মজাদার কালোজাম | মিষ্টি তৈরি হোক এখন ঘরে বসেই!

শশী · Aug 01, 2013 · 1 min read

মজাদার কালোজাম | মিষ্টি তৈরি হোক এখন ঘরে বসেই!

মিষ্টির মধ্যে কালোজাম আমার ভীষণ পছন্দ। সুইটস খুব একটা পছন্দ না হলে এই একটি মিষ্টি পেলে একটার জায়গায় মুখে আরেকটি পুরে দিই। আমার মতো আপানার যদি কালোজামের প্রতি দুর্বলতা থাকে তাহলে দেখে নিন মজাদার কালোজাম তৈরির পুরো প্রণালী।

মজাদার কালোজাম তৈরি করতে যা যা লাগবে -

১. গুড়ো দুধ ২ কাপ

২. প্যানকেক মিক্স ১ কাপ

৩. ডিম ১ টি

৪. ঘি অথবা মাখন ১ টেবিল চামচ

৫. হেভি ক্রিম অথবা ঘন দুধ মিশ্রন পরিমান মত

৬. ভাজার জন্য ৩ কাপ তেল

[picture]

চিনির সিরা তৈরির জন্য লাগবে -

১. ১০ গ্লাস পানি

২. ৮ কাপ চিনি

৩. ৪-৫ টা এলাচ

কালোজাম তৈরির প্রণালী

১. গুড়ো দুধ, প্যানকেক মিক্স, ডিম এবং ঘি একসাথে মিশিয়ে নিতে হবে.

২. এবার অল্প অল্প করে ক্রিম অথবা ঘন দুধ দিয়ে মিশ্রন টি কে রুটির খামির এর মত নরম করে মাখতে হবে.

৩. মিষ্টির বল তৈরী শুরুর আগেই চুলাতে পানি, চিনি আর এলাচ দিয়ে চিনির সিরা তৈরী শুরু করতে হবে. যাতে মিষ্টির বল গুলো তৈরী শেষ হবার সাথে সাথে সিরা তে ঢেলে দেয়া যায়. বেশিক্ষণ বানিয়ে রাখলে মিষ্টি শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে

৪. এবার মিশ্রন টি ভালো মত মাখা হয়ে গেলে ২০-২২ টা ভাগে ভাগ করে নিয়ে গোল বা লম্বাটে আকার দিতে হবে.

৫. এবার অল্প আচে অনেকসময় ধরে গারো লাল করে ভেজে তুলতে হবে.

৬. ভাজা মিষ্টি গুলো একসাথে ফুটন্ত সিরাতে ঢেলে দিয়ে ঢেকে দিতে হবে.

৭. ২০-২৫ মিনিট বেশি আচে ফুটাতে হবে. এরপর চুলা বন্ধ করে ২-৪ ঘন্টা মিষ্টি গুলো ঢেকে রেখে দিন. এতে সিরা ভালো মত মিষ্টিতে ঢুকবে।

ছানা তৈরির ঝামেলায় না যেতে চাইলে অল্প সময়ে দারুন এই মিষ্টি তৈরি করতে পারেন।

ছবি: সংগৃহীত - সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

প্যানকেক মেকাপ সমাচার
মেকআপ

প্যানকেক মেকাপ সমাচার

প্যানকেক মেকাপ, অসম্ভব রকমের পরিচিত প্রসাধনী, অন্তত পক্ষে বাংলাদেশে। বিউটি সেলুন গুলো থেকে শুরু করে নিজেদের কাছেও কমপক্ষে একটা প্যানকেক থাকেই। অনেককেই...

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার
বেইজ মেকআপ

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার

আজকাল অনেকেই আর পছন্দ করছেন না ভারী মেক-আপ। কারণ এখন যুগ হচ্ছে ফ্রেশ আর ন্যাচারাল মেক-আপের। তাই প্যানকেকের ব্যবহার এখন অনেকটাই কম। কিন্তু বড় উৎসব যেমন...

গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই
ত্বক

গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই

যারা সাজগোজ সম্পর্কে মোটামোটি জানেন, তাদের কাছে প্যানকেকের নতুন করে সংজ্ঞা দেয়া নিষ্প্রয়োজন। এটি মেকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তথা “বেস” এর ক্ষেত্রে...

বুন্দিয়ার লাড্ডু রেসিপি
রেসিপি

বুন্দিয়ার লাড্ডু রেসিপি

মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। কারও জন্যে পছন্দের পরিমাপ টা বেশি, কারও জন্যে পরিমাপ টা তুলনামূলক ভাবে কম। পার্থক্য কিন্তু শুধু এতটুকুই। তবে...

আরও পড়ুন

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!
বেইজ মেকআপ

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!

৫টি ধাপে পারফেক্ট বেইজ মেকআপ কিভাবে করবেন তা আজ আপনাদের জানাবো। তবে তার পূর্বে বলে নেই, বলুন দেখি ঢাকার নামি দামী পার্লারে একটা পার্টি মেকআপ নেওয়ার খ...

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি
ডেজার্ট

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি

দারুন সফট আর নরম তুলতুলে স্পঞ্জি। স্পঞ্জ রসগোল্লা। আমরা এই মিষ্টিকে স্পঞ্জ মিষ্টিও বলে থাকি। শক্ত হবে না আর ভেঙ্গেও যাবে না, একদম পারফেক্ট হবে। দেখে ন...

কমলাভোগ মিষ্টি তৈরির সহজ রেসিপি!
ডেজার্ট

কমলাভোগ মিষ্টি তৈরির সহজ রেসিপি!

মিষ্টি আপনি একেবারেই তৈরি করতে জানেন না? কোন দরকার নেই দক্ষ রাঁধুনি হওয়ার,একটু-আধটু রান্না জানলেও চমৎকার এই "কমলাভোগ" মিষ্টি তৈরি করতে পারবেন ঘরেই। জে...

লবঙ্গ লতিকা পিঠা
ডেজার্ট

লবঙ্গ লতিকা পিঠা

বৈশাখের পিঠাপুলির আসরে লবঙ্গ লতিকা একটি অনন্য নাম। এই পিঠা আমার খুব পছন্দের। পিঠায় এক কামড়ে ভেতরের পুর যখন মুখে পড়ে, উফফ! দারুণ লাগে কিন্তু! চলুন মজার...

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া
ত্বকের যত্ন

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় টানাটানি কেন? কিন্তু আমরা অনেকেই জানিনা সাধারণ...

ঝটপট মালাই চপ মিষ্টি
ডেজার্ট

ঝটপট মালাই চপ মিষ্টি

মিষ্টির আইটেমের মধ্যে মালাই চপ বানাতে সবচেয়ে কম সময় লাগে বলে আমার মনে হয়। মজার এই মিষ্টি প্রায়ই বাসায় বানাই,আজ আপনাদের সাথে ঝটপট মালাই চপ মিষ্টি আমি ক...

…