। পোষা কুকুর ও বিড়াল কামড়ালে বা আঁচড় দিলেও জলাতঙ্ক রোগ হতে পারে। শুধু ঘরের পোষা প্রাণীই নয়, বাইরের কুকুর-বিড়ালের আঁচড় কামড়ও ডেকে আনতে পারে নানা বিপদ। সে বিষয়েই বিস্তারিত কিছু তথ্য জেনে নেই চলুন।

কুকুর ও বিড়ালের কামড়ে যা হতে পারে

  • মারাত্মক গভীর ক্ষত ও ফ্র্যাকচার হতে পারে
  • ধনুস্টংকার হতে পারে
  • জলাতঙ্ক হতে পারে
  • ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগও কুকুর বিড়ালের আঁচড় বা কামড় থেকে ছড়াতে পারে
  • জোরে কামড়ালে ত্বকের নিচের রক্তনালী, স্নায়ু ও পেশীর ক্ষতি হয়
  • দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের, তাদের পাস্তুরেলা রোগ হতে পারে। যার ফলে গাট ও গ্রন্থি ফুলে যাওয়া, হাঁটাচলায় সমস্যা হতে পারে

জলাতঙ্ক কখন হয়?

জলাতঙ্ক কখন হয়

র‍্যাবিস ভাইরাস দ্বারা মানুষ আক্রান্ত হলে যে লক্ষণ প্রকাশ পায় তাকে জলাতঙ্ক বলে। এটি একটি মারাত্মক রোগ, যা একবার হলে রোগীকে বাঁচানো বেশ কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই রোগী মারা যায়। এই ভাইরাস একা একাই মানুষের শরীরে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র র‍্যাবিড এনিম্যাল যেমন কুকুর, শেয়াল, বিড়াল, বানর, ইঁদুর, বেজি, বাদুর, গরু, ছাগল ইত্যাদি যদি র‍্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং মানুষকে কামড়ায় তবেই এ রোগ হয়। এসব জীবের মুখের লালায় র‍্যাবিস ভাইরাসের জীবাণু থাকে। তবে মনে রাখবেন কুকুর কামড়ালেই জলাতঙ্ক হবে না যদি না কুকুর বা কামড়ানো জীবের লালায় র‍্যাবিস এর জীবাণু থাকে। দাঁত বসিয়ে দিলে বা আঁচড়ের মাধ্যমে এ জীবাণু রক্তের সংস্পর্শে আসলে রক্তের মাধ্যমেই শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগ সৃষ্টি করে।

জলাতঙ্ক রোগের লক্ষণ

  • রোগীর পানির পিপাসা বেড়ে যায়, কিন্তু পানি দেখলেই ভয় পায়
  • খাবার গিলতে কষ্ট হয়
  • মুখ থেকে অতিরিক্ত লালা পড়ে
  • মেজাজ খিটখিটে বা আক্রমণাত্মক হয়ে যায়
  • জ্বর, মাথাব্যথা, বমি বমি ভাব বা বমি হতে পারে
  • প্রলাপ বকতে পারে
  • অতিরিক্ত চঞ্চলতা বা অস্থিরতা দেখা দেয়

চিকিৎসা কী?

একবার রোগীর জলাতঙ্ক হয়ে গেলে তার আর কোনো চিকিৎসা নেই। কিন্তু কুকুর, বিড়াল বা যেকোনো প্রাণী আঁচড় বা কামড় দিলে জলাতঙ্ক যাতে না হয় সে জন্য প্রাথমিক চিকিৎসা এবং প্রতিষেধক এর প্রয়োজন।

১) প্রথমেই আক্রান্ত স্থানের ক্ষত ও রক্তপাতের মাত্রা খেয়াল করতে হবে এবং রক্তপাত যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে।

২) সাবান ও উষ্ণ পানি দিয়ে ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করতে হবে। কমপক্ষে ২০ মিনিট ধরে ক্ষতস্থান টিউবওয়েল বা ট্যাপের পানির ধারায় পরিষ্কার করতে হবে।

৩) কাটাস্থানে ধুলাবালি ও ময়লা যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।

