নাসি গরেং

সাজগোজ উপ সম্পাদক · Jun 25, 2015 · 1 min read

নাসি গরেং

কী? নাম শুনেই আক্কেল গুড়ুম? এ আবার কী জিনিস? তাই না? হাহা... না না, অবাক হওয়ার কিছু নেই। নাসি গরেং (Nasi goreng) হচ্ছে খুব জনপ্রিয় অত্যন্ত সুস্বাদু একটি ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস ডিশ। এটার নামটার মত কিন্তু কঠিন নয় এর রেসিপিটা! চলুন তবে কথা আর না বাড়াই, জেনে নেই এই নাসি গরেং রান্নার রেসিপিটি।

নাসি গরেং রান্না করতে যা লাগবে

  • রান্না করা ভাত- ২ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • লেবুর রস- ২ চা চামচ
  • সয়া সস- ১ টেবিল চামচ
  • ওয়েস্টার সস- ১ চা চামচ
  • ফিস সস- ১ চা চামচ
  • লাল মরিচ পেস্ট- ১/২ চা চামচ (ঝাল না চাইলে না দিলেও হবে)
  • পেঁয়াজ পাতা কুঁচি- অল্প
  • ডিমের ঝুরি- ২টা (হালকা তেলে ফেটানো ডিম ভেজে ঝুরি করে নেয়া )
  • চিংড়ি মাছ খোসা ছাড়ানো- ১/২ কাপ
  • সিদ্ধ মটরশুঁটি- অল্প
  • সেসেমি অয়েল/যে কোনো তেল- ১ টেবিল চামচ
  • লবণ- স্বাদমতো

নাসি গরেং রান্নার প্রণালী

১) প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিন। হালকা লাল হলে এতে আদা রসুন বাটা , চিংড়ি মাছ দিয়ে রান্না করুন ৩ মিনিট।

২) এখন এতে লাল মরিচ পেস্ট আর লেবুর রস দিয়ে রান্না করুন ২ মিনিট।

৩) এখন রান্না করা ভাত দিয়ে এতে একে একে সয়া সস, ওয়েস্টার সস, ফিস সস, ডিমের ঝুরি, সিদ্ধ মটরশুঁটি, পেঁয়াজ পাতা কুচি আর লবণ স্বাদমত দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ৬ থেকে ৭ মিনিট।

৪) নামিয়ে পেঁয়াজ পাতা কুঁচি ছিটিয়ে দিন।

 

রেসিপি- রোমান্টিক কিচেন স্টোরিস

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

বিফ স্টার ফ্রাই
চা – নাস্তা

বিফ স্টার ফ্রাই

ঈদে মাংসের রেজালা, ভুনা তো খাওয়াই হবে। হালকা মসলায় তৈরি এই বিফ ষ্টার ফ্রাই ভাতের সাথে কিংবা ফ্রায়েড রাইস এর সাথে দারুন লাগে। চলুন তাহলে শিখে নেয়া যাক...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আরও পড়ুন

চায়নিজ স্টাইল স্টার ফ্রাই ভেজি নুডুলস!
চা – নাস্তা

চায়নিজ স্টাইল স্টার ফ্রাই ভেজি নুডুলস!

[topbanner] সামনেই রোজা ইফতারে হেলদি খেতে চাইলে এমন একটা আইটেম দিয়েই ইফতার করতে পারেন। চলুন দেখে নিই, চায়নিজ স্টাইল ষ্টার ফ্রাই ভেজি নুডুলস তৈরির পুর...

বাদাম চিংড়ি
৩০ মিনিটের রান্না

বাদাম চিংড়ি

চিংড়ি আমাদের সবারই কম বেশি প্রিয় খাবার। চিংড়ি দিয়ে রান্না করা বিভিন্ন খাবার ছোট বড় সবাই বেশ পছন্দ করে। আজ আপনাদের ভিন্ন ধরনের চিংড়ির রেসিপি সম্পর্কে জ...

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

মেহমানদারী

ইন্দোনেশিয়ান ষ্টার ফ্রাইড রাইস

এই ডিশটি অনেকে নাসিগরেং হিসেবে জানেন । তবে এর আরেক নাম ইন্দোনেশিয়ান ষ্টার ফ্রাইড রাইস। মজাদার এই রাইস আইটেমটি ঘরে বসে তৈরি করে ফেলুন খুব সহজেই। দেখে...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

…