মেলে ধরুন নিজেকে

সাজগোজ উপ সম্পাদক · Jun 23, 2015 · 1 min read

মেলে ধরুন নিজেকে

"ও কেমন যেনো, ভীষন মুখচোরা স্বভাবের!" নিজেকে নিয়ে এই কথাটা অনেক শুনেছেন হয়তো, তাইনা? দিনদিন আরো বেশি করে নিজের মাঝে গুটিয়ে যাচ্ছেন আপনি। রোজকার বাঁধা ধরা কাজের বাইরে অন্যকিছুর সাথেও জড়াচ্ছেন না। তার ফলটা কি খুব ভালো হচ্ছে আপনার জন্য? প্রতিনিয়ত অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন না এতে? একবার ভেবে দেখুন, আসলেই এই জীবনটা চেয়েছিলেন কিনা। দিনগুলি এমন করে কাটিয়ে দিতে সত্যিই মন সায় দিচ্ছে আপনার? যদি মনের সায় থাকে, তবে তাই চলতে দিতে পারেন আপনি। কিন্তু যদি কখনো মনে হয় এমনটা হবার ছিলো না, অকারণেই লুকিয়ে থেকেছেন এতোদিন সবকিছু থেকে, তবে এবার আড়াল ভেঙ্গে বেরিয়ে আসুন।

জীবনটা এই ধারায় অনেকগুলো দিন চলেছে বলে ভেবে বসবেন না যে বাকি দিনগুলো সব এভাবেই কাটবে। দিন পাল্টানোর চাবিকাঠি আপনার হাতে আছে, আপনার পক্ষে সম্ভব জীবনের মোড় ঘুরিয়ে নেয়া। বিশ্বাস আনুন এই কথাটার ওপর।

শখের কিছু না কিছু তো প্রতিটা মানুষেরই থাকে। একদমই কোন শখ রাখে না, এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কম। নিজের শখগুলিকে এবার একটু প্রশ্রয় দিন। একটু যত্নে বাড়তে দিন। নিজের মাঝেই আর পুষে রাখবেন না। মেলে ধরুন নিজেকে যে কাজই আপনি পারেন তাতে, সবাইকে দেখতে দিন।

গান ভীষন পছন্দ আপনার, কেবল শুনতে নয় গাইতেও ভালোবাসেন। তো খালি গলায় গাওয়ার অভ্যাস করুন। গলায় সুর নেই, গানের তাল নেই, লোকে শুনলে হাসবে, এসব চিন্তা বাদ দিন। আপনি গান গাইবেন নিজের আনন্দে, নিজের মনমেজাজ ভালো রাখতে। অন্য কোন বিষয়ে মনযোগ না দেয়ার চেষ্টা করে এবার নিজেকে সন্তুষ্ট করতেই মন দিন।

কখনো ছবি আঁকার অভ্যাস থেকে থাকলে সেটাকে আবার জাগিয়ে তুলুন। নিয়মিত আঁকার চেষ্টা করুন এবার। অবসরে স্কেচবুকে টুকিটাকি আঁকিবুকি চলতে দিন। হোক সেসব কাকের কিংবা বকের ঠ্যাং, আপনার শখের তোলা কিন্তু সবসময়ই লাখ টাকা! চাইলে কোথাও আঁকা শিখতেও পারেন। চর্চা করলেই যেকোন বিষয়ে দক্ষতা আসে সেটা মাথায় রাখুন।

ফটোগ্রাফি পছন্দ? ছবি তুলতে ইচ্ছা হয়, ছবি দেখতে ভালো লাগে খুব? তো ইচ্ছাটাকে গুরুত্বের সাথে বিবেচনা করুন। কাজটা শেখার উদ্যোগ নিন। ফটোগ্রাফি শেখানোর অনেক ভালো সব প্রতিষ্ঠান আছে দেশে, যুক্ত হয়ে যান তেমন কোথাও। যতোই কাজে জড়াবেন, নিজের হাতে চর্চা করতে থাকবেন ততো আপনার হাত খুলবে। তাছাড়া শখের জিনিষ নিয়ে ব্যস্ত থাকাটা আপনার উপকারই করবে, ক্ষতি নয়।

হয়তো আপনি লিখতে ভালোবাসতেন। বন্ধুমহলে, পরিবারে আপনার লেখার প্রশংসা হতো খুব। সময়ের সাথে সেই অভ্যাসটাও হারিয়ে যেতে দিয়েছেন। এইবেলা আবারো শুরু করুন তবে। যা ভালো লাগে লিখুন, রোজনামচা বা গল্প-কবিতা যাই হোক লিখতে থাকুন। এবং হ্যাঁ, নিজের মাঝেই আর সীমাবদ্ধ রেখে দেবেন না শখের কাজটাকে। ছড়িয়ে যেতে দিন।

কোন নির্দিষ্ট কাজে আপনার খানিকটাও দক্ষতা থাকলে সেটাকে নিয়মিত চর্চায় রাখুন অবশ্যই। শখের কাজটি আপনার কেবল নেশা নয়, পেশাও হতে পারে যদি আপনার পরিপূর্ণ চেষ্টা থাকে। কাজেই চেষ্টা করুন, চেষ্টা না করে হাল ছেড়ে দেয়াটাই সত্যিকারের পরাজয়।

বারবার নিজেকে একটি কথা মনে করাতে থাকুন, গুটিয়ে থাকা চলবে না। সব মানুষকেই বিধাতা কিছু একটা হলেও বিশেষ প্রতিভা দিয়ে পাঠিয়েছেন। সেটা নিজের হাতে ধ্বংস করে দেবেন না। ছোটখাটো কাজ দিয়েই বড় স্বপ্নের ধাপ তৈরি করতে থাকুন। তাতেই কি জীবনে সাফল্য আসছে না অনেকখানি?