৪) ক্ষতস্থান বেশী গভীর হলে তাতে টাইট বাঁধন বা ব্যান্ডেজ দেয়া যাবে না। ক্ষতস্থান উন্মুক্ত রাখতে হবে এবং নিয়মিত পরিষ্কার করতে হবে।

৫) ক্ষতস্থান পরিষ্কার করার সাথে সাথে যত দ্রুত সম্ভব হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী র‍্যাবিস ভ্যাক্সিন নিয়ে নিতে হবে।

৬) প্রথমদিন ভ্যাক্সিন দেয়ার পর ৩, ৭, ১৪ এবং ২৮ তম দিন মোট ৫ ডোজ টিকা নিতে হবে।

৭) র‍্যাবিস ভ্যাক্সিন এর সাথে সাথে ধনুস্টংকার বা টিটেনাস এর টিকাও দিতে হবে।  

যে সমস্ত বিষয় মাথায় রাখতে হবে

  • অপরিচিত কুকুরের কাছে না যাওয়াই ভালো
  • কুকুরের স্বভাবে অস্বাভাবিক পরিবর্তন দেখলে দ্রুত অন্যদেরকে জানাতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে
  • অসুস্থ কুকুর থেকে দূরে থাকুন
  • মা কুকুর যখন তার বাচ্চাদের সাথে থাকে তখন তার কাছে যাওয়া বা তাকে বিরক্ত করা থেকে বিরত থাকুন
  • কুকুর দেখলেই অযথা দৌড় দেওয়া যাবে না
  • কুকুরের মুখ থেকে কোনো কিছু টেনে বা ছিনিয়ে নেওয়া যাবে না
  • রাস্তায় কুকুর দেখলে ঢিল দেয়া বা তাড়া করা যাবে না
কুকুরে কামড়ানো রোগীর সেবাদানকারীরও সতর্ক থাকতে হবে। রোগীর ব্যবহৃত জিনিসপত্র সাবধানতার সাথে ধুতে হবে। সেবাদানকারীর হাতে কাটাছেঁড়া থাকলে সেখান দিয়েও তার শরীরে জীবাণু প্রবেশ করতে পারে।

পোষা কুকুর ও বিড়াল এর ভ্যাক্সিন

পোষা কুকুর ও বিড়াল

পশুপ্রেমীদের জন্য চিন্তার কোনো কারণ নেই, কারণ এটার প্রতিষেধক ভ্যাক্সিন আছে। আপনার বাসায় যদি গৃহপালিত পশু থাকে, তাহলে অবশ্যই ভ্যাক্সিন দিন। নিকটস্থ পশু ক্লিনিক থেকে বা প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পোষা কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিতে হবে। স্ত্রী কুকুরকে এই টিকা দিলে জলাতঙ্কমুক্ত বাচ্চা পাওয়া যায়।

পোষা কুকুর ও বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে সেটাও কিন্তু নিরাপদ না, নিশ্চয় এখন সেটা বুঝতে পেরেছেন। বিশ্বে প্রতি ৯ মিনিটে ১ জন ও বছরে ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মৃত্যুবরণ করে। এর মধ্যে শতকরা ৯৫ ভাগ মানুষ এশিয়া ও আফ্রিকা মহাদেশের। জলাতঙ্ক রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান দক্ষিন এশিয়ায় তৃতীয় সর্বোচ্চ। এ রোগে মৃত্যুর হার শতভাগ। তাই সতর্কতা অবলম্বন করা এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাই একমাত্র পথ। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।

ছবি- ctvnews, dailypaws

Products in this article

সম্পর্কিত লেখা

ঘরে পোষা পশুপাখির যত্ন - কিছু টিপস
লাইফ স্টাইল

ঘরে পোষা পশুপাখির যত্ন - কিছু টিপস

অনেকেই শখ ঘরে অনেক ধরনের পশু পাখি পুষে থাকেন। এরা যেমন সময় কাটানোর বেশ ভালো একটি মাধ্যম, তেমনি অনেক ক্ষেত্রে উপকারীও বটে। আজকাল বাচ্চারা ঘরে পোষা প্রা...

পোষা কুকুরের জন্য কীভাবে ঘরেই তৈরি করবেন স্বস্তির পরিবেশ?
লাইফ স্টাইল

পোষা কুকুরের জন্য কীভাবে ঘরেই তৈরি করবেন স্বস্তির পরিবেশ?

ঘরে একটি পোষা কুকুর মানে পরিবারে নতুন সদস্য যুক্ত হওয়া। ঘরজুড়ে তার ছোটাছুটি, খেলা করা কিংবা সঙ্গ দেয়া সবই বেশ উপভোগ্য হয়ে ওঠে। আবার পোষা প্রাণী মানেই...

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!
লাইফ স্টাইল

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!

বাড়িতে যে কোনো পোষ্য থাকা মানেই তার জন্য আলাদা যত্ন নিতে হয়। বাড়ির ছোট্ট সদস্যটির প্রতি পেট প্যারেন্টসদের থাকে আলাদা নজর। আর থাকবে নাই বা কেন? সারাদিন...

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)
লাইফ স্টাইল

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)

আগে আমরা কথা বলেছি কুকুর ছানা নিয়ে। আজ কিছু ইম্পরট্যান্ট ইনফরমেশন নিয়ে জানবো... যেমন: কেমন হতে পারে, কেন পালবেন ইত্যাদি। কিছু পোষার আগে এ সম্বন্ধে সঠি...

আরও পড়ুন

লকডাউনে পোষা প্রাণী | খাবার ব্যবস্থা ও সুস্থতায় কী করবেন?
অন্যান্য

লকডাউনে পোষা প্রাণী | খাবার ব্যবস্থা ও সুস্থতায় কী করবেন?

আমাদের ছোট এই প্রাণের শহর ঢাকা। ব্যস্ততায় শুরু হয় প্রতিটা সকাল। আমার এই প্রাণের শহর আর আমার প্রিয় বাংলাদেশ আজ ভালো নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো মরণ...

পোষা প্রাণীর যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস
লাইফ স্টাইল

পোষা প্রাণীর যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস

খুব শখ একজোড়া কুকুর/বিড়াল ছানার! মনে মনে ঠিকও করে ফেলেছেন সুযোগ পেলেই কিনেই ফেলবেন। ঘরে আদুরে পেট তোলার আগে কিছু ব্যাপার যে মাথায় রাখা চাই। কী সেগুলো?...

প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং মায়েদের কোভিড ভ্যাক্সিন গ্রহণ কতটুকু নিরাপদ?
মা ও শিশু

প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং মায়েদের কোভিড ভ্যাক্সিন গ্রহণ কতটুকু নিরাপদ?

সারাবিশ্বের মত বাংলাদেশেও কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়েছে। শুরুতে প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং মায়েদের উপরে কোভিডের প্রভাব ছিলো অজানা। ইংল্যান্ডের একটি সমীক...

পোষাপ্রাণীর যত্ন-আত্তি | খেয়ালে থাকুক কিছু বিষয়
লাইফ স্টাইল

পোষাপ্রাণীর যত্ন-আত্তি | খেয়ালে থাকুক কিছু বিষয়

পরিবারে যাদের মানুষ বাদে অন্য জাতের সদস্যও আছে, আছে দুপেয়ে প্রাণীর পাশাপাশি চারপেয়ে প্রাণীর বসবাস, লেখাটা তাদের জন্য। পোষাপ্রাণীর সার্বিক দেখভাল সঠিক...

ত্বকের ৪ ধরনের অ্যালার্জি | লক্ষণ ও প্রতিকারসমূহ কী কী?
সুস্থতা

ত্বকের ৪ ধরনের অ্যালার্জি | লক্ষণ ও প্রতিকারসমূহ কী কী?

ছোটবেলা থেকে দেখে আসছি মা চিংড়ি খান না। অথচ চিংড়ি মায়ের ভীষণ পছন্দের। চিংড়ি খেলেই নাকি মায়ের শ্বাসকষ্ট হয়। আবার আমার বেগুন খেলেই গায়ে চুলকানো শুরু হয়ে...

…