নিজের চেনাজানার সীমানাটা বাড়িয়ে নিন। খুব ছোট্ট একটা পরিসরে থেকে, অল্প কিছু মানুষের ভীড়ে আপনি নিজে যেমন বেশি কিছু চিনতে পারবেন না, তেমন আপনার পরিচয়টাও বিস্তৃত হতে পারবে না। কাজেই বাইরের বিশাল পৃথিবীতে পা রাখুন। মিশতে চেষ্টা করুর অনেক রকম মানুষের সাথে। তাদের ভীড় থেকে নিজের সমমনা মানুষদের খুঁজে নিতে হবে আপনাকে। নিজের জ্ঞান, চিন্তাধারা বা অভিজ্ঞতা ভাগ করুন সবার সাথেন। সাথের মানুষগুলোর কথাও শুনুন, জানুন তাদের কাছ থেকে। এভাবে আপনি আরো সমৃদ্ধ হবেন দিনদিন।

কাছের মানুষেরা আপনাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে ঠিকই, কিন্তু জীবনের নতুন পথে পা ফেলতে হবে তো আপনাকেই। তাই সবার আগে নিজেকে নিজে সাহস দিন। আস্থা রাখুন নিজের ওপর, নিজের কাজগুলিকে ভালোবাসুন। অবশ্যই একটি চমৎকার জীবন এই পথে আপনার অপেক্ষায় আছে, এবার কেবল আপনার আড়াল থেকে বের হবার পালা।

লিখেছেনঃ মুমতাহিনা মাহবুব

মডেলঃ নূপুর

ছবিঃ Memoria

সম্পর্কিত লেখা

লাইফ স্টাইল

ব্যস্ততায় শখের কাজটি করতে ভুলে গেলেন কি!

অবসরে আপনার পাশে সব সময় কেউ না কেউ থাকবে এমনটা নাও হতে পারে। নিজেকেই নিজে ভালো রাখার কিছু সহজ কৌশল জানা থাকলে কারো অপেক্ষায় আর বসে থাকতে হবে না। এমন ক...

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী
লাইফ স্টাইল

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী

আত্মবিশ্বাস হল নিজের প্রতি বিশ্বাস, নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাস । আর এটি আমাদের সাফল্যের চাবি কাঠি । তবে সবাই আত্মবিশ্বাসী হয়ে জন্মায় না । আবার সবার...

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!
লাইফ স্টাইল

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!

কর্মব্যস্ত এই জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যেনো বিরামহীন ছুটে চলা। মাঝেমধ্যে মনে হয় এক মুহূর্ত যেনো শান্তি নেই, কিছুটা নিস্তার নেই। যে কোনো কাজ, পরামর...

লাইফ স্টাইল

নারী উদ্যোক্তার আত্নবিশ্বাস বাড়াতে ৭ টিপস

“উদ্যোক্তা” শব্দটিকে নারী কিংবা পুরুষ দিয়ে বিশেষায়িত করাটা খুব একটা গৌরবের কিংবা মহিমান্বিত বোধ করার বিষয় নয়। নারী, পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের সবাইকে “...

আরও পড়ুন

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত
লাইফ স্টাইল

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত

আমাদের সবারই জীবনে একটি লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া জীবনকে বলা হয় বৈঠা ছাড়া নৌকার মতো। লক্ষ্য নির্ধারণ করে রাখলে চলার পথ কিছুটা হলেও সহজ হয়ে যায়। কোনো...

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?
সুস্থতা

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?

কথায় আছে, নিজেকে নিয়ন্ত্রণ করা থেকে অন্যকে নিয়ন্ত্রণ করা সোজা। এখন প্রশ্ন আসতেই পারে "নিজেকে কেন নিয়ন্ত্রণ করব?" আসলে জীবনের অনেক সমস্যার সমাধান হত...

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল
অফিস লাইফ

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল

আত্মবিশ্বাস শব্দটি সাধারণত ব্যবহার করা হয় একজন মানুষের জীবনে নিজস্ব মতামত, সামর্থ্য এবং শক্তি সম্পর্কে নিজের সুচিন্তিত আস্থা বোঝাতে। মানুষের জীবনে আত্...

আত্মহত্যার চিন্তা | বাঁচিয়ে রাখুন নিজেকে!
লাইফ স্টাইল

আত্মহত্যার চিন্তা | বাঁচিয়ে রাখুন নিজেকে!

আজকাল মানুষের মাঝে হতাশার পরিমাণ অনেক বেশি দেখা যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় আইকনিক মানুষরাও কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই কিছুদিন আগ...

হিংসাত্মক মনোভাব নিয়ন্ত্রণ করে পজিটিভ থাকার উপায়
লাইফ স্টাইল

হিংসাত্মক মনোভাব নিয়ন্ত্রণ করে পজিটিভ থাকার উপায়

দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের ফিলিংসের মধ্য দিয়ে যাই। জীবনে চলার পথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় আমরা প্রকাশ করি রাগ,অভিমান, দুঃখ কিংবা আনন্দ। কিন্...

শখের বারান্দা সাজানো | ৬টি উপায়ে ঘরেই গড়ে তুলুন এক টুকরো প্রকৃতি!
গৃহসজ্জা

শখের বারান্দা সাজানো | ৬টি উপায়ে ঘরেই গড়ে তুলুন এক টুকরো প্রকৃতি!

জীবনযাত্রা আজ এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে যেদিকে তাকানো যায় শুধু ইট-পাথরের দালান। দালানকোঠার ভিড় ঠেলে এক টুকরো নীল আকাশ দেখার সুযোগটা পর্যন্ত নেই। আর...

…